Kolkata's Future: ধেয়ে আসছে একের পর এক ঘূর্ণিঝড়, ডুবতে পারে কলকাতা! সতর্ক করলেন আবহাওয়াবিদরা
পর পর ঘূর্ণিঝড়ের দাপটে কলকাতা ডুবে যেতে পারে। তেমন রিপোর্ট জমা পড়েছিল রাষ্ট্রপুঞ্জের কাছে।
মারাত্মক ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছিল রাষ্ট্রপুঞ্জের Intergovernmental Panel for Climate Change বা IPCC। সেখানে বলা হয়েছিল পর পর ঘূর্ণিঝড়ে ডুবে যেতে পারে ভারতের বেশ কয়েকটি শহর। তালিকায় একেবারে প্রথমেই রয়েছে কলকাতার নাম। বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তনকে দায়ী করা হয়েছিল এ জন্য।

কযেক বছর আগে রাষ্ট্রপুঞ্জের হাতে জলবায়ুর পরিবর্তন নিয়ে একটি রিপোর্ট জমা দিয়েছে Intergovernmental Panel for Climate Change বা IPCC। সেখানে পৃথিবীর জলবায়ু যেভাবে বদলাচ্ছে, তার স্পষ্ট ব্যাখ্যা রয়েছে। কলকাতা ছাড়াও পৃথিবীর আরও বেশ কয়েকটি শহরের বিপদের পূর্বাভাস দেওয়া হয়েছে সেই রিপোর্টে।
কী কী বলা হয়েছিল সেখানে?
- কলকাতা ও পশ্চিমবঙ্গে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের সংখ্যা আগামী সময়ে প্রচুর পরিমাণে বাড়তে পারে। আবহাওয়ার পরিবর্তনের ফলে ভয়াবহ বন্যা হতে পারে কলকাতা-সহ আশপাশের শহরগুলিতে।
- এই পরিস্থিতি সামাল দেওয়ার মতো পরিকাঠামো এখনও কলাকাতার নেই।
- কলকাতা ছাড়া সবচেয়ে ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে পৃথিবীর আরও বেশ কয়েকটি শহর। এর মধ্যে রয়েছে টোকিয়ো, ওসাকা, করাচি, ম্যানিলা, তিয়ানজিন, জাকার্তা।
- ২০৫০ সালের মধ্যে প্রায় ২০টি বড় শহর জের তলায় চলে যেতে পারে। এই তালিকায় রয়েছে কলকাতা।
এই রিপোর্টে বলা হয়েছে, গত পাঁচ বছরে ঘূর্ণিঝড়ের পরিমাণ ক্রমশ বেড়েছে। কলকাতার আশপাশে সবচেয়ে বেশি সাইক্লোন আঘাত করেছে। বিশেষজ্ঞদের মত, এর ফলে শুধু কলকাতা নয়, ভয়াবহ বন্যার কবলে পড়ে ডুবে যেতে পারে দেশের আরও ২০টি বড় শহর। সুন্দরবনের অবস্থা আরও আগে থেকেই খারাপ হতে পারে। ইতিমধ্যেই সেখানকার বাস্তুতন্ত্র ভাঙতে শুরু করেছে। অদূর ভবিষ্যতে পরিবেশ সম্পূর্ণ রূপে খারাপ হয়ে যেতে পারে। তাছাড়া কলকাতার আগেই এই এলাকা সম্পূর্ণ জলের তলায় চলে যেতে পারে।
কবে নাগাদ এই ঘূর্ণিঝড় আসতে পারে? বিজ্ঞানীদের মত, প্রতি বছরই একটু একটু করে বাড়তে পারে এই ঘূর্ণিঝড়। বন্যার পরিমাণ তার ফলে বাড়তে পারে। বর্তমান পরিস্থিতি বিচার করে বিজ্ঞানীদের আন্দাজ, ২০৪০ সালের পর থেকে যে কোনও সময়ে পুরোপুরি জলমগ্ন হয়ে যেতে পারে কলকাতা। সম্পূর্ণ রূপে চলে যেতে পারে জলের তলায়।
ABOUT THE AUTHORSuman Royসুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More
E-Paper


