Abhishek Banerjee House Controversy: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলিভেশন ড্রয়িং চাইল কলকাতা পুরসভা

সম্প্রতি কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ থেকে সংশ্লিষ্ট বাড়ির বিষয়ে কিছু নথি চাওয়া হয়। তার মধ্যে এলিভেশন ড্রয়িংও রয়েছে। সাধারণভাবে কোনও নির্মাণ সংক্রান্ত তথ্য যাচাই বা নথি আপডেট করার ক্ষেত্রেই এই ধরনের কাগজপত্র চাওয়া হয় বলে প্রশাসনিক সূত্রের দাবি।

Published on: May 28, 2026, 13:24:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, কলকাতা পুরসভার তরফ থেকে এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলিভেশন ড্রয়িং বা নির্মাণ সংক্রান্ত নকশা জমা দিতে বলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। সম্প্রতি কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ থেকে সংশ্লিষ্ট বাড়ির বিষয়ে কিছু নথি চাওয়া হয়। তার মধ্যে এলিভেশন ড্রয়িংও রয়েছে। সাধারণভাবে কোনও নির্মাণ সংক্রান্ত তথ্য যাচাই বা নথি আপডেট করার ক্ষেত্রেই এই ধরনের কাগজপত্র চাওয়া হয় বলে প্রশাসনিক সূত্রের দাবি। তবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা সামনে আসতে শুরু করেছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলিভেশন ড্রয়িং বা নির্মাণ সংক্রান্ত নকশা জমা দিতে বলা হয়েছে। (PTI)
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলিভেশন ড্রয়িং বা নির্মাণ সংক্রান্ত নকশা জমা দিতে বলা হয়েছে। (PTI)

প্রতিবেদন অনুযায়ী, কলকাতা পুরসভার অন্দরে সম্প্রতি একাধিক প্রশাসনিক টানাপোড়েনের জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে বিল্ডিং বিভাগ থেকে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সম্পত্তিতে নোটিস পাঠানো নিয়ে চর্চা বাড়ছে। সেই আবহেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নথি চাওয়ার বিষয়টি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে একাংশ। রিপোর্ট অনুযায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ১৭টি বাড়ির বিল্ডিং প্ল্যান নকশা জমা দিতে আগেই বলা হয়েছিল। অভিযোগ, ওই সব ভবনে অনুমোদিত নকশার বাইরে নির্মাণ হয়েছে। পুরসভার পক্ষ থেকে কলকাতা পুর আইন ১৯৮০-এর ৪০০(১) ধারায় নোটিস দিয়ে সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট 'বেআইনি অংশ' ভাঙার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে কারণ দর্শানোর সুযোগও রাখা হয়।

এবার শান্তিনিকেতন নামক বাড়িটির এলিভেশন ড্রয়িংও জমা করতে বলা হয়েছে। বাড়িটি তৈরির আগে বাড়ির সামনে ও ভিতরে যে উচ্চতা নকশায় দেওয়া হয়েছিল সেই অনুযায়ী কাজ হয়েছে কি না, পরে সেখানে কোনও বদল করা হয়েছে কি না এসব যাচাই করতে এলিভেশন ড্রয়িং জমা করতে বলা হয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, নিয়ম মেনেই সমস্ত নথি জমা দেওয়া হবে এবং এতে অস্বাভাবিক কিছু নেই। তবে এর আগে গত ১৮ মে পুরসভা যে নোটিস দিয়েছিল তাতে বিল্ডিং প্ল্যান জমা দিতে সাতদিনের সময় দেওয়া হয়েছিল। এদিকে অভিষেকের লিপ্স অ্যান্ড বাউন্ডসের তরফ থেকে আরও দশদিনের সময় চেয়ে আর্জি জানানো হয়েছিল পুরসভার কাছে। সেই আবেদনের ভিত্তিতে সময় দিয়েছিল পুরসভা। বাড়ির বেআইনি অংশ নিয়ে অভিষেককে সম্প্রতি প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। তখন মেজাজ হারিয়ে তৃণমূল সাংসদ বলেছিলেন, 'যে অংশ বেআইনি, তা চিহ্নিত করে দেখাক, তারপর আমি উত্তর দেব।' আর এবার ফের অভিষেকের থেকে চাওয়া হল বাড়ি সংক্রান্ত নথি।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More