WB 5th Pay Commission DA: বকেয়া DA মামলায় সুপ্রিম কোর্ট থেকে বড় আপডেট, রাজ্যে চলছে জোর ঝাঁকুনির তোড়জোড়

বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) কেসের রায় নিয়ে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। সেটি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হল। তারইমধ্যে রাজ্যে চলছে জোর ঝাঁকুনি দেওয়ার তোড়জোড়।

Published on: Mar 4, 2026, 09:55:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) নিয়ে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের তরফে দায়ের করা হয়েছে সেই মামলা। যৌথ মঞ্চের তরফে দাবি করা হয়েছে, গত মাসে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে পশ্চিমবঙ্গ সরকারকে অবিলম্বে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে অবিলম্বে। কিন্তু তা নিয়ে কোনও ইতিবাচক পদক্ষেপ করা হয়নি রাজ্যের তরফে। সেই প্রেক্ষিতেই আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে বলে জানান সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। ইতিমধ্যে শীর্ষ আদালতের ওয়েবসাইটেও সেই মামলার বিষয়ে উল্লেখ করা হয়েছে। তবে কবে সেই মামলার শুনানি হবে, আপাতত সে বিষয়ে কিছু জানানো হয়নি।

বকেয়া ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
বকেয়া ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

আরও পড়ুন: WB-Bangladesh Border Fencing: ভারত-বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় পদক্ষেপ, আরও শক্ত হচ্ছে বিএসএফের হাত, কী লাভ হবে?

কোন কোন দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে?

তারইমধ্যে আগামী ১৩ মার্চ (শুক্রবার) ধর্মঘটের ডাক দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। বকেয়া ডিএ প্রদান-সহ একগুচ্ছ দাবিতে রাজ্যের সমস্ত সরকারি অফিস, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় এবং আদালতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। কী কী দাবি তোলা হয়েছে মঞ্চের তরফে, তা দেখে নিন -

১) সুপ্রিম কোর্টের রায় মেনে অবিলম্বে বকেয়া ডিএ প্রদান করতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের।

২) যোগ্য অনিয়মিত কর্মচারীদের নিয়মতিকরণ করতে হবে।

৩) সরকারি প্রতিষ্ঠানে অবিলম্বে ছয় লাখ শূন্যপদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ করতে হবে।

৪) সরকারি দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানে ডিটেলমেন্ট এবং প্রতিহিংসামূলক বদলি বন্ধ করতে হবে।

আরও পড়ুন: Sheshnaag-150 Drone System: ইরান যুদ্ধের মধ্যেই 'গোপনে' মেগা প্রস্তুতি ভারতের! 'শেষনাগ-১৫০' ঘোরাবে পুরো খেলা

অসহযোগিতাই রাস্তা, দাবি রাজ্য সরকারি কর্মচারীদের

আর সেই ধর্মঘট সফল করার লক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে কর্মসূচি পালন করা হচ্ছে। পোস্টার এবং ফ্লেক্স লাগানোর কাজ চলছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক জানিয়েছেন, মঙ্গলবার ডুয়ার্স কন্যার সামনে ধর্মঘটের স্বপক্ষে ব্যানার লাগানো হয়েছে। ধর্মঘট যাতে সর্বাত্মক হয়, সেজন্য রাজ্য সরকারি কর্মচারীদের আর্জি জানিয়েছেন তিনি। সেইসঙ্গে তিনি দাবি করেছেন, যে সরকার সুপ্রিম কোর্টের রায় মানতে গড়িমসি করে, যে সরকার রাজ্য সরকারি কর্মচারীদের হকের ডিএ দেয় না, সেই সরকারের বিরুদ্ধে অসহযোগিতাই করা উচিত।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More