...
...
Next Story

TMC on Suvendu assisant killing: 'আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক', শুভেন্দুর আপ্ত-সহায়ক খুনে দাবি তুলল তৃণমূল

TMC on Suvendu assisant killing: মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয়েছে। সেই ঘটনায় আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি তুলল তৃণমূল কংগ্রেস। সেইসঙ্গে বিজেপির দুষ্কৃতীরা তৃণমূলের উপরে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে।

Published on: May 7, 2026, 00:35:50 IST
Advertisement

TMC on Suvendu assisant killing: শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনার নিন্দা করল তৃণমূল কংগ্রেস। রাতেই রাজ্যের বিদায়ী শাসক দলের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘আদর্শ আচরণবিধি কার্যকর থাকা সত্ত্বেও গত তি দিন ধরে বিজেপি-সমর্থিত দুষ্কৃতকারীদের দ্বারা সংঘটিত নির্বাচন-পরবর্তী হিংসার ঘটনায় আরও তিনজন তৃণমূল কর্মীর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। আমরা এই বিষয়ে কঠোরতম ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত করতে হবে, যাতে দোষীদের অবিলম্বে শনাক্ত করে বিচারের আওতায় আনা যায়। গণতন্ত্রে হিংসা এবং রাজনৈতিক হত্যাকাণ্ডের কোনও স্থান নেই। দোষীদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিতে হবে।’

তৃণমূলই খুন করেছে, অভিযোগ শমীকের

মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

যদিও তৃণমূলের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছে বিজেপি। সংবাদমাধ্যম এবিপি আনন্দে বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য দাবি করেছেন, এটাই প্রত্যাশিত ছিল। কত নীচে নামতে পারে পশ্চিমবঙ্গের রাজনীতি, তৃণমূল সংস্কৃতি, এটাই তার প্রমাণ। আট মাস ধরে একটাই কথা বলে আসছিলেন যে তৃণমূল সরকার চলে যাওয়ার পরে রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থার দায়িত্ব নিতে হবে রাজ্যপাল ও নির্বাচন কমিশনকে।

আরও পড়ুন: Suvendu PA Chandranath Rath Murder: ভারতীয় বায়ুসেনায় ছিলেন শুভেন্দুর আপ্ত-সহায়ক, মুখে থাকত হাসি, কে এই চন্দ্রনাথ রথ?

সেইসঙ্গে বঙ্গ বিজেপির সভাপতি দাবি করেছেন, এখন তৃণমূল তৃণমূলকে মারছে। আজ কোনও কিছু করতে না পেরে শুভেন্দুর আপ্ত-সহায়ককে মেরে ফেলা হল। এটার মাধ্যমে একটা বার্তা দিতে চাইছে বলে অভিযোগ করেন বঙ্গ বিজেপির সভাপতি।

আবার সেই ঘটনায় সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের দিকে আঙুল তুলেছেন ব্যারাকপুরের নব-নির্বাচিত বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী। ওই সংবাদমাধ্যমে তিনি দাবি করেন, এতদিন বিজেপি ভদ্রতা ও শৃঙ্খলার রাজনীতি করে এসেছে। যেভাবে চন্দ্রনাথ রথকে খুন করা হল, তাতে কাউকে ছাড়া হবে না। এই ঘটনার পিছনে সরাসরি মমতা ও অভিষেকের হাত আছে। যতক্ষণ দোষীদের গ্রেফতার করা হবে না, ততক্ষণ মৃতদেহ দাহ করা হবে না বলে দাবি করেন কৌস্তুভ।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe