Bengal CM on Baruipur Mob Lynching: 'বারুইপুরে গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ, পুলিশ আমায় বলেছে', বললেন মুখ্যমন্ত্রী

Bengal CM on Baruipur Mob Lynching: 'বারুইপুরে গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ ছিলেন, পুলিশ আমায় বলেছে', বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, ওই যুবককেও বিচার দেওয়া হবে। বিচার পাবে নির্যাতিতাও।

Published on: Jul 7, 2026, 17:50:00 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Bengal CM on Baruipur Mob Lynching: বারুইপুরে গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ ছিলেন বলে জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বারুইপুর পুলিশ সুপারের অফিসে নির্যাতিত নাবালিকার পরিবারের পাশাপাশি ওই যুবকের পরিবারের সঙ্গেও দেখা করেন। তারপর তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে পুলিশ বলেছে যে ইন্দ্রজিৎমণ্ডলকে পিটিয়ে হত্যা করা হয়েছে, তিনি নির্দোষ। বিচার দেওয়া হবে তাঁর পরিবারকেও। তাঁর কথায়, ‘প্রাথমিকভাবে যা পুলিশ বলেছে….আমি তদন্তকারী সংস্থা নই। গণপিটুনি দিয়ে যাঁকে মেরে ফেলা হয়েছে, সেই ইন্দ্রজিৎ মণ্ডলও নির্দোষ। পুলিশ আমায় যা বলেছে, এটা আমার কথা নয়। তাঁর পরিবারের সঙ্গেও দেখা করেছি। তিনিও বিচার পাবেন।’

বারুইপুরে গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ ছিলেন, দাবি করলেন শুভেন্দু অধিকারী। (ছবি সৌজন্যে পিটিআই)
বারুইপুরে গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ ছিলেন, দাবি করলেন শুভেন্দু অধিকারী। (ছবি সৌজন্যে পিটিআই)

যাঁরা উস্কানি দিয়েছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, হুঁশিয়ারি শুভেন্দুর

তারইমধ্যে নাবালিকার দেহ উদ্ধারের পরে বারুইপুরে বিক্ষোভের সময় যাঁরা অশান্তি পাকিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, যাঁরা পুলিশের গাড়ি ভেঙেছেন, রেললাইন উপড়ে দিয়েছেন, তাঁদের প্রত্যেককে গ্রেফতার করা হবে। ইতিমধ্যে চিহ্নিত করে ফেলা হয়েছে ২০০ জনকে। একজনও পার পাবেন না। যাঁরা পিছন থেকে উস্কানি দিয়েছেন, তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Baruipur case investigation update: তখনও বেঁচে ছিল….বারুইপুরে নাবালিকা ‘হয়তো বস্তা থেকে বেরনোর শেষ চেষ্টা করেছিল..’

শনিবার নিখোঁজ নাবালিকা, রবিবার উদ্ধার দেহ

গত শনিবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল ১১ বছরের কিশোরী। রবিবার সকালে একটি পুকুর থেকে তার বস্তাবন্দী দেহ উদ্ধার করা হয়। তারপর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। সেইসময় একজনকে পিটিয়ে হত্যা করা হয়। সেইসঙ্গে ঢিল ছোড়া হয় পুলিশকে লক্ষ্য করে। যে পুলিশের বিরুদ্ধেও প্রাথমিকভাবে চূড়ান্ত নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: Suvendu on Baruipur Rape Case: পুলিশের '১% শিথিলতা থাকলেও কঠোর ব্যবস্থা নেব', বারুইপুর-কাণ্ডে হুংকার শুভেন্দুর

৭২ ঘণ্টার ডেডলাইন বেঁধে দিলেন শুভেন্দু

আজ নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাতের পরে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, যদি পুলিশের এক শতাংশও গাফিলতি বা শিথিলতা থাকে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেইসঙ্গে বারুইপুর তদন্তের গতিপ্রকৃতি-সহ বিভিন্ন তথ্য নিয়ে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার কাছে রিপোর্ট চেয়েছেন। সেজন্য ৭২ ঘণ্টার ডেডলাইনও বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More