WB Trains New Timetable: ৮১ লোকালের টাইটটেবিল পালটাচ্ছে ১ জানুয়ারি থেকে, আরও ১১৯ ট্রেনে বড় পরিবর্তন, রইল তালিকা

৮১ লোকালের টাইটটেবিল পালটাচ্ছে ১ জানুয়ারি থেকে, আরও ১১৯ ট্রেনে পরিবর্তন। পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লোকাল এবং প্যাসেঞ্জার মিলিয়ে নয়া বছরের পয়লা দিন থেকে মোট ১৩৩টি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হচ্ছে।

Published on: Dec 28, 2025, 15:25:54 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আগামী ১ জানুয়ারি থেকে একগুচ্ছ লোকাল ট্রেনের সময়সূচি পালটাচ্ছে পূর্ব রেল। শনিবার পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লোকাল এবং প্যাসেঞ্জার মিলিয়ে নয়া বছরের পয়লা দিন থেকে মোট ১৩৩টি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হচ্ছে। তার মধ্যে প্যাসেঞ্জার ট্রেনের সংখ্যা হল ৫২টি। আর ৮১টি লোকাল ট্রেনের টাইমটেবিল পালটে যাচ্ছে।

৮১ লোকালের টাইটটেবিল পালটাচ্ছে ১ জানুয়ারি থেকে, আরও ১১৯ ট্রেনে পরিবর্তন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Indian Railways)
৮১ লোকালের টাইটটেবিল পালটাচ্ছে ১ জানুয়ারি থেকে, আরও ১১৯ ট্রেনে পরিবর্তন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Indian Railways)

কোন কোন লোকাল ট্রেনের সূচি পালটাচ্ছে?

সেই তালিকায় যেমন শিয়ালদা-বনগাঁ লোকাল, শিয়ালদা-বারাসত লোকাল, শিয়ালদা-হাসনাবাদ লোকাল, শিয়ালদা-বজবজ লোকাল, শিয়ালদা-নৈহাটি লোকাল, শিয়ালদা-রানাঘাট লোকাল, শিয়ালদা-শান্তিপুর লোকাল, শিয়ালদা-ক্যানিং লোকাল, শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল, শিয়ালদা-নামখানা লোকাল, শিয়ালদা-ডানকুনি লোকাল, ব্যারাকপুর-শিয়ালদা লোকাল, শিয়ালদা-কৃষ্ণনগর সিটি লোকাল আছে; তেমনই রয়েছে কাটোয়া-ব্যান্ডেল লোকাল, কাটোয়া-আহমেদপুর লোকালের মতো ট্রেনও আছে।

একাধিক ট্রেন আরও বেশি পথ অতিক্রম করবে

আবার কয়েকটি লোকাল ট্রেনের যাত্রাপথ সম্প্রসারিত হয়েছে। একাধিক হাওড়া-তারকেশ্বর লোকাল ১ জানুয়ারি থেকে গোঘাট পর্যন্ত যাবে। একটি শিয়ালদা-রানাঘাট লোকাল আবার যাবে শান্তিপুর পর্যন্ত। সবমিলিয়ে মোট ১৫টি লোকাল ট্রেনের যাত্রাপথ সম্প্রসারিত করা হয়েছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, দুটি প্যাসেঞ্জার ট্রেনের যাত্রাপথ সম্প্রসারিত করা হয়েছে। চলাচলের দিন পরিবর্তন করা হয়েছে ছ'টি লোকাল ট্রেনের।

৪৪ এক্সপ্রেস ট্রেনের সূচি পরিবর্তন

সেখানেই শেষ নয়, ৪৪টি এক্সপ্রেস বা মেল ট্রেনের সময়সূচিতে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। যে তালিকায় আছে হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস, কলকাতা-সাইরাং এক্সপ্রেস, বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস, নয়াদিল্লি-শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস, আজিমগঞ্জ-হাওড়া গণদেবতা এক্সপ্রেস, ফরাক্কা এক্সপ্রেসের মতো একগুচ্ছ এক্সপ্রেস ও মেল ট্রেন।

কোন কোন ট্রেনের সূচি পালটাচ্ছে, সেই তালিকা রইল

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More