হাড্ডাহাড্ডি লড়াই, সামান্য এগিয়ে বিজেপি, ইঙ্গিত সমীক্ষায়

পি ম্যাট্রিজের সমীক্ষায় অনুযায়ী, বাংলায় হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে শেষপর্যন্ত বাজিমাত করবে বিজেপি। ১৪৬-১৬১টি আসনে জিততে পারে পদ্মশিবির। আর ১২০-১৪০টি আসনে জিততে পারে তৃণমূল কংগ্রেস। ২৯৪ আসন-বিশিষ্ট পশ্চিমবঙ্গের ম্যাজিক ফিগার হল ১৪৮। ওই সমীক্ষা অনুযায়ী, ছ'টি থেকে ১০টি আসন পেতে পারে অন্যান্যরা। খাতা খুলতে পারবে না বাম এবং কংগ্রেস।
বড়সড় জয় পাবে তৃণমূল, পূর্বাভাস একটি সমীক্ষায়
পিপলস পালসের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, আসন কমলেও পশ্চিমবঙ্গে বড়সড় জয় পাবে তৃণমূল কংগ্রেস। ১৭৭-১৮৭টি আসনে জিততে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বিজেপি থেমে যেতে পারে ৯৫-১১০টি আসনেই। শূন্যের গেরো কাটিয়ে একটি আসন জিততে পারে বামেরা। একটি থেকে তিনটি আসন যেতে পারে কংগ্রেসের ঝুলিতে। অন্যান্যরা একটি বা দুটি আসনে জিততে পারে।
বাম, কংগ্রেস মুছে যাবে; ক্ষমতায় বিজেপি, ইঙ্গিত এক্সিট পোলে
পি-মার্কের সমীক্ষা অনুযায়ী, ১৫০-১৭৫টি আসন পেতে পারে বিজেপি। তৃণমূলের ঝুলিতে ১১৮-১৩৮টি আসন যেতে পারে। বাম, কংগ্রেস বা অন্যান্য দল পুরোপুরি ধসে যাবে। একেবারে দ্বিপাক্ষিক লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে পি-মার্কের বুথফেরত সমীক্ষায়।
২০২১ সালে এক্সিট পোল মিলেছিল বাংলায়?
পাঁচ বছর আগে কার্যত কোনও সংস্থাই সঠিকভাবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলের পূর্বাভাস দিতে পারেনি। ২০২১ সালের ২ মে যখন চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছিল, তখন দেখা গিয়েছিল যে ২৯২টি আসনের মধ্যে (দুটি আসনে ভোট স্থগিত থাকায় ২৯২টিতে নির্বাচন হয়েছিল) তৃণমূল জিতেছে ২১৩টি আসন। ২০০ আসনের স্বপ্ন দেখা বিজেপি থমকে গিয়েছিল মাত্র ৭৭-তে। বাম-কংগ্রেস এবং আইএসএফ জোট কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল।
১) ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল যে তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তৃণমূল পেতে পারে ১৩০-১৫৬টি আসন। বিজেপির ঝুলিতে যেতে পারে ১৩৪-১৬০টি আসন।
{{/usCountry}}১) ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল যে তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তৃণমূল পেতে পারে ১৩০-১৫৬টি আসন। বিজেপির ঝুলিতে যেতে পারে ১৩৪-১৬০টি আসন।
{{/usCountry}}২) এবিপি-সি ভোটার বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল যে আবারও ক্ষমতা দখল করতে চলেছে তৃণমূল। তবে ২০১৬ সালের থেকে একধাক্কায় অনেকটা আসন কমে যাবে। ওই বুথফেরত সমীক্ষায় বলা হয়েছিল যে ১৫২-১৬৪টি আসন পেতে পারে তৃণমূল। আর বিজেপি পেতে পারে ১০৯-১২১টি আসন।
৩) সিএনএন-নিউজ ১৮-র বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল যে ১৬২টি আসন নিয়ে ক্ষমতায় ফিরতে পারে তৃণমূল। বিজেপি থেমে যেতে পারে ১১৫-তে। আবার বাম, কংগ্রেস এবং আইএসএফ জোটের ঝুলিতে ১৫টি আসন যেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল।
৪) রিপাবলিক-সিএনএক্সের এক্সিট পোলে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে ১৪৩-১৪৮টি আসন পেয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। ১২৮-১৩৮টি আসন পেয়ে ক্ষমতাচ্যুত হতে চলেছে তৃণমূল।
(বিস্তারিত পরে আসছে)