Water Metre in West Bengal: কতটা জল নষ্ট করছেন? নজরদারি চালাতে রাজ্যজুড়ে বসছে 'ওয়াটার মিটার', কর দিতে হবে?

Water Metre in West Bengal: পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যজুড়ে ওয়াটার মিটার বসানোর পরিকল্পনা করা হচ্ছে। সেটার মাধ্যমে বোঝা যাবে যে একজন কত জল ব্যবহার করছেন, কতটা জল নষ্ট করছেন। সেইসঙ্গে জল সংরক্ষণ নীতি আনতে চলেছে সরকার।

Published on: Nov 19, 2026, 08:17:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Water Metre in West Bengal: কতটা জল নষ্ট করা হচ্ছে? তা নিয়ে নজরদারি চালাতে ওয়াটার মিটার বসানোর পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ সরকার। পূর্ত দফতর সূত্রে খবর, সাধারণ মানুষের থেকে কর নেওয়ার জন্য ওয়াটার মিটার বসানোর চিন্তাভাবনা করা হচ্ছে না। বরং কত জল ব্যবহার করা হচ্ছে, কতটা জল অপচয় করা হচ্ছে, সেই সংক্রান্ত বিষয়ে নজরদারির জন্যই রাজ্যজুড়ে ওয়াটার মিটার বসানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে পূর্ত দফতর সূত্রে খবর। তবে ঠিক কতদিনের মধ্যে রাজ্যের সর্বত্র ওয়াটার মিটার বসিয়ে ফেলা হবে, সে বিষয়ে আপাতত নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।

পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যজুড়ে ওয়াটার মিটার বসানোর পরিকল্পনা করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করা)
পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যজুড়ে ওয়াটার মিটার বসানোর পরিকল্পনা করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করা)

ওয়াটার মিটার নিয়ে মন্ত্রী কী বলছেন?

পূর্তমন্ত্রী অজয় পোদ্দার বলেছেন, 'আমরা রাজ্যজুড়ে ওয়াটার মিটার বসানো হবে। মানুষের উপরে কর চাপানো লক্ষ্য নয়। বরং জলের ব্যবহার এবং অপচয় বিশ্লেষণ করতে (আমরা ওয়াটার মিটার বসানোর সিদ্ধান্ত নিয়েছি)।'

বৃষ্টির জল সংরক্ষণের উপরে জোর

সেই রেশ ধরে বৃষ্টির জল সংরক্ষণের উপরে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন পূর্তমন্ত্রী। যে কাজে সমাজের সকল স্তরের মানুষকেও এগিয়ে আসার বার্তা দিয়েছেন। তিনি দাবি করেছেন, প্রতিদিন ৪০ শতাংশ জল নষ্ট হচ্ছে।। সেই অপচয় রুখতে হবে এবং মাথাপিছু জলের ব্যবহারের হিসেব করতে হবে বলে জানিয়েছেন পূর্তমন্ত্রী।

আরও পড়ুন: Hindu and Muslim Growth Estimate: ৯ বছরেই বিশ্বে মুসলিমদের সংখ্যা হবে সবথেকে বেশি! ২০৭০ সালে ভারতে কত হিন্দু থাকবেন?

তিনি জানিয়েছেন, বর্তমানে যা পরিস্থিতিতে ভূগর্ভস্থ জলস্তর বাড়ানোর উপরে জোর দিতে হবে। গুরুত্ব আরোপ করতে হবে জলের পুনঃপ্রক্রিয়াকরণের উপরে। দ্রুতগতিতে নগরায়ণ, শিল্পের বহর বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের মতো কারণে মিষ্টি জলের উৎসগুলির উপরে চাপ বাড়ছে। সেই পরিস্থিতিতে জল সংরক্ষণের উপরে জোর দিতে হবে। সেই কাজে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন পূর্তমন্ত্রী।

আরও পড়ুন: ‘স্ত্রীর ফোন না–ধরা মানে নির্যাতন নয়!’ স্বামীর বিরুদ্ধে ৪৯৮এ মামলা খারিজ হাইকোর্টের

জল সংরক্ষণ নীতি আনছে পশ্চিমবঙ্গ সরকার

একইসুরে জল সংরক্ষণের উপরে জোর দিয়েছেন শিল্পমন্ত্রী তাপস রায়। তিনি জানিয়েছেন, জল সংরক্ষণ নিয়ে নয়া নীতি আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। যা এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: Voyager 1 New Milestone: নাসার নতুন ইতিহাস! পৃথিবী থেকে এক আলোকদিবস দূরত্বে ভয়েজার ১, ভিনগ্রহীদের জন্য বিশেষ বার্তা

আইআইটি খড়্গপুরের প্রাক্তন ডিন অশোককুমার গুপ্তা যেমন জানিয়েছেন যে বৃষ্টির জল ধরে রাখা, ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধি, জলাশয়ের সংস্কার এবং হাতে থাকা সম্পদের উপযুক্ত ব্যবহারের মতো বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর সেইসব বিষয়ের উপরে জোর দেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন আইআইটি খড়্গপুরের প্রাক্তন ডিন।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More