WB Election 2026 2nd Phase Voting Highlight: মূলত শান্তিপূর্ণ দ্বিতীয় দফায় ভোট পড়ল ৯১ শতাংশের বেশি, জয় নিয়ে নিশ্চিত TMC
WB Assembly Election 2026 2nd Phase Voting Highlights: ভবানীপুর-সহ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ১৪২টি আসনে ভোটগ্রহণের আপডেট দেখুন এখানে।

WB Assembly Election 2026 2nd Phase Voting Highlights: বিপক্ষের মাঠ, বিপক্ষের দর্শকভরা গ্যালারি - আজ দ্বিতীয় দফার ভোটে সেরকমই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের মুখোমুখি হল বিজেপি, বাম, কংগ্রেস-সহ বিরোধীরা। আজ সাতটি জেলার যে ১৪২টি আসনে ভোটগ্রহণ হল, তার মধ্যে ২০২১ সালে ১২৩টি আসনেই জিতেছিল তৃণমূল। এসআইআর-পরবর্তী পরিস্থিতিতে তৃণমূলের সেই দুর্গ কতটা অটুট থাকবে, তার উপরই নির্ভর করছে যে নবান্নের পথ কার জন্য সাফ হবে? আর দ্বিতীয় দফার ভোটগ্রহণের আপডেট দেখে নিন হিন্দুস্তান টাইমস বাংলার পেজে। আপাতত ৯১ শতাংশের বেশি ভোট পড়েছে।
- {{^htLoading}}
{{/htLoading}}
- 29 Apr 2026, 05:43:34 PM IST
WB Assembly Election 2026 2nd Phase Voting Live: বিকেল ৫ টা পর্যন্ত ভোট পড়ল ৮৯.৯৯%
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল পাঁচটা পর্যন্ত ৮৯.৯৯ শতাংশ ভোট পড়েছে পশ্চিমবঙ্গে।
- 29 Apr 2026, 04:38:05 PM IST
WB Election 2026 2nd Phase Voting Live: BJP হারছে, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরাই আসছি, হুংকার মমতার
আমার কাছে যা তথ্য আছে, বিজেপি হারছে। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে তৃণমূল কংগ্রেস, দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- {{^htLoading}}
{{/htLoading}} - 29 Apr 2026, 04:25:02 PM IST
ভবানীপুরে দুপুর ৩ টে পর্যন্ত ভোটের হার কত!
এবারের ভোটের হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই রয়েছে ভোটের ময়দানে। ভবানীপুর আসনে দুপুর ৩টে পর্যন্ত ভোটের হার ৭৫.৬৬ শতাংশ।
- 29 Apr 2026, 04:23:54 PM IST
দুপুর ৩ টে পর্যন্ত আসন ভিত্তিক ভোটের হার
আসন ভিত্তিক ভোটের হারে কলকাতাকে পিছনে ফেলে দিল জেলা। এই পরিসংখ্যানে এগিয়ে রয়েছে বর্ধমানের গলসি। সেখানে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৮৫.১১ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে সবচেয়ে কম ভোটের হার মহেশতলায়, ৭০.১ শতাংশ।
- {{^htLoading}}
{{/htLoading}} - 29 Apr 2026, 04:20:39 PM IST
মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে এলেন মমতা
প্রতিবারের মতো এবারও দুপুর পার কের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- 29 Apr 2026, 03:53:36 PM IST
বিকেল ৩ টে পর্যন্ত কত ভোট পড়ল?
বিকেল ৩ টে পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৬৮ শতাংশ। ভোট শুরুর আট ঘণ্টা পরে দ্বিতীয় দফায় হুগলিতে ভোট পড়ল ৮০.৭৭%। দক্ষিণ ২৪ পরগনায় ভোট পড়ল ৭৬.৭৫%। সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে, সেখানে ৮৩.১১ শতাংশ ভোট পড়ে
- {{^htLoading}}
{{/htLoading}} - 29 Apr 2026, 03:14:37 PM IST
WB Election 2026 2nd Phase Voting Live: কাউকে দিইনি ভোট, দাবি তৃণমূলের বিদায়ী বিধায়কের
বলাগড়ের বিদায়ী তৃণমূল কংগ্রেস বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ভোট দিলেন। ভোট দেওয়ার পরে তিনি বললেন, ‘আমি আমার ভোটটা দিয়ে এলাম। যে ভোট দেওয়ার জন্য বিগত কয়েক বছর ধরে বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করেছি। আজকে আমি যে ভারতীয় নাগরিক, ভোটের অধিকার প্রয়োগ করে সেটা প্রমান করতে সক্ষম হলাম। কথা হচ্ছে- আমি কোন দল, কোন প্রার্থীকে ভোটটা দিলাম? কাউকে দিইনি। আমি আমার ভোটটা নিজেকেই দিয়েছি। আমি বাংলায় বাস করি তাই বাংলাকে দিয়েছি। আমি জাতিতে বাঙালি, তাই বাঙালিকে দিয়েছি আমার ভোট। বাংলার ভাষা সাহিত্য সংস্কৃতি, সমাজ জীবন, সম্প্রদায়িক ঐক্যের মূলে আঘাত আসবে না, সেই বোতাম টিপে দিয়েছি। সেই যাঁরা একদিন বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য প্রাণ দিয়েছিল, সেই শহিদের স্মৃতিতে দিয়েছি আমার ভোট। আজ যারা বাংলা ও বাঙালির আত্মসম্মান রক্ষার জন্যে প্রাণপণ লড়াই করছে, তাদের পক্ষে দিয়েছে আমার ভোট। জয় বাংলা।’
- 29 Apr 2026, 02:43:29 PM IST
WB Election 2026 2nd Phase Voting Live: 'ভোট না দিয়েও ভোট পড়ে গিয়েছে', বিক্ষোভ ভোটের গাড়িচালকদের
ভোট দিতে গিয়ে দেখেন যে ভোট পড়ে গিয়েছে - এমনই অভিযোগ তুললেন বিডিও অফিসে নির্বাচনের কাজে যুক্ত সমস্ত গাড়িচালকরা। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতরে নির্বাচনে একাধিক গাড়ি ভাড়া নেওয়া হয়েছে। আর সেই গাড়ির চালকরা আজ যখন নিজেদের বুথে ভোট দিতে যান, তখন জানতে পারেন তাদের ভোট হয়ে গিয়েছে। তারই প্রতিবাদে ১২ নম্বর জাতীয় সড়কের উপর বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করল সমস্ত চালকরা।
- {{^htLoading}}
{{/htLoading}} - 29 Apr 2026, 02:33:19 PM IST
WB Election 2026 2nd Phase Voting Live: তৃণমূলের বুথ অফিস ভাঙচুরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
চুঁচুড়ার ২৭ , ২৮, ২৯ নম্বর ওয়ার্ডের মনসাতলা, মাঝের রাস্তা ৩৪৮, ৩৪৯, এবং ৩৩২ বুথে নম্বর ক্যাম্প অফিস করেছিল তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী বুথ থেকে উঠে যেতে বলে। এরপরেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তোলে তৃণমূল। তৃণমূল কর্মীদের দিকে লাঠি উঁচিয়ে তাড়া করে। চেয়ার টেবিল, উল্টে ফেলে দেওয়া হয় ভোটার স্লিপ ছেড়ে দেয়া হয় বলে অভিযোগ তৃণমূলের। তৃণমূলের দাবি ,তারা পোলিং স্টেশন থেকে কয়েক মিটার দূরে বুথ অফিস করেছিলেন।
- 29 Apr 2026, 02:28:25 PM IST
WB Election 2026 2nd Phase Voting Live: ‘আমাদের ব্যাটাররা প্রথম দফায় সেঞ্চুরি করেছে, এবার লক্ষ্য ডবল সেঞ্চুরি’
আজ সল্টলেকে ভোট দিলেন বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। ভোটদানের পরে তিনি বলেছেন, ‘নির্বাচনের প্রথম পর্যায়েই আমাদের ব্যাটাররা সেঞ্চুরি করে ফেলেছেন। এখন ডবল সেঞ্চুরির টার্গেট নেওয়া হয়েছে।’
- {{^htLoading}}
{{/htLoading}} - 29 Apr 2026, 02:13:32 PM IST
WB Election 2026 2nd Phase Voting Live: ফার্স্ট গলসি, লাস্ট মহেশতলা- ভবানীপুরে কত ভোট পড়ল?
সবথেকে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানের গলসিতে। দুপুর ১টা পর্যন্ত সেখানে ৭০.৪৮ শতাংশ ভোট পড়েছে। আর সবথেকে পিছিয়ে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা। সেখানে ভোট পড়েছে ৫২.০৫ শতাংশ। ভবানীপুরে ৫৮.৫৩ শতাংশ ভোট পড়েছে।
- 29 Apr 2026, 01:56:42 PM IST
WB Assembly Election 2026 2nd Phase Voting Live: কোন জেলায় কত ভোট পড়েছে?
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বেলা ১টা পর্যন্ত নদিয়ায় ভোটদানের হার ৬১.৪১ শতাংশ। কলকাতা দক্ষিণে ভোটদানের হার ৫৭.৭৩ শতাংশ। উত্তর ২৪ পরগনায় ভোটদানের হার ৫৯.২ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় ভোটদানের হার ৫৮.৫৮ শতাংশ। কলকাতা উত্তরে ভোটদানের হার ৬০.১৮ শতাংশ। হাওড়ায় ভোটদানের হার ৬০.৬৮ শতাংশ। হুগলিতে ভোটদানের হার ৬৪.৫৭ শতাংশ। পূর্ব বর্ধমানে ভোটদানের হার ৬৬.৮ শতাংশ।
- {{^htLoading}}
{{/htLoading}} - 29 Apr 2026, 01:45:04 PM IST
WB Assembly Election 2026 2nd Phase Voting Live: প্রথম ৬ ঘণ্টায় ভোটদান ছাড়াল ৬১%
নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, বেলা ১ টা পর্যন্ত বাংলায় ভোট পড়ল ৬১.১১ শতাংশ। এখনও পাঁচ ঘণ্টার মতো ভোটদান বাকি আছে। সেক্ষেত্রে প্রথম দফার রেকর্ড ভাঙবে কিনা, সেদিকে নজর আছে সকলের।
- 29 Apr 2026, 01:36:14 PM IST
WB Election 2026 Live: পানিহাটিতে বিক্ষোভ অভয়ার মা'কে, বিজেপির বোতামে কালি
পানিহাটি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ড আগরপাড়া নিউ আদর্শনগর অঞ্চলে বিজেপি প্রার্থী তথা অভয়ার মা'কে ঘিরে বিক্ষোভ। অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তারইমধ্যে পানিহাটির ২০৯ নম্বর বুথে বিজেপির বোতামে কালি দেওয়া আছে বলে অভিযোগ উঠেছে।
- {{^htLoading}}
{{/htLoading}} - 29 Apr 2026, 01:22:11 PM IST
WB Election 2026 Live: মতুয়া-অধ্যুষিত নদিয়ায় ফর্ম ধরে রাখতে পারবে বিজেপি?
আজ যে সাতটি জেলায় ভোট হচ্ছে, তার মধ্যে একমাত্র নদিয়ায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারাতে পেরেছিল বিজেপি। জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা হল ১৭। আটটিতে জিতেছিল তৃণমূল। মতুয়া-অধ্যুষিত জেলায় ন'টি আসন জিতেছিল বিজেপি। তবে এবার এসআইআরের ফলে মতুয়াদের নাম বাদ পড়ায় কিছুটা চাপে আছে পদ্মশিবির। এবার সবমিলিয়ে নদিয়ায় ৪.৮৭ লাখ নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে।
- 29 Apr 2026, 01:01:31 PM IST
WB Election 2026 2nd Phase Voting Live: শুভেন্দু আসতেই কালীঘাটে ধুন্ধুমার, ‘কিছু পুলিশ BJP-র দলদাস’, বলল TMC
তৃণমূল কংগ্রেস কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, কিছু পুলিশ চাইছে যে শান্তিতে ভোট হোক। কিছু পুলিশ ওদের দলদাসের (বিজেপি) হয়ে কাজ করছে। সেইসঙ্গে তিনি দাবি করেছেন, শুভেন্দু অধিকারী বহিরাগতদের নিয়ে এসেছেন। শান্তিতে ভোট হচ্ছিল। শুভেন্দু ঝামেলা পাকানোর চেষ্টা করছেন।
- {{^htLoading}}
{{/htLoading}} - 29 Apr 2026, 12:44:23 PM IST
WB Election 2026 2nd Phase Voting Live: ধুন্ধুমার কালীঘাটে, রাস্তা দিয়ে দৌড় শুভেন্দুর
'জয় বাংলা' এবং 'চোর' স্লোগান দেওয়া দিয়ে কালীঘাটে ধুন্ধুমার পরিস্থিতি। ফোন করে শুভেন্দু অধিকারী দাবি করেন যে তাঁর উপরে হামলা চালানো হয়েছে। পাঁচ মিনিটের মধ্যেই চলে আসে কেন্দ্রীয় বাহিনী। লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ উঠেছে। তৃণমূলের দাবি, অশান্তি পাকাতে আসেন শুভেন্দু। আর তাঁর উপরে কোনওরকম হামলা চালানো হয়েছে, সেই প্রমাণ দিন বিজেপি প্রার্থী। তারইমধ্যে রাস্তা দিয়ে দৌড়ান শুভেন্দু।
- 29 Apr 2026, 12:28:38 PM IST
WB Election 2026 2nd Phase Voting Live: কালীঘাটে 'চোর' স্লোগান শুভেন্দু, শুনেই বললেন 'হিন্দুরা জয় শ্রীরাম বলছেন'
কালীঘাটে শুভেন্দু অধিকারীকে 'জয় বাংলা' স্লোগান। ভবানীপুরের বিজেপি প্রার্থী কালীঘাটে যেতেই স্লোগান দেওয়া হতে থাকে। ওঠে 'চোর-চোর' স্লোগান। যাঁরা স্লোগান দিচ্ছিলেন, তাঁদের মুখোমুখি হয়ে যান শুভেন্দু। তাঁদের দিকে এগিয়ে যান। তিনি পালটা বললেন, 'হিন্দুরা জয় শ্রীরাম বলছেন।'
- {{^htLoading}}
{{/htLoading}} - 29 Apr 2026, 12:12:27 PM IST
WB Election 2026 2nd Phase Voting Live: সিপিআইএমের দুর্গে কী হাল?
পূর্ব বর্ধমানেও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পুরোপুরি সবুজ ঝড় উঠেছিল। জেলায় মোট ১৬টি আসন আছে। ১৬টিতেই জিতেছিল তৃণমূল। বিজেপি, সিপিআইএম-সহ বিরোধীরা খাতাটুকু খুলতে পারেনি। যে জেলা একটা সময় তৃণমূলের শক্তঘাঁটি হিসেবে পরিচিত ছিল। এবার এসআইয়ের পরে ওই জেলার ভোটার তালিকা থেকে প্রায় ৪.৩৫ লাখ নাম বাদ পড়েছে।
- 29 Apr 2026, 12:04:05 PM IST
WB Election 2026 2nd Phase Voting Live: গ্রেফতার তৃণমূলের এজেন্ট
ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছিল। সেজন্য নদিয়ার চাপড়ায় তৃণমূল কংগ্রেসের এক এজেন্টকে গ্রেফতার করা হল। অভিযোগ ওঠে যে ৫৪ নম্বর বুথের ওই তৃণমূল এজেন্ট প্রভাবিত করছিলেন ভোটারদের।
- {{^htLoading}}
{{/htLoading}} - 29 Apr 2026, 11:50:30 AM IST
WB Election 2026 2nd Phase Voting Live: ইভিএমে টেপ থাকলেই পুনর্নির্বাচন, জানালেন CEO
পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল জানালেন, যদি ইভিএমে কোনও বোতাম টেপ দিয়ে ঢাকা থাকে বলে অভিযোগ ওঠে, তাহলে সেটা খতিয়ে দেখা হবে। যদি অভিযোগ সত্যি প্রমাণিত হয়, তাহলে ওই বুথে পুনর্নির্বাচন হবে।
- 29 Apr 2026, 11:43:46 AM IST
WB Election 2026 2nd Phase Voting Live: প্রথম ৪ ঘণ্টায় প্রায় ৪০% ভোট পড়ল, প্রথম পূর্ব বর্ধমান
প্রথম চার ঘণ্টায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় প্রায় ৪০ শতাংশ ভোট পড়ল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ১১ টা পর্যন্ত ভোটদানের হার ৩৯.৯৭ শতাংশ। সবথেকে বেশি ৪৪.৫ শতাংশ ভোট পড়েছে পূর্ব বর্ধমানে। হুগলিতে ভোটদানের হার ৪৩.১২ শতাংশ। উত্তর কলকাতায় ভোটদানের হার ৩৮.৩৯ শতাংশ। দক্ষিণ কলকাতায় ভোটদানের হার ৩৬.৭৮ শতাংশ। হাওড়ায় ভোটদানের হার ৩৯.৪৫ শতাংশ। উত্তর ২৪ পরগনায় ভোটদানের হার ৩৮.৪৩ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় ৩৭.৯২ শতাংশ। নদিয়ায় ভোটদানের হার ৪০.৩৪ শতাংশ।
- {{^htLoading}}
{{/htLoading}} - 29 Apr 2026, 11:29:19 AM IST
WB Election 2026 2nd Phase Voting Live: ‘সিংঘম’ এলেও ৪ ঘণ্টাতেই ‘পুষ্পার’ কেন্দ্রের পুনর্নিবাচনের দাবি তুলল BJP
ভোটগ্রহণের চার ঘণ্টার মধ্যেই ফলতায় পুনর্নির্বাচনের দাবি তুলল বিজেপি। শেষ ৪৮ ঘণ্টায় ফলতা নিয়ে আত্মবিশ্বাসী ছিল পদ্মশিবির। 'সিংঘম' অফিসার তথা ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মার হুঁশিয়ারির ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই সেই আত্মবিশ্বাস পেয়েছিল বিজেপি। তাঁর সঙ্গে ফলতার বিধানসভার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের (নিজেকে পুষ্পা বলেছেন) সঙ্গে ঠান্ডাযুদ্ধ চলছিল 'সিংঘম' অফিসারের।
- 29 Apr 2026, 11:12:03 AM IST
WB Election 2026 2nd Phase Voting Live: BLO/VAB-দের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই, উঠল অভিযোগ
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক (ভোটকর্মী শাখা) কিংকর অধিকারী অভিযোগ করেছেন, 'BLO/VAB-দের জন্য ন্যূনতম চেয়ার টেবিল ফ্যান কিছুর ব্যবস্থা নেই! এমনকী নির্দেশ না থাকা সত্ত্বেও তাঁদের বুথ থেকে ১০০ মিটার দূরে বসতে বাধ্য করা হচ্ছে। এই অসম্মান এবং অব্যবস্থার জন্য ধিক্কার জানাই নির্বাচন কমিশনকে। অবিলম্বে তাঁদের জন্য ন্যূনতম সুব্যবস্থা করার দাবি জানাচ্ছি। বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরার জন্য অনুরোধ রাখলাম। এটি অত্যন্ত অসম্মানজনক।'
- {{^htLoading}}
{{/htLoading}} - 29 Apr 2026, 10:53:31 AM IST
WB Election 2026 2nd Phase Voting Live: ভাঙড়ে নওশাদ বিক্ষোভের মুখে, অর্জুন নোয়াপাড়ায়
নোয়পাড়ায় বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। আবার ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়লেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আইএসএফের দাবি, ইচ্ছাকৃতভাবে অশান্তি পাকানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস।
- 29 Apr 2026, 10:41:04 AM IST
WB Election 2026 2nd Phase Voting Live: বাসন্তীতে 'হামলার মুখে' বিজেপি প্রার্থী
বাসন্তীতে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল। বিজেপির দাবি, ৭৬ নম্বর বুথ পরিদর্শনে যান প্রার্থী। সেইসময় তাঁর উপরে চালানো হয় হামলা। ভাঙচুর চালানো হয় গাড়িতে। নিরাপত্তারক্ষীদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ উঠেছে। সেইসঙ্গে অভিযোগ উঠেছে যে কেন্দ্রীয় বাহিনী কোনও পদক্ষেপ করেনি।
- {{^htLoading}}
{{/htLoading}} - 29 Apr 2026, 10:33:17 AM IST
WB Election 2026 2nd Phase Voting Live: ধীরগতিতে ভোটিং হচ্ছে, অভিযোগ লাভলির
সকাল থেকেই সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শন করছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী লাভলি মৈত্র। একাধিক বুথ ঘুরে দেখে তিনি অভিযোগ করেন, কয়েকটি জায়গায় ভোটগ্রহণের প্রক্রিয়া ধীরগতির, ফলে ভোটারদের অযথা হয়রানির শিকার হতে হচ্ছে। দ্রুত ও নির্বিঘ্ন ভোটগ্রহণের দাবিও জানান তিনি।
- 29 Apr 2026, 10:24:37 AM IST
WB Election 2026 2nd Phase Voting Live: বালিতে ‘উত্তেজিত ভোটারদের’ লাঠিচার্জ সেন্ট্রাল ফোর্সের
বালি বিধানসভা কেন্দ্রে ডন বসকো লিলুয়া সহনলাল বিদ্যালয়ে ইভিএম মেশিন বিকল থাকায় অপেক্ষা করতে হচ্ছিল ভোটারদের। তা নিয়ে ক্ষোভ তৈরি হয় ভোটারদের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করেছে সেন্ট্রাল ফোর্স।
- {{^htLoading}}
{{/htLoading}} - 29 Apr 2026, 10:22:53 AM IST
WB Election 2026 Live: হুগলিতে কী অবস্থা হয়েছিল ৫ বছর আগে?
হুগলিতে মোট বিধানসভা আসনের সংখ্যা হল ১৮টি। পাঁচ বছর আগে ওই জেলায় চারটি আসন খুইয়েছিল তৃণমূল কংগ্রেস। ১৪টি আসনে জিতেছিল। চারটি আসন জিতেছিল বিজেপি। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, এসআইআরের ফলে হুগলিতে প্রায় ৪.৬৮ লাখ নাম বাদ গিয়েছে।
- 29 Apr 2026, 10:12:46 AM IST
WB Election 2026 2nd Phase Voting Live: প্রথম ২ ঘণ্টায় ভোট পড়ল ১৮.৩৯%, এগিয়ে পূর্ব বর্ধমান
সকাল ন'টা পর্যন্ত ভোট পড়ল ১৮.৩৯ শতাংশ। হুগলিতে আপাতত ২০.১৬ শতাংশ ভোট পড়েছে। হাওড়ায় ভোটদানের হার ১৭.১৬ শতাংশ। কলকাতা উত্তরে ভোটদানের হার ১৭.২৮ শতাংশ। নদিয়ায় ভোটদানের হার ১৮.৫ শতাংশ। উত্তর ২৪ পরগনায় ভোটদানের হার ১৭.৮১ শতাংশ। পূর্ব বর্ধমানে ভোটদানের হার ২০.৮৬ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় ভোটদানের হার ১৭.২৫ শতাংশ।
- {{^htLoading}}
{{/htLoading}} - 29 Apr 2026, 10:02:42 AM IST
WB Election 2026 2nd Phase Voting Live: হাওড়ায় ১৬-০ করেছিল তৃণমূল, এবার কী হবে?
২০২১ সালের বিধানসভা নির্বাচনে হাওড়ায় বিরোধীদের সাফ করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। ১৬টি আসনের মধ্যে ১৬টিতেই জিতেছিল ঘাসফুল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, হাওড়ায় নাম বাদ পড়েছে প্রায় ছয় লাখ।
- 29 Apr 2026, 09:50:38 AM IST
WB Election 2026 2nd Phase Voting Live: মমতা যেখানে বসে আছেন, সেখানেই চলে এলেন শুভেন্দু- ভবানীপুরে 'যুদ্ধ'
ভবানীপুরে মুখোমুখি দুই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। ৭০ নম্বর ওয়ার্ডের একটি বুথের কাছে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের আগে থেকেই বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে চলে আসেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতাও।
- {{^htLoading}}
{{/htLoading}} - 29 Apr 2026, 09:44:34 AM IST
WB Election 2026 2nd Phase Voting Live: এলাকায় টেররিজম চলছে, অভিযোগ মমতার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বাবাইয়ের বাড়িতে রাত দেড়টায় গিয়েছিল সিআরপিএফ। পুলিশকে ছাড়াই গিয়েছিল। তখন বাড়ি ছিল না বাবাই। ওর বউ ছিল বাচ্চাকে নিয়ে। হুমকি দিয়ে এসেছে যে ভোটের কাজ করতে পারবে না। এলাকায় টেররিজম চলছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
- 29 Apr 2026, 09:31:06 AM IST
WB Election 2026 2nd Phase Voting Live: হারের ভয় গ্রাস করেছে মমতাকে, কটাক্ষ বিজেপির
আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমি এখনও যে চেয়ারে আছি।’ তা নিয়ে কটাক্ষ করল বিজেপি। পদ্মশিবিরের বক্তব্য, মুখ্যমন্ত্রীকে হারের ভয় গ্রাস করেছে। তাই এরকম কথা বলছেন।
- {{^htLoading}}
{{/htLoading}} - 29 Apr 2026, 09:24:17 AM IST
WB Election 2026 2nd Phase Voting Live: ‘সারারাত জেগে ছিলাম, কাল রাতে অত্যাচার হয়েছে’, দাবি মমতার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, মানুষের অধিকার রক্ষার প্রশ্ন। দেখুন আমি চায়, আমাদের দলও চায়, আমি এখনও যে চেয়ারে আছি, আমি দলের চেয়ারেও আছি। আমরা চাই যে শান্তিতে ভোট হোক। কিন্তু কতগুলো অবজার্ভার ও পুলিশ অফিসারকে নিয়ে আসা হয়েছে, যাঁরা বাংলাকে বোঝেন না। কাল রাতে অত্যাচার হয়েছে। কাল আমি সারারাত জেগে ছিলাম। আমার যুব সভাপতিকে গ্রেফতার করা হয়েছিল। সেজন্য আমায় সকালে চেতলায় যেতে হয়েছিল। আমি থানা যাইনি। ববি গিয়ে ছাড়িয়ে এনেছে।
- 29 Apr 2026, 09:05:59 AM IST
WB Election 2026 2nd Phase Voting Live: বর্ধমানে চলছে ভোটগ্রহণ
বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রামকৃষ্ণ বিদ্যামন্দির। সকাল থেকে নজর কাড়া ভোটের লাইন। ভোটারদের প্রচুর ভিড়। জোরদার নিরাপত্তা ব্যবস্থা ,তীব্র গরমের জন্যই ভোটের লাইনে সকাল-সকাল জানিয়েছেন ভোটাররা।
- {{^htLoading}}
{{/htLoading}} - 29 Apr 2026, 08:53:29 AM IST
WB Election 2026 Live: উত্তর ২৪ পরগনায় ১২.৬ লাখের বেশি নাম বাদ গিয়েছে
উত্তর ২৪ পরগনায় মোট বিধানসভা আসনের সংখ্যা ৩৩। দক্ষিণে একেবারে দাঁত ফোটাতে না পারলেও উত্তর ২৪ পরগনায় কিছুটা প্রভাব ফেলেছিল বিজেপি। ২৮টি আসনে জিতেছিল তৃণমূল। পাঁচটি আসনে জিতেছিল বিজেপি। এবার এসআইআরের পরে উত্তর ২৪ পরগনা থেকে ১২.৬ লাখ বেশি নাম বাদ গিয়েছে।
- 29 Apr 2026, 08:41:42 AM IST
WB Election 2026 Live: ‘যা ইচ্ছা, তাই করছে বিজেপি’, অভিযোগ মমতার
সচরাচর ভোটের দিন সকালে রাস্তায় বের হন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার সেই ধারায় ছেদ পড়েছে। সকাল-সকাল বুথ পরিদর্শনে বেরিয়েছেন। তারইমধ্যে মুখ্যমন্ত্রী অভিযোগ করেনস কয়েকজন অবজার্ভার এনে যা ইচ্ছা করছে, তাই করছে। যা ইচ্ছা, তাই করছে বিজেপি।
- {{^htLoading}}
{{/htLoading}} - 29 Apr 2026, 08:39:03 AM IST
WB Election 2026 Live: ‘হিন্দুরা ঢেলে ভোট দিচ্ছেন’, ভোটের সকালেও হিন্দুত্বে শান শুভেন্দুর
খিদিরপুর হনুমান মন্দিরে পুজো দিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। যেভাবে ভোট হচ্ছে, তা নিয়ে সন্তোষপ্রকাশ করেছেন বিজেপি প্রার্থী। তিনি দাবি করেছেন, হিন্দুরা ঢেলে ভোট দিচ্ছেন। ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে ওঠে না বলেও কটাক্ষ করেন মমতাকে।
- 29 Apr 2026, 08:36:20 AM IST
WB Election 2026 Live: দক্ষিণ ২৪ পরগনায় শূন্য ছিল বিজেপি
তৃণমূল কংগ্রেসের অন্যতম ঘাঁটি দক্ষিণ ২৪ পরগনায় মোট বিধানসভা আসনের সংখ্যা ৩১। বিজেপি ২০২১ সালে সেখানে খাতা খুলতে পারেনি। তৃণমূল জিতেছিল ৩০টি আসন। আইএসএফ একটি আসনে জিতেছিল। এবার এসআইআরের (ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা) ফলে ওই জেলা থেকে ১০.৯১ লাখের মতো মানুষের নাম বাদ পড়েছে।
- {{^htLoading}}
{{/htLoading}} - 29 Apr 2026, 08:27:23 AM IST
WB Election 2026 Live: ‘বুথে-বুথে ঘুরব’, ঘোষণা মমতার, নন্দীগ্রামের 'ভুল' এড়ানোর চেষ্টা?
‘বুথে-বুথে ঘুরব’ - সকাল-সকাল রাস্তায় বেরিয়ে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তিনি যে ‘ভুল’ করেছিলেন, তা থেকে তৃণমূল শিক্ষা নিয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ২০২১ সালে নন্দীগ্রামে একটি বুথে দীর্ঘক্ষণ বসেছিলেন মমতা। অনেকের মতে, সেইসময় মমতা অন্য বুথে গেলে শুভেন্দু অধিকারীকে আটকে দেওয়া যেত।
- 29 Apr 2026, 08:16:32 AM IST
WB Election 2026 Live: ভাটপাড়া-জগদ্দলে সাঁজোয়া গাড়ি নিয়ে টহল
ভাটপাড়া-জগদ্দলে সাঁজোয়া গাড়ি নিয়ে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ভোটাররা দাবি করেছেন, এরকম চিত্র আগে দেখা যায়নি। অন্যদিকে কলকাতার শ্যামপুকুরে বুথের ১০০ মিটারের মধ্যে জমায়েত হয়েছে। লাঠি উঁচিয়ে পুলিশ তাড়া করে জমায়েত সরিয়ে দিয়েছে।
- {{^htLoading}}
{{/htLoading}} - 29 Apr 2026, 08:08:40 AM IST
WB Election 2026 2nd Phase Voting Live: গাড়িতে বসেই কথা ববির সঙ্গে, সকাল-সকাল ভবানীপুরে নামলেন মমতা
সকাল-সকাল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বিধানসভার একাধিক বুথে পরিদর্শন করতে যাবেন তিনি। গাড়িতে বসেই কথা বলতে দেখা যায় ফিরহাদ হাকিমের (ববি হাকিম) সঙ্গে।
- 29 Apr 2026, 07:52:35 AM IST
WB Election 2026 2nd Phase Voting Live: ফলতায় 'সিংঘম' বনাম ‘পুষ্পা’
ভোটগ্রহণের দিনেও ডায়মন্ড হারবারে 'সিংঘম' বনাম 'পুষ্পা'-র দিকে নজর। আজ সকাল-সকাল ফলতা বিধানসভার দিকে রওনা দিয়েছেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা। যে আইপিএস অফিসারকে 'সিংঘম' বলা হচ্ছে। আর তাঁর উপস্থিতিতে 'পুষ্পা' তথা ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান কী করবে, সেদিকে নজর থাকবে।
- {{^htLoading}}
{{/htLoading}} - 29 Apr 2026, 07:42:05 AM IST
WB Election 2026 2nd Phase Voting Live: ভবানীপুরেই পুলিশের ধমক খেলেন মমতার ভাই
ভবানীপুরে পুলিশের ধমক খেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। আজ সকালে ভোটকেন্দ্রের একেবারে কাছে ছিলেন তিনি। সঙ্গে ছিলেন আরও কয়েকজন। পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়, নিয়ম মোতাবেক চারজনের বেশি থাকা যাবে না।
- 29 Apr 2026, 07:26:39 AM IST
WB Election 2026 2nd Phase Voting Live: ‘আমরা জিতব,আমরা বিচার পাব’, বললেন অভয়ার মা
ভোটগ্রহণের সকালে পানিহাটির বিজেপি প্রার্থী তথা আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের মা (অভয়ার মা) বললেন, 'আমরা জিতব। আমরা বিচার পাব। মানুষ আমাদের পক্ষে ভোট দেবেন।'
- {{^htLoading}}
{{/htLoading}} - 29 Apr 2026, 07:19:46 AM IST
WB Election 2026 Live: থানার সামনে বসে বিক্ষোভ সিঙ্গুরের তৃণমূল প্রার্থীর
গভীর রাতে সিঙ্গুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। থানার গেটের সামনে বসে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরা। ছিলেন সিঙ্গুরের তৃণমূল প্রার্থী বেচারাম মান্না। তাঁদের দাবি, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী চমকাচ্ছে।
- 29 Apr 2026, 07:14:51 AM IST
WB Election 2026 Live: কলকাতায় কতজনের নাম বাদ গিয়েছে?
কলকাতায় মোট বিধানসভা আসনের সংখ্যা হল ১১টি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেই ১১টি আসনেই জিতেছিল তৃণমূল কংগ্রেস। এবার এসআইআর (ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা) পরবর্তী সময় কলকাতা থেকে ৬,৯৭,১৬০ জনের নাম বাদ পড়েছে।
- {{^htLoading}}
{{/htLoading}} - 29 Apr 2026, 07:04:56 AM IST
WB Election 2026 2nd Phase Voting Live: শুরু হয়ে গেল ভোটগ্রহণ
শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় ভোটগ্রহণ। সাতটি জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ২০২১ সালের ফলাফলের নিরিখে তৃণমূল কংগ্রেস জিতেছিল ১২৩টি আসনে।
- 29 Apr 2026, 06:47:48 AM IST
WB Election 2026 2nd Phase Voting Live: মিনাঁখায় ‘ভোটারদের শাসানি’, বারাসতে বিজেপির এজেন্টকে ‘হুমকি’
উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে যে মিনাখাঁ বিধানসভায় ভোটারদের বুথে না যাওয়ার শাসানি দেওয়া হয়েছে। ভোটাররা যাতে বুথমুখী না হন, স্থানীয় এক তৃণমূল নেতা সেই হুঁশিয়ারি দিয়েছেন। আইএসএফের দাবি, সংখ্যালঘু ভোট বিষয়টি নিয়ে তৃণমূলের তরফে কোনও মন্তব্য করা হয়নি। আবার বারাসতে এক বিজেপি বুথ এজেন্টের ফাইল কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
- {{^htLoading}}
{{/htLoading}}