TMC Leader Under Saree: শাড়ির স্তূপের নিচে লুকিয়েও রক্ষা পেলেন না! ভোট-পরবর্তী হিংসা মামলায় গ্রেপ্তার তৃণমূল কর্মী

২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার একাধিক অভিযোগে ব্রহ্মানন্দ চক্রবর্তীর নাম উঠে এসেছিল। সেই মামলার সূত্র ধরেই তাঁকে খুঁজছিল আমতা থানার পুলিশ। অভিযুক্ত দীর্ঘদিন ধরেই পুলিশের নাগালের বাইরে ছিলেন বলে জানা গিয়েছে।

Published on: Jun 7, 2026, 14:01:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভোট-পরবর্তী হিংসার মামলায় পুলিশের খোঁজে থাকা এক তৃণমূল কর্মী গ্রেপ্তার হলেন সিনেমার দৃশ্যকেও হার মানানো কায়দায়। পুলিশের চোখে ধুলো দিতে শাড়ির গাঁঠরির নিচে লুকিয়ে ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের তল্লাশিতে ধরা পড়ে যান। ঘটনাটি ঘটেছে হাওড়ার উদয়নারায়ণপুরে। ধৃতের নাম ব্রহ্মানন্দ চক্রবর্তী।

পুলিশের চোখে ধুলো দিতে শাড়ির গাঁঠরির নিচে লুকিয়ে ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের তল্লাশিতে ধরা পড়ে যান।
পুলিশের চোখে ধুলো দিতে শাড়ির গাঁঠরির নিচে লুকিয়ে ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের তল্লাশিতে ধরা পড়ে যান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার একাধিক অভিযোগে ব্রহ্মানন্দ চক্রবর্তীর নাম উঠে এসেছিল। সেই মামলার সূত্র ধরেই তাঁকে খুঁজছিল আমতা থানার পুলিশ। অভিযুক্ত দীর্ঘদিন ধরেই পুলিশের নাগালের বাইরে ছিলেন বলে জানা গিয়েছে। শনিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে উদয়নারায়ণপুর এলাকার সরকারি বস্ত্র সংস্থা তন্তুজের একটি কারখানায় হানা দেয় পুলিশ। সেখানে শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। তল্লাশির সময় একটি জায়গায় স্তূপ করে রাখা অসংখ্য শাড়ির গাঁঠরি দেখে সন্দেহ হয় পুলিশকর্মীদের। এরপর একের পর এক গাঁঠরি সরানো শুরু হয়।

পুলিশের দাবি, গাঁঠরিগুলি সরানোর পর দেখা যায়, নিচে শাড়ির আড়ালে টানটান হয়ে শুয়ে রয়েছেন ব্রহ্মানন্দ চক্রবর্তী। উপর থেকে শাড়ির গাঁঠরি চাপা দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করেছিলেন তিনি। তবে সেই কৌশল শেষ পর্যন্ত কাজে আসেনি। পুলিশ তাঁকে সেখান থেকেই আটক করে। গ্রেপ্তারের পর তাঁকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদয়নারায়ণপুর বিধানসভার অন্তর্গত পেঁড়ো থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ভোট-পরবর্তী হিংসা সংক্রান্ত মামলায় তাঁর বিরুদ্ধে তদন্ত চলবে।

শাড়ির গাঁঠরির নিচে লুকিয়ে থাকার এই ঘটনা সামনে আসতেই এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের মধ্যে বিষয়টি নিয়ে কৌতূহল ও হাস্যরসেরও সৃষ্টি হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, আইন এড়াতে যতই কৌশল নেওয়া হোক না কেন, অভিযুক্তদের খুঁজে বের করতে অভিযান চলবে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More