Annapurna yojona: প্রক্রিয়া চলবে ৯০ দিন, ২ জুনের মধ্যে নাম নথিভূক্ত হলে…অন্নপূর্ণা যোজনা নিয়ে বিশদ জানালেন শুভেন্দু

এদিন নবান্ন থেকে শুভেন্দু অধিকারী জানান, অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ এবং নথিভুক্তকরণ যত দিন না সম্পন্ন হচ্ছে, তত দিন ‘লক্ষ্মীর ভান্ডার’ চালু থাকবে প্রাপকের জন্য।

Published on: May 27, 2026, 17:59:07 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আজ বুধবার থেকে রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা যোজনার প্রকল্পের ফর্ম । নবান্ন থেকে এই ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারা পাবেন এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? কতদিন দিন পর্যন্ত হবে ফর্ম ফিল আপ, এই সমস্ত কৌতূহলের জবাব দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

২ জুনের মধ্যে নাম নথিভূক্ত হলে..অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিশদ জানালেন CM শুভেন্দু (ANI Photo) (Saikat Paul)
২ জুনের মধ্যে নাম নথিভূক্ত হলে..অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিশদ জানালেন CM শুভেন্দু (ANI Photo) (Saikat Paul)

অন্নপূর্ণা যোজনা সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য-

এদিন নবান্ন থেকে শুভেন্দু অধিকারী জানান, অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ এবং নথিভুক্তকরণ যত দিন না সম্পন্ন হচ্ছে, তত দিন ‘লক্ষ্মীর ভান্ডার’ চালু থাকবে প্রাপকের জন্য। ফলত ওই প্রকল্পের টাকা, ততক্ষণ আসবে যতক্ষণ না অন্নপূর্ণা যোজনায় প্রাপকের নাম নথিভূক্ত হচ্ছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যাঁরা ২ জুনের মধ্যে নথিভুক্তকরণ সম্পন্ন করতে পারবেন, তাঁরা জুন মাস থেকেই টাকা পাবেন। তাঁদের ‘লক্ষ্মীর ভান্ডার’ বন্ধ হয়ে যাবে।

মুখ্যমন্ত্রী এদিন জানান, এক দিনে সকলে ফর্ম ফিলাপ করতে পারবেন না। নবান্ন থেকে জানানো হয়েছে, অন্নপূর্ণা যোজনার ফর্মে বিশদে তথ্য চাওয়া হয়েছে। এর মাধ্যমে পরিবারের তথ্যও সংগ্রহ করতে চায় সরকার। যাতে তা অন্য প্রকল্পেও কাজে লাগানো যায়।

উল্লেখ্য, রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পলের অধীন রাজ্য সরকারের মহিলা এবং শিশুকল্যাণমন্ত্রকের হাত ধরে এই যোজনা আসছে।

উল্লেখযোগ্যভাবে এদিন জানানো হয়েছে, যাঁদের নাম ভোটার তালিকা থেকে স্থায়ী ভাবে নাম বাদ চলে গিয়েছে এবং ট্রাইবুনালেও যাঁরা আবেদন করেননি, এমন প্রায় ৩০ লক্ষ মানুষ লক্ষ্মীর ভান্ডার-এর টাকা পাচ্ছেন। তাঁরা এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা পাবেন না।

স্পষ্টভাবে জানানো হয়েছে, যাঁরা আয়কর দেন, সরকারি বা সরকার পোষিত কোনও চাকরি করলে, বা যাঁরা ভারতীয় নন, তাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না।

জানা গিয়েছে, ১ জুন থেকে তিন মাস ধরে অর্থাৎ টানা ৯০ দিন ধরে এই প্রক্রিয়া চলবে।

জানানো হয়েছে, প্রয়োজনে আধিকারিকরা ফর্ম পূরণে সহযোগিতা করবেন। ১৫, ১৬, ১৭ তারিখ আমাদের জনকল্যাণ শিবির হবে। সেখানেও ফর্ম পূরণ করার বিষয়ে সহযোগিতা করা হবে।

ফর্ম ওয়েব সাইট থেকে পাওয়া যাবে। প্রতি সপ্তাহে কত জন অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হলেন, তাও জানিয়ে দেবে সরকার।

মুখ্যমন্ত্রী আবেদন করেছেন, তাড়াহুড়ো করার দরকার নেই। এই ফর্ম সকলেই হাতে পাবেন।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More