Rain Forecast Latest Update: দুপুরেই 'সন্ধ্যা' নামল দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হল প্রবল বজ্রপাত এবং বৃষ্টি। আগামী দু'তিন ঘণ্টায় রীতিমতো তাণ্ডব চলবে একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পরবর্তী দু'তিন ঘণ্টায় দক্ষিণবঙ্গের সাতটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার। আরও ছ'টি জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড় উঠবে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি জেলায় প্রবল বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।
কোন কোন জেলায় লাল ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে?
দক্ষিণবঙ্গে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়ে গেল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
{{^htLoading}} {{/htLoading}}
১) দুপুর ২ টো ৭ মিনিট থেকে পরবর্তী দু'তিন ঘণ্টায় লাল সতর্কতা জারি করা হল পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। ওই ছ'টি জেলায় প্রবল বজ্রপাতের সতর্কতা জারি করা হল। ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।
২) কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি অংশে প্রবল বজ্রপাতের সতর্কতা জারি করা হল। সেইসঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দমকা বাতাস বইবে। ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটারের মতো। ওই পাঁচটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দুপুর ২ টো ১৫ মিনিট থেকে পরবর্তী দু'তিন ঘণ্টা এরকম পরিস্থিতি থাকবে।
{{^htLoading}} {{/htLoading}}
{{^usCountry}}
৩) আবার দুপুর ২ টো ২০ মিনিট থেকে নদিয়ার কয়েকটি অংশে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
{{/usCountry}}
{{#usCountry}}
৩) আবার দুপুর ২ টো ২০ মিনিট থেকে নদিয়ার কয়েকটি অংশে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
এমনিতে আজ দুপুরের বুলেটিনে আলিপুর আবহাওয়া দফতরের তরফে দক্ষিণবঙ্গের সব জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি জেলার অধিকাংশ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/Rain Forecast Latest Update: ৭০ কিমিতে ঝড় ৭ জেলায়, আরও ৬টিতে প্রবল বজ্রপাত, কতক্ষণ বৃষ্টির তাণ্ডব বাংলায়?
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe