WB Monsoon Rain Forecast Latest Update: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জেরে একধাক্কায় কলকাতার পারদ নেমে গেল। মঙ্গলবার স্রেফ কয়েক ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৫৯ মিলিমিটার। ঝোড়ো হাওয়ার বেগ সর্বোচ্চ ঘণ্টায় ৭৫ কিলোমিটারে পৌঁছে গিয়েছিল। আর তার জেরেই পারদ পতন হয়েছে কলকাতায়। বুধবার সকালে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছে। যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি কম। অর্থাৎ মঙ্গলবারের থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২.৪ ডিগ্রি কমে গিয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি ছিল।

আজ বৃষ্টির দাপট বাড়বে কলকাতায়?
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রির আশপাশে। এমনিতে মূলত আজ কলকাতার আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে মঙ্গলবারের থেকে কম এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। সেইসঙ্গে আজ সেভাবে ঝড়ের পূর্বাভাস নেই কলকাতায়।
কোন কোন জেলায় ঝোড়ো হাওয়া বইবে?
কলকাতায় না হলেও আজ দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ঝড়ের সতর্কতা নেই।
কোন কোন জেলায় বৃষ্টির দাপট কিছুটা বেশি থাকবে?
{{/usCountry}}কোন কোন জেলায় বৃষ্টির দাপট কিছুটা বেশি থাকবে?
{{/usCountry}}সার্বিকভাবে আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বৃষ্টির কিছুটা কম থাকবে। ওই আটটি জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:
কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে?
আবার উত্তরবঙ্গের সব জেলায় আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে। আর উত্তরবঙ্গের সব জেলায় আজ ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।