₹212.3 Cr Relief Packacge for WB: ঘূর্ণিঝড় আকভানের জেরে হওয়া বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের চাষিরা। আমন ধান থেকে ডাল, বিভিন্ন ধরনের সবজি, ফুল, কলা, ফুলকপি চাষিদের কপালে হাত পড়ে গিয়েছে। সেই আবহে ৫.৭৩ লাখ ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য প্রাথমিকভাবে ২১২.৩ কোটি টাকার প্যাকেজের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী জানান, রাজ্য দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে ইতিমধ্যেই প্রায় ২০৫ কোটি টাকা তাৎক্ষণিক ত্রাণ ও সহায়তার জন্য বরাদ্দ করে দেওয়া হয়েছে। বীজ বিতরণ এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা মিলিয়ে এই বরাদ্দের মোট পরিমাণ দাঁড়িয়েছে ২১২.৩ কোটি টাকা।
কারা কত টাকা হারে ক্ষতিপূর্ণ পাবেন?
সরকারি আধিকারিকদের প্রাথমিক হিসেব অনুযায়ী, রাজ্যজুড়ে শস্য, ফসল-সহ কৃষিক্ষেত্রে মোট ক্ষতির পরিমাণ প্রায় ৭০০ কোটি টাকায় গিয়ে ঠেকেছে। এর মধ্যে সবথেকে বেশি ক্ষতি হয়েছে আমন ধানের। ক্ষতির তীব্রতা ও জমির ধরন অনুযায়ী ক্ষতিপূরণের হার নির্দিষ্ট করে দিয়েছে রাজ্য সরকার।
১) সেচযুক্ত জমি: সেচ সুবিধা থাকা এলাকার কৃষকরা প্রতি হেক্টরে ১৭,০০০ টাকা করে ক্ষতিপূরণ পাবেন।
২) বৃষ্টিনির্ভর জমি: যে সমস্ত এলাকায় সেচ সুবিধা নেই বা বৃষ্টি ওপর নির্ভর করে চাষ হয়, সেখানকার কৃষকরা প্রতি হেক্টরে ৮,৫০০ টাকা পাবেন।
{{/usCountry}}২) বৃষ্টিনির্ভর জমি: যে সমস্ত এলাকায় সেচ সুবিধা নেই বা বৃষ্টি ওপর নির্ভর করে চাষ হয়, সেখানকার কৃষকরা প্রতি হেক্টরে ৮,৫০০ টাকা পাবেন।
{{/usCountry}}৩) বর্ষজীবী ফসল: যে সকল চাষি বর্ষজীবী ফসল চাষ করেন, তাদের প্রতি হেক্টরে ২২,৫০০ টাকা হারে সাহায্য প্রদান করা হবে।
মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার কৃষকবান্ধব সরকার। কৃষকদের সমস্যা ও দুঃখকষ্টের বিষয়ে আমরা অত্যন্ত সংবেদনশীল। এই কঠিন সময়ে রাজ্য সরকার সম্পূর্ণভাবে রাজ্যের কৃষকদের পাশে রয়েছে।’
৮ জেলার ১.৬ লাখ হেক্টর জমি প্লাবিত
প্রশাসনিক সূত্র অনুসারে, পার্শ্ববর্তী ওড়িশার গোপালপুর উপকূলের কাছে শুক্রবার সকালে ঘূর্ণিঝড় 'আকভান' স্থলভাগ অতিক্রম করার পর থেকেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এর ফলে মূলত আটটি জেলার প্রায় ১.৬ লাখ হেক্টর কৃষিজমি জলমগ্ন ও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলির তালিকায় রয়েছে হুগলি, হাওড়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুর।
মুখ্যমন্ত্রী জানান, এই অসময়ের বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় আমন ধান, সর্ষে, মসুর ডাল, বিভিন্ন ধরনের শাকসবজি, ফুল, কলা, পেঁপে এবং পানের বরজের ব্যাপক ক্ষতি হয়েছে। তারইমধ্যে আবহাওয়ার পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হতেই মাঠ থেকে জল বের করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। মুখ্যমন্ত্রী জানান, সোমবার থেকে রাজ্যজুড়ে একটি বিশেষ ৪৮ ঘণ্টার জরুরি অভিযান শুরু হচ্ছে।