...
...
Next Story

WB Guv dissolves legislative assembly: পদত্যাগ করেননি মমতা, পুরো বিধানসভাই ভাঙলেন রাজ্যপাল, সরকারিভাবে হলেন 'প্রাক্তন'

WB Guv dissolves legislative assembly: পদত্যাগ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো বিধানসভাই ভেঙে দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি। ফলে সরকারিভাবে 'প্রাক্তন' হয়ে গেলেন মমতা।

Published on: May 7, 2026, 19:36:48 IST
Advertisement

WB Guv dissolves legislative assembly: লোকভবনে গিয়ে ইস্তফা দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সরকারিভাবে আজ থেকে মমতা ‘প্রাক্তন’ হয়ে গেলেন। কারণ সংবিধানের ১৭২ (২) (বি) ধারা প্রয়োগ করে পুরো পশ্চিমবঙ্গ বিধানসভাই ভেঙে দিলেন রাজ্যপাল আরএন রবি। এমনিতে পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৭ মে। সেদিনই বিধানসভা ভেঙে দিলেন। বিজেপির নয়া সরকার শপথগ্রহণ করবে আগামী শনিবার (৯ মে)। ব্রিগেডের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপি-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা।

‘আমরা নির্বাচনে হারিনি’, সাফ কথা মমতার

প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

আর কেন মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দেননি, সেটার কারণ আগেই ব্যাখ্যা করে দিয়েছেন মমতা। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরদিনই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেন, ‘কেন, কীসের জন্য? আমরা তো হারিনি যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম, তাহলে আমি রেজিগশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাস নট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি গিয়ে রেজিগশনটা দিতে হবে - নো, নট দ্যাট। আমি এখনও বলতে চাই, আমরা নির্বাচনে হারিনি। জোর করে আমাদের হারানোর জন্য ওদের চেষ্টা এটা।’

আরও পড়ুন: Bengal Railways Project: বেনারস ব্রিজ থেকে ডানকুনি, রানাঘাট, নৈহাটি- রেলের কোন কোন প্রকল্প 'স্পিড' তুলবে?

রেকর্ড হয়ে থাকুক, সাফ জানান মমতা

একইসুরে বুধবার কালীঘাটে তৃণমূলের সাংবাদিক বৈঠক থেকে মমতা স্পষ্টভাবে জানিয়ে দেন যে লোকভবনে গিয়ে ইস্তফা দেওয়ার প্রশ্নই ওঠে না। সূত্রের খবর, মমতা বলেন যে লোকভবনে গিয়ে পদত্যাগ করবেন না তিনি। রাজ্যের রাষ্ট্রপতি শাসন কার্যকর হলে সেটাই হোক। রেকর্ড হয়ে থাকুক সেটা। বরখাস্ত করে দিক। আর সেই দিনটি ইতিহাসে একটি 'কালো দিন' হিসেবে নথিভুক্ত হয়ে থাকুক বলে দাবি করেন তৃণমূল সুপ্রিমো।

সেইসবের মধ্যেই জল্পনা চলছে যে নয়া মুখ্যমন্ত্রী কে হবেন। রাজনৈতিক মহলের মতে, স্রেফ রাজনীতির নেতা বা নেত্রী হিসেবে কাউকে মুখ্যমন্ত্রী করতে চাইলে শুভেন্দু অধিকারীর উপরে কেউ যেতে পারেন না। কারণ পরপর দু'বার বিধানসভা নির্বাচনে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। ২০২১ সালে তাও নন্দীগ্রামে নিজের ঘরের মাটিতে হারিয়েছিলেন। ২০২৬ সালে তো মুখ্যমন্ত্রীর ডেরায় ঢুকে তাঁকে হারিয়ে দিয়েছেন। তারপরে শুভেন্দুর থেকে বঙ্গ বিজেপিতে কোনও বড় নেতা নেই বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। তাই মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে তাঁরই ফেভারিট থাকার কথা।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe