Suvendu PA's Murder Update: বাংলাদেশ থেকে লোক ভাড়া করে চন্দ্রনাথকে খুন করিয়েছে 'অভিষেকের ভালো অফিসার'?

অর্জুন সিং অভিযোগ করলেন, বাংলাদেশ থেকে লোক ভাড়া করে এই খুনের ছক কষা হয়ে থাকতে পারে। এরই সঙ্গে নোয়াপাড়ার জয়ী বিজেপি প্রার্থীর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক 'ভালো অফিসার' এই খুনের 'মাথা' হতে পারেন। অর্জুনের কথায়, এই খুনের নেপথ্যে রয়েছে পেশাদার খুনি।

Published on: May 7, 2026, 10:06:29 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মধ্যমগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের খুনের বিষয়ে বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের। তিনি অভিযোগ করলেন, বাংলাদেশ থেকে লোক ভাড়া করে এই খুনের ছক কষা হয়ে থাকতে পারে। এরই সঙ্গে নোয়াপাড়ার জয়ী বিজেপি প্রার্থীর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক 'ভালো অফিসার' এই খুনের 'মাথা' হতে পারেন। অর্জুনের কথায়, এই খুনের নেপথ্যে রয়েছে পেশাদার খুনি।

অর্জুন সিং অভিযোগ করলেন, বাংলাদেশ থেকে লোক ভাড়া করে এই খুনের ছক কষা হয়ে থাকতে পারে। (PTI)
অর্জুন সিং অভিযোগ করলেন, বাংলাদেশ থেকে লোক ভাড়া করে এই খুনের ছক কষা হয়ে থাকতে পারে। (PTI)

উল্লেখ্য, চন্দ্রনাথ খুনের কথা জানতে পেরেই মধ্যমগ্রামের হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন অর্জুন সিং। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ৯ এমএম পিস্তল দিয়ে খুন। এটা এজেন্সির থেকে শিখে আসা প্রশিক্ষণপ্রাপ্ত খুনির কাজ। খুনি কত রকমের হয়? এক ধরনের হয় প্রফেশনাল বা এজেন্সি মারফত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ভালো অফিসার আছে। সে তো খুনের মাস্টার। সে কোনও লোককে হয়ত ভাড়া করেছে বাংলাদেশ থেকে।'

এদিকে এই ঘটনায় খুনি যে পেশাদার, তা মেনে নিচ্ছে পুলিশও। ছোট যে গাড়িটি খুনে ব্যবহৃত হয়েছিল, সেটিকে বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের তরফে। সেই গাড়িটির নম্বরটি ভুয়ো বলে জানা গিয়েছে। তবে এই গাড়ির আগের কোনও তথ্য পাওয়া যায়নি। এই গাড়ির চ্যাসিস নম্বর সব জায়গা থেকে মুছে ফেলা হয়েছে। এমনকী গাড়ির রেডিয়েটরের পাশে যে স্টিকার থাকে, তাও ঘষে দেওয়া হয়েছে। এই আবহে পুলিশ নিশ্চিত হয়েছে যে পেশাদার খুনিরা এই কাণ্ড ঘটিয়েছে। এই আবহে আজ সকালবেলাই মধ্যমগ্রামের ঘটনাস্থে পৌঁছে যান সিআইডির তদন্তকারীকারীরা।

এই ঘটনায় রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা বলেছেন, 'আমরা তদন্ত শুরু করে দিয়েছি। আমরা একটি গাড়ি বাজেয়াপ্ত করেছি, যেটিকে অপরাধের জন্য ব্যবহার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে যে নম্বর প্লেট বিকৃত করা হয়েছে। যে গাড়ির নম্বর ব্যবহার করা হয়েছে, সেটা আসলে শিলিগুড়ির একটি গাড়ির। কিন্তু আসলে এটা বিকৃত করা হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে কয়েকটি কার্তুজ ও লাইভ রাউন্ড বাজেয়াপ্ত করেছি। আমরা যে তথ্য পেয়েছি, সেটা ধরে এগিয়ে চলেছি। আর এই মুহূর্তে আমি শুধু এই তথ্যগুলোই জানাতে পারি।'

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More