অবশেষে বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মিটিয়ে দেওয়ার সরকারি বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। তবে প্রাথমিকভাবে পঞ্চম বেতন কমিশনের আওতায় যে বকেয়া ডিএ মেটানো হবে, সেটা ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যেকার সময়ের হবে (৪৮ মাস)। দু'দফায় সেই বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে। তবে সরাসরি নগদ টাকা ঢুকবে শুধু গ্রুপ ‘ডি’ কর্মীদের অ্যাকাউন্টে। বাকিদের টাকা জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা পড়বে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।
বকেয়া DA সংক্রান্ত বিজ্ঞপ্তিতে কী বলা হল?

সোমবার (বিজ্ঞপ্তিতে অবশ্য ১৩ মার্চ তারিখ দেওয়া আছে) রাজ্য অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক দফায় ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ প্রদান করা হবে। সেই রেশ ধরে প্রথম দফায় কীভাবে বকেয়া ডিএ মেটানো হবে, তা নিয়ে কয়েকটি নিয়ম ঘোষণা করা হয়েছে নবান্নের তরফে।
১) ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএয়ের হিসাব করা হবে সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী। যা দু'টি দফায় প্রদান করা হবে। প্রথম দফায় বকেয়া ডিএ দেওয়া হবে মার্চে। আর দ্বিতীয় দফায় দেওয়া হবে আগামী সেপ্টেম্বরে।
২) ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত যে বকেয়া ডিএ কীভাবে মিটিয়ে দেওয়া হবে, তা পরবর্তীতে জানানো হবে।
৩) গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হবে জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে। আর গ্রুপ ডি কর্মীদের বকেয়া ডিএ সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে।
রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বকেয়া DA সংক্রান্ত বিজ্ঞপ্তি
পেনশনভোগীদের জন্য বকেয়া DA সংক্রান্ত বিজ্ঞপ্তি
রাজ্য সরকারের তরফে প্রাক্তন রাজ্য সরকারি কর্মচারী তথা পেনশনভোগীদের বকেয়া ডিএ নিয়ে পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাঁদেরও প্রাথমিকভাবে ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ দেওয়া হবে। টাকা দেওয়া হবে দুটি সমান কিস্তিতে। প্রথম কিস্তির টাকা দেওয়া হবে মার্চে। দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে সেপ্টেম্বরে। যাঁরা বর্তমানে পেনশনভোগী, তাঁদের অ্যাকাউন্টে সরাসরি নগদ টাকা ঢুকবে।
{{/usCountry}}রাজ্য সরকারের তরফে প্রাক্তন রাজ্য সরকারি কর্মচারী তথা পেনশনভোগীদের বকেয়া ডিএ নিয়ে পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাঁদেরও প্রাথমিকভাবে ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ দেওয়া হবে। টাকা দেওয়া হবে দুটি সমান কিস্তিতে। প্রথম কিস্তির টাকা দেওয়া হবে মার্চে। দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে সেপ্টেম্বরে। যাঁরা বর্তমানে পেনশনভোগী, তাঁদের অ্যাকাউন্টে সরাসরি নগদ টাকা ঢুকবে।
{{/usCountry}}