...
...
Next Story

Suvndu's warning at Falta: ‘আমার সিঁদুর রক্ষা করলেন’, ফলতায় শুনলেন শুভেন্দু, ‘পুষ্পার’ চ্যালাদের ঝটকা দিলেন

Suvndu's warning at Falta: নাম না করে জাহাঙ্গীর খান এবং তাঁর স্ত্রী'কে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলতায় দাঁড়িয়ে কড়া বার্তা দিলেন জাহাঙ্গীরের অনুগামীদের। সেইসঙ্গে এক মহিলার কথা শোনালেন।

Published on: Jun 17, 2026, 14:45:44 IST
Advertisement

Suvndu's warning at Falta: ফলতার দাঁড়িয়ে ‘পুষ্পা’ জাহাঙ্গীর খানের অনুগামীদের কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ফলতায় জনকল্যাণ শিবির পরিদর্শনের (একদিন বাড়ানো হয়েছে) মধ্যেই মুখ্যমন্ত্রী বলেন, 'পরিষ্কারভাবে বলে যাই, আইন হাতে তুলে নেবেন না, এ সরকার ছাড়বে না। এ সরকার কাউকে ছাড়বে না। আমি যখন এই কল্যাণ শিবিরে একটু আগেই একজন বোনকে পরিষেবা দিচ্ছিলাম, তিনি চোখের জল ফেলতে-ফেলতে আমায় বলছেন যে আমার মাথার সিঁদুর আপনারা রক্ষা করে দিয়েছেন। ডিজিপি সাক্ষী আছেন। স্বাধীন দেশে এই কথা শুনে আমাদের কষ্ট হয়।'

সবক শেখাবে বিজেপি সরকার, হুংকার শুভেন্দুর

নাম না করে জাহাঙ্গীর খান এবং তাঁর স্ত্রী'কে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
নাম না করে জাহাঙ্গীর খান এবং তাঁর স্ত্রী'কে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের কথা দিয়ে গেলাম - ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এখানে শাসকের আইন চলবে না। গুন্ডামি, জঙ্গিপনা, জমিলুট - আমরা কোনওটাই ভবিষ্যতে করতে দেব না। ভোটলুট তো অতীত হয়ে গিয়েছে। আপনারা নিশ্চিত থাকুন, যত মাফিয়া আর ডন হোক না কেন, তাকে সবক শেখানোর কাজ ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যের সরকার করবে।’

আরও পড়ুন: Mahua on TMC Rebel MPs: TMC বিদ্রোহী সাংসদরা ৪০ কোটি টাকা পাচ্ছেন? দাবি ‘হিসাব’ মহুয়ার, বললেন ‘হানি….’

নাম না করে জাহাঙ্গীরের স্ত্রী'কে নিশানা শুভেন্দুর

সেই রেশ ধরে মঙ্গলবারের ঘটনার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। জাহাঙ্গীরের স্ত্রী'র নেতৃত্বে মঙ্গলবার থানায় হামলা চালানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। যদিও পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর অ্যাকশনের মুখে পালিয়ে যান বিক্ষোভকারীরা। সেই ঘটনার কথা উত্থাপন করে শুভেন্দু বলেন, 'এখানে কিছু লোক একজন মাফিয়ার স্ত্রী'র নেতৃত্বে পুলিশ এবং আধা-সামরিক বাহিনীকে আক্রমণ করতে গিয়েছিল।'

তারপর পুলিশ সুপারকে নির্দেশ দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘এখানে এসপি সাহেব আছেন। আমি বলে গেলাম, ভিডিয়ো বা ছবিতে যতগুলোকে দেখা গিয়েছে, কেউ যেন বাড়িতে না থাকে। তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ভারতীয় ন্যায় সংহিতার আওতায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের ধারায় এমন শিক্ষা দিন, যাতে কোনওদিন পুলিশ, সরকারি কর্মচারী বা আধা-সামরিক বাহিনীকে আক্রমণ করার সাহস না রাখে। পুলিশমন্ত্রী হিসেবে আমি সেই নির্দেশ দিয়ে গেলাম। শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা নিলামে তোলার কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe