...
...
Next Story

Rain Forecast in Kolkata till 29th Apr: আজই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, শনি থেকেও টানা ভিজবে কলকাতা, কবে কবে বেশি?

Rain Forecast in Kolkata till 29th April: আজই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে কলকাতায়। তবে শুধু আজ নয়, শনিবারও বৃষ্টি হবে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে। আগামী কয়েকদিনের মধ্যে কলকাতায় কবে কবে বৃষ্টি হবে?

Published on: Apr 24, 2026 07:51 AM IST
Advertisement

Rain Forecast in Kolkata till 29th April: প্রবল গরমের মধ্যেই আজ অল্পবিস্তর বৃষ্টির সম্ভাবনা তৈরি হল কলকাতায়। বৃহস্পতিবার চলতি মরশুমের উষ্ণতম দিনের সাক্ষী ছিল মহানগরী। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) পৌঁছে গিয়েছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াসে। বুধবারও উষ্ণতম দিনের সাক্ষী ছিল কলকাতা। পরদিনই সেই নজির ছাপিয়ে ৩৭ ডিগ্রির কাছে পৌঁছে যায় কলকাতার তাপমাত্রা। আর সেই মারাত্মক গরমের মধ্যেই শুক্রবার সকালে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সার্বিকভাবে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির আশপাশে থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির আশপাশে।

কলকাতায় কবে কবে বৃষ্টি হবে?

আজই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে কলকাতায়। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
আজই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে কলকাতায়। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

তবে আজ বৃষ্টি না হলেও সপ্তাহান্তে যে কিছুটা স্বস্তি মিলবে, সে বিষয়ে আশাবাদী আবহবিদরা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার কলকাতার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। রবিবার থেকে কিছুটা বাড়বে বৃষ্টির পরিমাণ। সেদিন মহানগরীর কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: West Bengal poll 2026 update: শতাংশে ৯২ পার!বাংলায় বিধানসভা নির্বাচনে ১ম দফায় রেকর্ড ভোট দান,EC থেকে এল নয়া কোন নির্দেশ?

ভোটের দিন বৃষ্টি হবে কলকাতায়?

আবার সোমবার এবং মঙ্গলবার কলকাতার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বুধবার (যেদিন ভোটও আছে) আবার মহানগরীর কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।

আবার দক্ষিণবঙ্গে এপ্রিলের শেষটায় গরম কম থাকতে পারে। বেশি হতে পারে বৃষ্টি। একইভাবে মে'র প্রথম সপ্তাহেও বৃষ্টি হবে বিভিন্ন জেলায়। তাপপ্রবাহের আশঙ্কা নেই। তবে ভ্যাপসা গরম থাকতে পারে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহেও আবহাওয়া মোটামুটি একইরকম থাকবে বলে প্রাথমিকভাবে অনুমান করছেন আবহবিদরা।

আরও পড়ুন: Assembly Election: জনমতে কীসের ইঙ্গিত? অতীতের রেকর্ড ভেঙে বাংলায় সর্বকালের সেরা ভোট, পিছিয়ে তামিলনাড়ু

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে সতর্কতা জারি করা হয়েছে। তারপর থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় ভ্যাপসা গরমের জন্য সতর্কতা জারিকরা হয়নি।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe