...
...
Next Story

Tulu Mondal Latest Update: '৪০-৫০ কোটি টাকার কর দিই, বীরভূমে সবথেকে বেশি', দাবি ‘প্রাণসংশয়’ থাকা টুলুর

Tulu Mondal Latest Update: বীরভূমের 'পাথর সম্রাট' মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল দাবি করলেন যে ৪০-৫০ কোটি টাকার কর দেন। বীরভূমের 'পাথর সম্রাট' সেই মন্তব্য করেছেন টানা দু'দিন মিলিয়ে প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সামলানোর পরে।

Published on: Nov 22, 2026, 18:52:16 IST
Advertisement

Tulu Mondal Latest Update: বীরভূমে সবথেকে বেশি কর তিনিই দেন বলে দাবি করলেন মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল। সংবাদমাধ্যম টিভি নাইনের সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন যে ৫০ কোটি টাকার মতো কর দেন। কর দিয়েই ব্যবসা করেন বলে দাবি করেন বীরভূমের 'পাথর সম্রাট'। সেইসঙ্গে তিনি অভিযোগ করেন যে তাঁর প্রাণসংশয় আছে। এমনকী পুলিশ নাকি তাঁকে হেনস্থা করছে বলেও দাবি করেছেন টুলু।

২ দিনে প্রায় ১২ ঘণ্টার জিজ্ঞাসাবাদের মুখে পড়েন টুলু

বীরভূমের 'পাথর সম্রাট' মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল দাবি করলেন যে ৪০-৫০ কোটি টাকার কর দেন। (ফাইল ছবি)
বীরভূমের 'পাথর সম্রাট' মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল দাবি করলেন যে ৪০-৫০ কোটি টাকার কর দেন। (ফাইল ছবি)

বীরভূমের 'পাথর সম্রাট' যে মন্তব্য করেছেন, তা টানা দু'দিন মিলিয়ে প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সামলানোর পরে। কয়েকশো কোটি টাকার দুর্নীতি মামলায় শুক্রবার সিআইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়েন টুলু। আর শনিবার সিউড়ি থানার জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরে শনিবার যখন টুলু বেরিয়ে আসেন, তখন তাঁর মুখে হাসি দেখা যায়।

আরও পড়ুন: Rekha Patra Health Latest Update: ভেষজ কীটনাশক চলে যায় রেখা পাত্রের পেটে, দাবি পরিবারের, তদন্তের দাবি সিপিআইএমের

আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে টুলুকে

তিনি দাবি করেন, তদন্তকারীদের সঙ্গে সবরকমের সহযোগিতা করছেন। আগামিদিনে তাঁকে তলব করা হলে ফের হাজিরা দেবেন বলেও দাবি করেন। যদিও তদন্তকারী সংস্থা সূত্রে খবর, একাধিক প্রশ্নের উত্তর দেননি টুলু। এড়িয়ে গিয়েছেন একাধিক প্রশ্ন। আবার কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছেন ঘুরিয়ে। সেই পরিস্থিতিতে তাঁকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে সূত্রের খবর।

যদিও পরপর দু'দিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরে দীর্ঘদিন ধরে হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন টুলু। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার পতনের পরে ২৩ মে থেকে তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তাঁর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ ওঠে। অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে বড় সরকারি প্রকল্পের বরাত পেতেন টুলু। তাছাড়াও ভুয়ো রশিদ তৈরি, রাজস্ব তছরূপের মতো গুচ্ছ-গুচ্ছ অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুন: Transport Minister Arjun Singh: নিত্য যাতায়াতেও বাড়বে খরচ? বাস ভাড়া নিয়ে বড় সিদ্ধান্ত পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের

সুপ্রিম কোর্টের নির্দেশের পরে দেশে ফেরেন টুলু

কিন্তু টুলুর সন্ধান মিলছিল না। তদন্তকারীদের ধারণা ছিল, দুবাইয়ে পালিয়ে গিয়েছেন টুলু। তারইমধ্যে বীরভূমের পাথর ব্যবসায়ীকে ১৭ নভেম্বরের মধ্যে ভারতে ফেরার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলেও নির্দেশ দেয় শীর্ষ আদালত। তারপর ভারতে ফিরে ভবানী ভবনে হাজিরা দেন। পরদিন হাজিরা দিতে হয় সিউড়ি থানায়।

 

ABOUT THE AUTHOR

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks