Weather Forecast:২য় দফায় ভোটের দিন ঝড়ের গতি পার করতে পারে ৫০ কি.মি! সতর্কতা কলকাতা সহ বহু জায়গায়,রইল আবহাওয়ার পূর্বাভাস
Weather Update of West Bengal: আগামী কয়েকদিন বাংলার আবহাওয়ার পূর্বাভাস দেখে নিন।
মাঝে মাত্র একটা দিন। তারপরই বুধবার ভোর থেকেই বাংলায় দ্বিতীয় ও তথা ভোট পর্বের ঢাকে কাঠি পড়বে! ২৯ এপ্রিল ২০২৬ কলকাতা সহ একাধিক জায়গায় রয়েছে ভোট। সেই দিন আবহাওয়ার মেজাজ কেমন থাকবে? তার হদিশ দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাস।

আবহাওয়ার রিপোর্ট বলছে, বঙ্গোপসাগরে দুই অক্ষরেখার জোড়া ফলায় ভর করে সাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। যার ফলে গোটা রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তারি হয়েছে। একটি অক্ষরেখা সমুদ্র থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায় রয়েছে। আরেকটি অক্ষরেখা, উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর-পশ্চিম বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে।
দক্ষিণবঙ্গের পূর্বাভাস-
মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে রয়েছে ঝড়ের সতর্কতা। কমলা সতর্কতা জারি রয়েছে একাধিক জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, নদিয়ায় বৃষ্টির সঙ্গে বয়ে যেতে পারে ঝড়। ঝড়ের গতি ঘণ্টায় ৫০ কি.মি পর্যন্ত যেতে পারে। এই জেলাগুলিতেে রয়েছে কমলা সতর্কতা। এছাড়াও কলকাতা এবং দক্ষিণের বাকি জেলাতেও ঝড় বৃষ্টির দাপট দেখা যেতে পারে। মঙ্গলে কলকাতা সহ দক্ষিণের বাকি জেলায় রয়েছে হলুদ সতর্কতা। ঝড় বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটারের গতিতে।
মঙ্গলের পর বুধে রয়েছে ভোট। রাজ্যে সেদিন দ্বিতীয় দফার ভোটপর্ব। সেদিন ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেগ পার করে গতিতে ঝড় বয়ে যেতে পারে বহু জায়গায়। রয়েছে কমলা সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় দ্বিতীয় দফার ভোটের দিনে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানেও রয়েছে সতর্কতা, এরমধ্যে পূর্ব বর্ধমানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হচ্ছে, সাগরে থাকতে পারে দমকা হাওয়ার দাপট।
উত্তরবঙ্গের আবহাওয়া-
মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। উত্তরের বাকি এলাকাতেও রয়েছে সতর্কতা। আপাতত রাজ্যের উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। উত্তরের বাকি জেলাগুলিতেও ঝড়ল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


