Trinamool Congress Latest Update: 'আই মিস ইউ দিদি', বিদ্রোহী তৃণমূলে যোগ দেওয়া সাংসদের গলায় মমতার প্রতি আবেগ

তৃণমূল সাংসদ বলেন, রাজনৈতিকভাবে বিদ্রোহী শিবিরের সিদ্ধান্তকে সমর্থন করলেও মানসিক ও নৈতিক দিক থেকে তিনি এখনও দ্বিধায় ভুগছেন। এর আগে চারবারের সাংসদ শতাব্দী রায় দাবি করেছিলেন, গত কয়েক বছরে 'দিদি বদলে গিয়েছিলেন' এবং দলের সাধারণ সাংসদদের কথা আর শোনা হত না।

Published on: Jun 11, 2026, 09:51:18 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Satabdi Roy on Mamata Banerjee: তৃণমূলের বিদ্রোহী শিবিরে নাম লেখালেও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আবেগের টান এখনও কাটেনি অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়ের। এই আবহে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাজনৈতিকভাবে বিদ্রোহী শিবিরের সিদ্ধান্তকে সমর্থন করলেও মানসিক ও নৈতিক দিক থেকে তিনি এখনও দ্বিধায় ভুগছেন। এর আগে চারবারের সাংসদ শতাব্দী রায় দাবি করেছিলেন, গত কয়েক বছরে 'দিদি বদলে গিয়েছিলেন' এবং দলের সাধারণ সাংসদদের কথা আর শোনা হত না।

তৃণমূলের বিদ্রোহী শিবিরে নাম লেখালেও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আবেগের টান এখনও কাটেনি অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়ের। (PTI)
তৃণমূলের বিদ্রোহী শিবিরে নাম লেখালেও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আবেগের টান এখনও কাটেনি অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়ের। (PTI)

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে শতাব্দী রায় বলেন, 'রাজনৈতিকভাবে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি বলে মনে করি। কিন্তু আবেগের দিক থেকে, নৈতিকভাবে আমি ভুল।' মমতা বন্দ্যোপাধ্যায়কে কী বলতে চান জানতে চাওয়া হলে তাঁর সংক্ষিপ্ত উত্তর, 'আই মিস ইউ দিদি!' শতাব্দী বর্তমানে বিদ্রোহী সাংসদ গোষ্ঠীর অন্যতম মুখ কাকলি ঘোষ দস্তিদারের ডেপুটি হিসেবে কাজ করছেন। বিদ্রোহী ২০ জন সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে এনডিএকে সমর্থনের কথা জানিয়েছেন বলে দাবি করা হয়েছে।

এদিকে সাক্ষাৎকারে শতাব্দী আরও অভিযোগ করেন, নির্বাচনী পরাজয়ের কারণ নিয়ে দলের ভিতরে খোলামেলা আলোচনা হয়নি। তাঁর মতে, দুর্নীতি, সংগঠনের সমস্যা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে অসন্তোষের বিষয়গুলি যথাযথ গুরুত্ব পায়নি। তিনি দাবি করেন, ভোটে পরাজয়ের পর দলীয় বৈঠকে এই প্রশ্নগুলি উত্থাপনের সুযোগও ছিল না। শতাব্দী রায় বলেন, তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগের সম্পর্ক থাকলেও মানুষের জন্য কাজ করাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই কারণেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর অভিযোগ, দলের মধ্যে কেবলমাত্র কিছু নির্দিষ্ট নেতারই নেতৃত্বের কাছে পৌঁছনোর সুযোগ ছিল, বাকিদের মতামত গুরুত্ব পেত না। এই আবহে একদিকে বিদ্রোহী শিবিরে সক্রিয় ভূমিকা, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা ও আবেগ- শতাব্দী রায়ের এই মন্তব্য তৃণমূলের বর্তমান রাজনৈতিক সংকটকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। এর আগে বিদ্রোহীদের বৈঠকে যোগ দেওয়া দেবও বলেন, তিনি মমতাকে শ্রদ্ধা করেন এবং তিনি সব সময় তাঁর পাশেই আছেন; নতুন তৃণমূলে তিনি যোগ দেননি।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More