Suspected Terrorists arrested in Bengal: 'পাক জঙ্গি' গ্রেফতার বাংলাদেশ সীমান্তের কাছে, লিঙ্ক ধরে তপসিয়ায় পাকড়াও মহম্মদ
Suspected Terrorists arrested in Bengal: সন্দেহভাজন পাকিস্তানি জঙ্গিকে গ্রেফতার করা হল ভারত-বাংলাদেশ সীমান্তের কাছ থেকে। সেই সূত্র ধরে কলকাতার তপসিয়া থেকে পাকড়াও করা হয়েছে মহম্মদ ইজাজ নামে এক ব্যক্তিকে।
Suspected Terrorists arrested in Bengal: ' পশ্চিমবঙ্গ থেকে সন্দেহভাজন পাকিস্তানি চরকে গ্রেফতার করা হল। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) সূত্রে খবর, ভারত-বাংলাদেশ সীমান্তের কাছেই উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে ওয়াহাব আলম ওরফে রানা রউফ নামে ওই সন্দেহভাজন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাকে জেরা খোঁজ মেলে আরও একজনের। সেই সূত্র ধরে কলকাতার তপসিয়া থেকে পাকড়াও করা হয়েছে মহম্মদ ইজাজ নামে এক ব্যক্তিকে। সম্ভবত ওয়াহাবের ‘শাগরেদ’ হিসেবে মহম্মদ ইজাজ কাজ করতে বলে অনুমান করা হচ্ছে। বিষয়টি নিয়ে আপাতত সরকারিভাবে রাজ্য পুলিশের এসটিএফের তরফে কিছু জানানো হয়নি।
ISI-র হ্যান্ডলার ওয়াহাব, নেপাল থেকে ভারতে ঢুকেছিল
সন্দেহভাজন পাকিস্তানি জঙ্গিকে গ্রেফতার করা হল ভারত-বাংলাদেশ সীমান্তের কাছ থেকে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)
{{^htLoading}} {{/htLoading}}
তবে প্রাথমিকভাবে তদন্তকারীরা অনুমান করছেন, পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের (ইন্টার-সার্ভিসেস ইনটেলিজেন্স) সঙ্গে যোগ ছিল ওয়াহাব। মূলত নেপাল থেকেই ‘কাজকর্ম’ চালাত আইএসআইএয়ের হ্যান্ডলার। তবে মাঝেমধ্যে সীমান্ত পেরিয়ে ভারতেও ঢুকত। সেরকমভাবেই কাকরভিটা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল।থাকত তপসিয়া এলাকায়। তৈরি করেছিল আধার কার্ড-সহ একাধিক ভুয়ো পরিচয়পত্র। সেই কাজে ওয়াহাবকে মহম্মদ সহায়তা করেছিল বলেও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
টার্গেটে ছিল ভারতীয় সামরিক বাহিনী ও রেল পরিকাঠামো?
তদন্তকারীদের অনুমান, ওয়াহাবের টার্গেট ছিল ভারতীয় সামরিক বাহিনীর ছাউনি এবং রেল পরিকাঠামো। সেই নিয়ে তথ্য সংগ্রহ করে পাঠাত পাকিস্তানে। তাছাড়াও আরও কোনও নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষত স্বাধীনতা দিবসের প্রাক্কালে গ্রেফতার করা হওয়ায় সেই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
আর ওয়াহাব-সহ দু'জনের গ্রেফতারির পরে দু'সপ্তাহে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ। গত ৩০ জুলাই বর্ধমান থেকে হামিম মণ্ডলকে গ্রেফতার করা হয়। তারপর গ্রেফতার করা হয় হামিমের বান্ধবী অর্পিতা সরকারকে। পরবর্তীতে আদিত্য সিং ওরফে রাজকে গ্রেফতার করা হয়। এসটিএফের তরফে জানানো হয়, হানিট্র্যাপের মাধ্যমে সংবেদনশীল তথ্য আদায়ের ছক কষেছিল হামিমকে।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/Suspected Terrorists arrested in Bengal: 'পাক জঙ্গি' গ্রেফতার বাংলাদেশ সীমান্তের কাছে, লিঙ্ক ধরে তপসিয়ায় পাকড়াও মহম্মদ
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Notifications
Get breaking alerts directly from the newsroom
Notifications are on!You'll be notified when news breaks