...
...
Next Story

HS 2026 Results Scrutiny and Review: উচ্চমাধ্যমিকের নম্বর আরও বাড়ত? জানুন স্ক্রুটিনি-রিভিউয়ের উপায় ও তারিখ, টাকা কত?

HS 2026 Results Scrutiny and Review: উচ্চমাধ্যমিকের রেজাল্ট মনের মতো হয়নি? কোনও বিষয়ে যত নম্বর পাবেন ভেবেছিলেন, তত ওঠেনি? সেক্ষেত্রে অনেকে রিভিউ বা স্ক্রুটিনি করে থাকেন। কীভাবে PPS বা PPR করতে হবে? কত টাকা লাগবে?

Published on: May 14, 2026, 08:01:50 IST
Advertisement

HS 2026 Results Scrutiny and Review: উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের আগেই স্ক্রুনিটি এবং রিভিউয়ের নিয়মকানুন ও সমসসীমা জানিয়ে দেওয়া হল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, ফলপ্রকাশের পরদিনই উত্তরপত্রের স্ক্রুনিটি (PPS) এবং রিভিউয়ের (PPR) জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। শুধুমাত্র অনলাইনেই করা যাবে আবেদন। প্রতিবারের মতোই সাধারণের পাশাপাশি দ্রুত স্ক্রুনিটি বা রিভিউয়ের জন্য তৎকাল PPS/PPR প্রক্রিয়া থাকছে। তাতে খরচ বেশি পড়বে বলে সংসদের তরফে জানানো হয়েছে। সেইসঙ্গে সংসদের তরফে জানানো হয়েছে যে চতুর্থ সেমিস্টার এবং পুরনো পদ্ধতিতে উচ্চমাধ্যমিক দেওয়া প্রার্থীরা স্ক্রুনিটি বা রিভিউয়ের জন্য আবেদন করতে পারবেন।

আগে উচ্চমাধ্যমিকের রেজাল্ট সরাসরি দেখুন এখানে

উচ্চমাধ্যমিকের স্ক্রুটিনি ও রিভিউয়ের প্রক্রিয়া শুরু হচ্ছে মধ্যরাত থেকেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
উচ্চমাধ্যমিকের স্ক্রুটিনি ও রিভিউয়ের প্রক্রিয়া শুরু হচ্ছে মধ্যরাত থেকেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

(বিশেষ দ্রষ্টব্য: সকাল ১০ টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে, সকাল ১১ টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে উচ্চমাধ্যমিকের ফলাফল।)

উচ্চমাধ্যমিক PPS ও PPR সংক্রান্ত নিয়ম

১) প্রতিটি বিষয়ের স্ক্রুটিনির জন্য আবেদন করা যাবে। সর্বাধিক ২টি বিষয়ের ক্ষেত্রে রিভিউয়ের জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা।

আরও পড়ুন: HS 2026 Marksshet and Grace Marks: উচ্চমাধ্যমিকের রেজাল্টে ৯.১ বা ৯.২ লেখা? তাহলে কি ফেল? মার্কশিট দেখতে কেমন হবে?

স্ক্রুনিটি বা রিভিউয়ের জন্য কতদিন আবেদন করা যাবে?

১) সাধারণ PPS/PPR-র সময়সীমা: ১৫ মে (শুক্রবার) রাত ১২ টা ১ মিনিট থেকে শুরু হবে। চলবে আগামী ২৮ মে রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। অর্থাৎ সাধারণ স্ক্রুনিটি বা রিভিউয়ের আবেদনের জন্য দু'সপ্তাহ মিলবে।

২) তৎকাল PPS/PPR-র সময়সীমা: আবেদনের জন্য তিনদিন পাবেন। ১৫ মে রাত ১২ টা ১ মিনিট থেকে ১৭ মে রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

কত টাকা লাগবে স্ক্রুনিটি বা রিভিউয়ের জন্য?

১) সাধারণ PPS/PPR: প্রতি বিষয়ের স্ক্রুটিনির জন্য ১৫০ টাকা লাগবে। রিভিউয়ের জন্য প্রতিটি বিষয়ে ২০০ টাকা দিতে হবে।

২) তৎকাল PPS/PPR: একটি বিষয়ের স্ক্রুটিনির জন্য লাগবে ৬০০ টাকা। প্রতিটি বিষয়ের রিভিউয়ের জন্য ৮০০ টাকা খরচ পড়বে।

আরও পড়ুন: WB HS Results 2026 Check Online: উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ আজ! কোন বিষয়ে কত নম্বর? নিজের রেজাল্ট এখান থেকেই দেখুন

কবে উচ্চমাধ্যমিক PPS ও PPR-র ফল ঘোষণা?

১) সাধারণ PPS/PPR: আবেদনের শেষ হওয়ার ১ মাসের মধ্যে ফল ঘোষণা করা হতে পারে।

২) তৎকাল PPS/PPR: অনলাইনে আবেদন জমা পড়ার ৮ দিনের মধ্যে রেজাল্ট দেওয়া হবে।

কীভাবে PPS ও PPR-র জন্য আবেদন করতে হবে?

১) উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নির্ধারিত পোর্টাল https://wbchseapp.wb.gov.in/portal/dashboard_student -তে যেতে হবে।

২) রোল নম্বর, মার্কশিট নম্বর লিখে আবেদনপত্র জমা দিতে হবে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe