WB 2nd Phase Vote Counting LIVE: পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় যে ১৪২টি আসনে ভোটগ্রহণ হয়েছে, তা তৃণমূল কংগ্রেসের গড় ছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ওই ১৪২টি আসনের মধ্যে তৃণমূলই জিতেছিল ১২৩টিতে। ১৮টি আসনে জিতেছিল বিজেপি। আইএসএফের জয় এসেছিল একটি আসনে। সেরকম দুর্গ তৃণমূল কংগ্রেস কি ধরে রাখতে পারছে? উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়ার মতো জেলায় তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেস, আইএসএফের মতো দলগুলি কেমন ফলাফল করছে? পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ১৪২টি আসনের ভোটগণনার টাটকা আপডেট দেখে নিন।
দ্বিতীয় দফার ভোটের ১৪২টি আসনের গণনার লাইভ আপডেট

— বেলা ১২ টা ২০ মিনিট: সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের উপরমহল থেকে বার্তা থেকে এসেছে যে ১১০টি আসনের বেশি আশা করা হচ্ছে। যদিও সরকারিভাবে কিছু জানানো হয়নি।
— বেলা ১২ টা ৭ মিনিট: উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে এগিয়ে গেলেন সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়।
— সকাল ১১ টা: দ্বিতীয় দফার দুর্গে ভয়াবহ বিপর্যয়ের মুখে তৃণমূল কংগ্রেস। যে জায়গাটা তৃণমূলের দুর্গ বলে বিবেচিত হত, সেখানেও ধস নামল। শহরাঞ্চলে ভরাডুবির মুখে পড়তে চলেছে। কলকাতায় ছ'টি আসনে এগিয়ে তৃণমূল। বিজেপি এগিয়ে পাঁচটি আসনে। হাওড়ায় তৃণমূল এগিয়ে ছ'টি আসনে। বিজেপির তিনটি আসনে লিড। হুগলিতে দুটি আসনে এগিয়ে তৃণমূল। ন'টি আসনে এগিয়ে বিজেপি।
— সকাল ১০ টা ২১ মিনিট: পূর্ব বর্ধমানে ন'টি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। একটি আসনে এগিয়ে আছে বিজেপি।
— সকাল ১০ টা ১৬ মিনিট: বেলেঘাটায় ৩০০ ভোটে পিছিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ। বালিগঞ্জে ৬,০০০-র বেশি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।
— সকাল ১০ টা ৯ মিনিট: উত্তরপাড়ায় পিছিয়ে আছেন সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়।
{{/usCountry}}— সকাল ১০ টা ৯ মিনিট: উত্তরপাড়ায় পিছিয়ে আছেন সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়।
{{/usCountry}}— সকাল ৯ টা ৪৪ মিনিট: শ্যামপুর বিধানসভা কেন্দ্রে পিছিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ি মন্ত্রী শশী পাঁজা। ২৪৮ ভোটে পিছিয়ে আছেন।
— সকাল ৯ টা ৩৬ মিনিট: উত্তর হাওড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম চৌধুরী পিছিয়ে আছেন।
— সকাল ৯ টা ৩১ মিনিট: চৌরঙ্গীতে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়।
— সকাল ৯ টা ২৩ মিনিট: পোস্টাল ব্যালটে হাওড়া দক্ষিণে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেসের নন্দিতা চৌধুরী। শিবপুরে এগিয়ে আছেন বিজেপির রুদ্রনীল ঘোষ। উলুবেড়িয়া পূর্বে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বালিতে এগিয়ে আছেন কৈলাস মিশ্র। হাওড়া উত্তরে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী উমেশ রাই।
— সকাল ৯ টা ১৮ মিনিট: প্রাথমিক ট্রেন্ডে বলাগড়, চাঁপদানি, আরামবাগে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। সকাল ৯ টা ১৮ মিনিট: মধ্য হাওড়ায় এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ রায়। যিনি বিদায়ি মন্ত্রী।
— সকাল ৯ টা ৯ মিনিট: নদিয়ার কালীগঞ্জে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস।
— সকাল ৮ টা ৫৬ মিনিট: পূর্ব বর্ধমানের কাটোয়া এবং কেতুগ্রামে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। হুগলির আরামবাগে এগিয়ে আছে ঘাসফুল।
— সকাল ৮ টা ৫৬ মিনিট: কলকাতা লাগোয়া দুটি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে গেল প্রাথমিক ট্রেন্ডে। বেহালা পূর্ব ও বেহালা পশ্চিমে এগিয়ে আছে তৃণমূল। আবার রাসবিহারী কেন্দ্রে এগিয়ে আছে বিজেপি।
– সকাল ৮ টা ৪৮ মিনিট: প্রাথমিক ট্রেন্ডে হাওড়ার একটি আসনে এগিয়ে গেল বিজেপি।
– সকাল ৮ টা ৪৩ মিনিট: পূর্ব বর্ধমানে আউসগ্রাম এবং মঙ্গলকোট বিধানসভায় এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস।
– সকাল ৮ টা ৪০ মিনিট: পূর্ব বর্ধমানের পাঁচটি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস।
-- সকাল ৮ টা ৩৭ মিনিট: প্রাথমিক ট্রেন্ডে পুরশুড়ায় বিজেপি প্রার্থী বিমান ঘোষ এবং জাঙ্গিপাড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী এগিয়ে আছেন। দুটি আসন হুগলির।
— সকাল ৮ টা ৩২ মিনিট: প্রাথমিক ট্রেন্ডে এখনও পর্যন্ত উত্তর ২৪ পরগনায় চারটি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। একটি আসনে এগিয়ে আছে বিজেপি (ভাটপাড়া)।
— সকাল ৮ টা ২৪ মিনিট: প্রাথমিক ট্রেন্ডে হাওড়ার পাঁচটি আসনে এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। তালিকায় আছে বাগনান, আমতা, জগৎবল্লভপুর, ডোমজুড় এবং উদয়নারায়ণপুর।
— সকাল ৮ টা ২০ মিনিট: কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ এবং শান্তিপুরে এগিয়ে আছে বিজেপি। এটা একেবারেই প্রাথমিক ট্রেন্ড। ফলে এখনই চূড়ান্ত কিছু নয়।
— সকাল ৮ টা ১৫ মিনিট: প্রাথমিক ট্রেন্ডে উত্তর ২৪ পরগনায় তিনটি আসনে এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস।
— সকাল ৮ টা ১৪ মিনিট: প্রাথমিক ট্রেন্ডে দক্ষিণ ২৪ পরগনায় তিনটি আসনে এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস।
— ১৪২টি আসনে ভোটগণনা শুরু হয়ে গেল। প্রথমে পোস্টাল ব্যালটের গণনা হবে। তারপর গণনা হবে ইভিএমের। ইভিএম খোলা হবে।
— দ্বিতীয় দফার ভোটের ফলাফলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)। উত্তর ২৪ পরগনায় ১২.৬ লাখ ভোটারের নাম বাদ পড়েছে। দক্ষিণ ২৪ পরগনায় ১০.৯১ লাখ ভোটারের নাম বাদ পড়েছে। কলকাতায় ৬.৯৭ লাখ, হাওড়ায় প্রায় ছয় লাখ, হুগলিতে ৪.৬৮ লাখ এবং নদিয়ায় প্রায় ৪.৮৫ লাখ ভোটারের নাম বাদ পড়েছে এসআইআরের পরে। তার ফলে একাধিক বিধানসভার সমীকরণ অনেকটাই পালটে গিয়েছে।
— দ্বিতীয় দফার ভোটে একের পর এক হেভিওয়েট কেন্দ্র ছিল- ভবানীপুর, উত্তর দমদম, উত্তরপাড়া, পানিহাটি, সিঙ্গুরের মতো বিভিন্ন আসনে ভোটগ্রহণ হয়েছে দ্বিতীয় দফায়।
— দ্বিতীয় দফায় ভোটদানের হার ছিল ৯১.৬৬ শতাংশ। মহিলাদের ভোটদানের হার ৯২.২৮ শতাংশে ঠেকেছিল। পুরুষদের ভোটদানের হার ছিল ৯১.০৭ শতাংশ। আবার ৯১.২৮ শতাংশ তৃতীয় লিঙ্গের ভোটারই ভোট দেন।
দ্বিতীয় দফায় কোন কোন জেলায় ভোট হয়েছে?
১) উত্তর ২৪ পরগনা: ৩৩টি আসন। ২০২১ সালের নির্বাচনে ২৮টি আসনে জিতেছিল তৃণমূল। পাঁচটি আসনে জিতেছিল বিজেপি।
২) দক্ষিণ ২৪ পরগনা: ৩১টি আসন। ২০২১ সালের নির্বাচনে তৃণমূলের ঝুলিতে ৩০টি আসন গিয়েছিল। একটি আসন জিতেছিল আইএসএফ।
৩) কলকাতা: ১১টি আসন। ২০২১ সালের নির্বাচনে একেবারে ১১-তে ১১ করেছিল তৃণমূল।
৪) হাওড়া: ১৬টি আসন। ২০২১ সালের নির্বাচনে সব আসনেই জিতেছিল তৃণমূল। ফল ছিল ১৬-০।
৫) হুগলি: ১৮টি আসন। ২০২১ সালের নির্বাচনে হুগলিতে চারটি আসন জিতেছিল বিজেপি। বাকি ১৪টি আসনে জিতেছিল তৃণমূল।
৬) নদিয়া: ১৭টি আসন। দ্বিতীয় দফায় যে সাতটি জেলায় ভোট হয়েছিল, তার মধ্যে ২০২১ সালের নির্বাচনে বিজেপির সবথেকে ভালো হয়েছিল নদিয়ায়। মতুয়া-অধ্যুষিত জেলায় ন'টি আসন পেয়েছিল। আটটি আসনে জিতেছিল তৃণমূল।
৭) পূর্ব বর্ধমান: ১৬টি আসন। ২০২১ সালের নির্বাচনে ১৬-০ করেছিল তৃণমূল।