TMC Workers Goat Theft: বিধায়কের দেওয়া অ্যাম্বুলেন্সে করে ছাগল চুরি, ইদের আগে পুলিশের জালে ৩ তৃণমূল কর্মী

TMC Workers Goat Theft: গ্রেপ্তার হওয়া তিনজন হলেন অ্যাম্বুল্যান্স চালক আহমেদ আলি সরকার, দীপঙ্কর রায় এবং রজত ক্ষেত্রপাল। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় ছাগল বহনের কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি তাঁরা। এরপরই তাঁদের গ্রেপ্তার করা হয়। ধৃত তিনজনই স্থানীয় তৃণমূলমকর্মী বলে দাবি করা হয়েছে রিপোর্টে।

Published on: May 24, 2026, 09:07:29 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

TMC Workers Goat Theft: হুগলির দাদপুরে অ্যাম্বুল্যান্স ব্যবহার করে ছাগল চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন অ্যাম্বুল্যান্স চালকও। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, কারণ যে অ্যাম্বুল্যান্সটি ব্যবহার করা হচ্ছিল সেটি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের জন্য বরাদ্দ ছিল বলে জানা গিয়েছে। উন্নয়ন তহবিল থেকে অ্যাম্বুল্যান্সটি দিয়েছিলেন তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন অ্যাম্বুল্যান্স চালক আহমেদ আলি সরকার, দীপঙ্কর রায় এবং রজত ক্ষেত্রপাল। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় ছাগল বহনের কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি তাঁরা। এরপরই তাঁদের গ্রেপ্তার করা হয়। ধৃত তিনজনই স্থানীয় তৃণমূলমকর্মী বলে দাবি করা হয়েছে রিপোর্টে।

হুগলির দাদপুরে অ্যাম্বুল্যান্স ব্যবহার করে ছাগল চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। (ছবিটি প্রতীকী)
হুগলির দাদপুরে অ্যাম্বুল্যান্স ব্যবহার করে ছাগল চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। (ছবিটি প্রতীকী)

পুলিশ সূত্রে খবর, শনিবার ভোররাতে দাদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সারখোলা গ্রামে এক গৃহস্থের গোয়ালঘর থেকে ছাগল চুরি করা হয়। অভিযোগ, এরপর চুরি করা ছাগল অ্যাম্বুল্যান্সে তুলে পালানোর চেষ্টা করছিল তিনজন। সেই সময় দাদপুর থানার ওসি সন্তোষ তালুকদারের নেতৃত্বে পুলিশি টহলদারি চলছিল। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে অ্যাম্বুল্যান্সটি আটকানো হয়। তল্লাশি চালিয়ে ভিতর থেকে ছাগল উদ্ধার করে পুলিশ।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় এর আগেও একাধিকবার ছাগল চুরির ঘটনা ঘটেছে। সামনে বকরি ইদ থাকায় ছাগলের দাম বেড়েছে, সেই কারণেই এই চুরির ঘটনা বলে মনে করছেন গ্রামবাসীরা। পুলিশি তদন্তে উঠে এসেছে, শুক্রবার রাতে অ্যাম্বুল্যান্স নিয়ে গ্রামের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন তিন জন। গবাদি পশু চুরির উদ্দেশ্য নিয়েই তারা ঘোরাঘুরি করছিলেন। ছাগল চুরি করে হাটে বিক্রির ছক ছিল অভিযুক্তদের।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More