TMC councillor death update: ১০ লাখ টাকা থেকে মিষ্টি- অদিতি ও দেবরাজ ঘনিষ্ঠ তৃণমূল নেতার মৃত্যুতে রহস্য!
TMC councillor death update: অদিতি মুন্সি ও দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন - সেই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের দেহ উদ্ধার করা হল। তাঁর মৃত্যুর ক্ষেত্রে ১০ লাখ টাকা ও মিষ্টি সংক্রান্ত একটি বিষয় উঠে এসেছে।
TMC councillor death update: তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সঞ্জয় দাসের মৃত্যু নিয়ে তৈরি হল রহস্য। শনিবার সকালে তাঁর দেহ উদ্ধার করা হয়। তারপর নাগেরবাজারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে। পুলিশ ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃতদেহ। তবে সঞ্জয় আত্মহত্যা করেছেন নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ আছে, আপাতত সে বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি পুলিশের তরফে।

পুরো ঘটনায় রহস্য তৈরি হয়েছে। তৃণমূল সূত্রে খবর, রাজারহাট-গোপালপুরের সদ্য প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি এবং তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয়। পুরভোটে তাঁকে টিকিট দেওয়ার পরে দক্ষিণ দমদম পুরসভার স্বাস্থ্য বিভাগে চেয়ারম্যান-ইন-কাউন্সিলের পদে বসানোর ক্ষেত্রেও দেবরাজের হাত ছিল। সবমিলিয়ে অদিতি ও দেবরাজের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বলে তৃণমূল সূত্রে খবর। তাঁর মৃত্যুর খবর পেয়ে আজ হাসপাতালে গিয়েছেন অদিতিও।
পরপর গ্রেফতারি, হাইকোর্টে অদিতি-দেবরাজ
একটি মহলের তরফে দাবি করা হয়েছে, এলাকায় যথেষ্ট প্রভাবশালী হলেও গত কয়েকদিন ধরে নাকি মানসিক অবসাদে ভুগছিলেন সঞ্জয়। রাজ্যে পালা পরিবর্তনের পর থেকে একের পর এক তৃণমূল নেতার গ্রেফতার করা হয়েছে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে। আবার দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারইমধ্যে গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অদিতি ও দেবরাজ। তাতে সাময়িক রক্ষাকবচও পেয়েছেন অদিতি ও দেবরাজ।
১০ লাখ টাকা ও মিষ্টি - কী বললেন তৃণমূল নেতা?
সেই আবহেই সঞ্জয়ের মৃত্যুর ঘটনায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। আবার সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টার প্রতিবেদন অনুযায়ী, দমদমের তৃণমূলের ২৪ নম্বর ওয়ার্ডের সভাপতি কিরণ আবার দাবি করেছেন যে তিনি জানতে পেরেছেন সঞ্জয়ের থেকে ১০ লাখ টাকা চাওয়া হয়েছিল। শুক্রবারই নাকি কয়েকজন অধুনা বিজেপি কর্মী তাঁর বাড়িতে গিয়ে ১০ লাখ টাকা চান। সঙ্গে চেয়ে আসেন মিষ্টি। আর তারপরই সঞ্জয়ের দেহ উদ্ধারের ঘটনায় পুলিশের কাছে স্বচ্ছ তদন্তের আর্জি জানিয়েছেন তৃণমূল নেতা।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


