WB Winter Forecast till 8th February: মাঘের শেষলগ্নে পারদ পড়বে বাংলায়? মঙ্গলে ৩ জেলায় ঘন কুয়াশা, কেমন থাকবে আবহাওয়া?

ফেব্রুয়ারির শুরুতেই পরপর দু'দিন কলকাতা-সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গার তাপমাত্রা কমে গিয়েছে। তবে খুব বেশি তাপমাত্রা পতনের সম্ভাবনা নেই। মোটামুটি এই স্তরেই থাকবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা)।

Published on: Feb 2, 2026, 14:59:21 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ফেব্রুয়ারির শুরুতেই পরপর দু'দিন কলকাতা-সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গার তাপমাত্রা কমে গিয়েছে। তবে খুব বেশি তাপমাত্রা পতনের সম্ভাবনা নেই। মোটামুটি এই স্তরেই থাকবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা)। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি (রবিবার) পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী এক সপ্তাহে মোটামুটি একই স্তরে থাকবে উত্তরববঙ্গ বা দক্ষিণবঙ্গের সব জেলার সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গ (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা) এবং দক্ষিণবঙ্গের (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া) কোনও জেলার সর্বনিম্ন তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না।

এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি একই স্তরে থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি একই স্তরে থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

আরও পড়ুন: Siliguri-Delhi Bullet Train Corridor: শিলিগুড়ি থেকে ৭ ঘণ্টায় দিল্লি! এখন লাগে ৩০ ঘণ্টার মতো, ৩২০ কিমিতে ছুটবে ট্রেন

কোন কোন জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে?

মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের সব জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। তবে ঘন কুয়াশা পড়তে পারে শুধুমাত্র মঙ্গলবার। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারের একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়বে। ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কমে যাবে দৃশ্যমানতা।

আরও পড়ুন: Amazon new policy: অর্ডার ক্যানসেল করেন? রিটার্ন করে দেন? বড়সড় 'শাস্তি' দিতে পারে অ্যামাজন

আবার দক্ষিণবঙ্গে সেরকম কোনও সতর্কতা জারি করা হয়নি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার এবং বুধবার চারটি জেলার (দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম) একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। বাকি জেলাগুলিতে কুয়াশার সতর্কতা জারি করা হয়নি।

আরও পড়ুন: Mamata in Delhi: 'বিক্ষোভ করলে আপনাদের মাথা খারাপ করে দিতাম', দিল্লিতে শাহের পুলিশকে হুংকার মমতার

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More