Rain Forecast on 10th May: আজ কালবৈশাখী কলকাতায়! ৬০ কিমিতে ঝড় ৫ জেলায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কোথায় কোথায়?

Rain Forecast on 10th May: আজ কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী হবে। পাঁচটি জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বাকি জেলাগুলিতে ঝড়ের দাপট কিছুটা কম থাকবে। কোন কোন জেলায় বৃষ্টির দাপট বেশি থাকবে?

Published on: May 10, 2026 8:48 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আজ বিকেল-সন্ধ্যার দিকে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেলের দিকে আরও মেঘলা হয়ে যাবে আকাশ। সেইসঙ্গে বিকেল-সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার। সেজন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। সেইসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি কম। আর আজ মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রির আশপাশে।

আজ কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী হবে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
আজ কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী হবে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

কোন কোন জেলায় বেশি বৃষ্টি হবে?

এমনিতে আজ সার্বিকভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: Train Ticket Booking Latest Update: ট্রেনের টিকিট বুকিং হচ্ছে সহজ, বড় পরিবর্তন হচ্ছে সিস্টেমে, পুজোর ঠিক আগেই চালু

কোন ৫ জেলায় ঝড়ের বেগ বেশি থাকবে?

তারইমধ্যে আজ দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় (হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান) ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড় উঠবে। ওই পাঁচটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কারণ ওই ১০টি জেলায় (কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি।

আরও পড়ুন: Agni Advanced Missile Trial: ১টা মিসাইল ছুড়েই অনেক জায়গায় হামলা, পরীক্ষা ভারতের, ওটাই দেখা গিয়েছে বাংলাদেশে?

উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির জন্য সতর্কতা জারি

একইভাবে উত্তরবঙ্গের সব জেলায় (দর্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার. কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আজ বৃষ্টির সঙ্গে ঝড়ও হবে। তাই প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দর্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। প্রতিটি জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় উঠবে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More