Taslima Nasrin on Bangladesh Return: 'বাংলাদেশে তো ফিরতে চাই, কিন্তু….', আবেগতাড়িত তসলিমা নাসরিন, আপাতত থাকবেন ভারতে

Taslima Nasrin on Bangladesh Return: ৩১ জুলাই কলকাতায় এসেছিলেন। আজ কলকাতা থেকে চলে গেলেন তসলিমা নাসরিন। তবে ফের কলকাতায় আসবেন বলে জানিয়ে গেলেন সাহিত্যিক। জানালেন যে বাংলাদেশে ফিরতে চান। ৩২ বছর ধরে নির্বাসিত আছেন।

Published on: Aug 5, 2026, 13:44:17 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Taslima Nasrin on Bangladesh Return: বাংলাদেশে ফিরতে চান। কিন্তু আপাতত কোনও উপায় নেই। তা নিয়ে আক্ষেপ ঝরে পড়ল তসলিমা নাসরিনের গলা থেকে। পাঁচদিন কলকাতায় কাটিয়ে ফিরে যাওয়ার সময় সাহিত্যিক বলেন, ‘অবশ্যই (বাংলাদেশে) ফিরতে চাই। ৩২ বছর আমি নির্বাসনে আছি। কিন্তু আমাকে বাংলাদেশে ফিরতে দেওয়া হয় না। আমি ফিরতে চাই না বা সেখানে যেতে চাই না, তেমন তো নয়।’ সেইসঙ্গে আক্ষেপের সুরে তিনি বলেন, ‘আমার বাংলাদেশের পাসপোর্ট রিনিউ করে না বাংলাদেশ সরকার। আমার যে সুইডিশ পাসপোর্ট আছে, সেটাতেও আমায় ভিসা দেয় না। না দিলে আমার কাছে তো কোনও বৈধ নথি নেই যাওয়ার জন্য। আপাতত ভারতেই থাকব।’

বাংলাদেশে ফিরতে চান তসলিমা নাসরিন। (ছবি সৌজন্যে পিটিআই)
বাংলাদেশে ফিরতে চান তসলিমা নাসরিন। (ছবি সৌজন্যে পিটিআই)

‘কলকাতার ভালোবাসায় চোখে জল চলে এসে গিয়েছে’

তবে বাংলাদেশে ফিরতে না পারলেও কলকাতা যেভাবে তাঁকে বরণ করে নিয়েছে, তাতে মুগ্ধ হয়ে গিয়েছেন তসলিমা। ৩১ জুলাই দুপুর থেকে ৫ অগস্ট সকাল পর্যন্ত আবেগতাড়িত সফরের স্মৃতিচারণা সাহিত্যিক বলেন, ‘খুবই ভালো স্মৃতি। বিশেষত সাধারণ মানুষের ভালোবাসা এত পেয়েছি যে আমার চোখে জল চলে এসে গিয়েছে।’

আরও পড়ুন: LPG Cylinder Express Delivery Kolkata: ৩ ঘণ্টার মধ্যেই গ্যাস সিলিন্ডার মিলবে! চালু পরিষেবা, দাম কত? কীভাবে বুকিং করবেন?

বইমেলায় আসবেন, জানিয়ে গেলেন তসলিমা

আর সেই ভালোবাসা থেকে আবারও কলকাতায় আসবেন বলে জানিয়ে গিয়েছেন তসলিমা। তিনি বলেছেন, ‘আবার শীঘ্রই (কলকাতায়) আসব। অক্টোবরে কথা আছে অথবা জানুয়ারিতে। আর বইমেলায় তো আসবই। পুজোয় হয়তো আসা সম্ভব হবে না। যখনই কলকাতায় ডাকবে, আমি আসব।’

আরও পড়ুন: Bangladesh Muslims on Same-sex Marriage: 'বাংলাদেশের মন্দিরে সমকামী বিয়ে', তেড়ে উঠল মুসলিম সমাজ, বলল ‘পশ্চিমী নোংরামি

হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের পক্ষে সওয়াল তসলিমার

তারইমধ্যে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের পক্ষেও সওয়াল করেছেন তসলিমা। মঙ্গলবার পানিহাটিতে বেগম রোকেয়াকে শ্রদ্ধা জানানোর পরে তসলিমা বলেন, ‘বেগম রোকেয়া মৌলবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং নারীশিক্ষার পক্ষে ছিলেন। ধর্মীয় রাজনীতি স্বভাবগতভাবেই নারীবিদ্বেষী এবং সমাজের জন্য ক্ষতিকর। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আসার সুযোগ দেওয়া উচিত এবং তাঁর দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত, যাতে সেই দল রাজনীতিতে অংশ নিতে পারে। গণতন্ত্রের মূল বিষয় হল যে, সব রাজনৈতিক দলেরই (গণতান্ত্রিক কর্মকাণ্ডে) অংশগ্রহণের সুযোগ থাকা উচিত’

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More