WB Assembly Election 2026 Date: বাংলায় আজই ভোট ঘোষণা, ২-৩ দফায় হবে বিধানসভা নির্বাচন? নজর কেরল-সহ বাকি ৪ রাজ্যেও
পশ্চিমবঙ্গ আজই বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিরও বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে আজ।
আজই পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, আজ বিকেল চারটেয় কমিশনের তরফে সাংবাদিক বৈঠক করা হবে। সেখানেই ঘোষণা করা হবে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। ভোট ঘোষণা করা হবে অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতেও। পশ্চিমবঙ্গের সঙ্গে ওই তিনটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলেরও বিধানসভা নির্বাচন হয়ে থাকে। সাধারণত পশ্চিমবঙ্গের থেকে কম দফায় ভোট হয় ওই রাজ্যগুলিতে। তবে এবার গতবারের মতো অত বেশি দফায় ভোট হওয়ার কার্যত কোনও সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে।

৮ দফা ভোট করার সময়ই পাবে না কমিশন
কারণ কমিশনের হাতে বেশি সময় নেই। মে'র প্রথম সপ্তাহেই পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাবে। তার মধ্যে ভোট করতে হবে। সাধারণত যেদিন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়, তার মাসখানেক পরে প্রথম দফার নির্বাচন করা হয়। সেইমতো আজ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার অর্থ হল যে পয়লা বৈশাখের আশপাশে প্রথম দফার ভোটগ্রহণ হবে। সেক্ষেত্রে গতবারের মতো আট দফায় ভোট করার সময়ই পাবে না কমিশন।
২ বা ৩ দফায় ভোট পশ্চিমবঙ্গে?
সংশ্লিষ্ট মহলের ধারণা, মেরেকেটে দুই থেকে তিন দফায় ভোট হতে পারে পশ্চিমবঙ্গে। সেক্ষেত্রে এপ্রিলের মতো ভোটগ্রহণ শেষ হয়ে যাবে। আর মে'র একেবারে গোড়ার দিকে ফলপ্রকাশ করা হবে। ২০২১ সালের নির্বাচনে যেমন ২ মে গণনা হয়েছিল। এবারও সেই দিনটা মোটামুটি এক থাকতে পারে বলে সংশ্লিষ্ট মহলের মতে। গতবার ফেব্রুয়ারিতে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। ভোটগ্রহণ শুরু হয়েছিল মার্চ থেকে। চলেছিল এপ্রিলের শেষ পর্যন্ত। অষ্টম দফার ভোট এপ্রিলে হওয়ার পরে মে'তে গণনা হয়েছিল।
আরও পড়ুন: PM Modi on women security: ‘সন্ধ্যা নামলেই মেয়েদের ফোন করে বাংলার মায়েরা বলেন যে বাড়ি ফিরে এসো’
এমনিতে বিজেপি বা সিপিএমের মতো দল এক বা দু'দফায় নির্বাচনের আর্জি জানিয়েছে। দিনকয়েক আগে যখন কমিশনের ফুলবেঞ্চ পশ্চিমবঙ্গে এসেছিল, তখন সেই অনুরোধ জানানো হয়েছিল। শেষপর্যন্ত সেই আর্জি মেনে কমিশন মেনে নেয় কিনা, তা জানা যাবে আজ।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper











