WB Schools Timing Change: গরমের ছুটি কাটিয়ে অবশেষে ১ জুন থেকে রাজ্যের সরকারি ও সরকার-পোষিত স্কুলগুলির দরজা খুলেছে। কিন্তু স্কুল খুললেও কমেনি প্রকৃতির রোষ। জুনের শুরুতেই দক্ষিণবঙ্গজুড়ে চলছে অস্বস্তিকর এবং ভ্যাপসা গরম। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে এক বড়সড় এবং তাৎপর্যপূর্ণ পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দফতর। আগামী দুই সপ্তাহের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুলগুলিতে ‘মর্নিং শিফট’ চালু করার ছাড়পত্র দেওয়া হয়েছে। বিকাশ ভবন সূত্রের খবর, তীব্র গরমের কারণে যাতে পড়ুয়ারা অসুস্থ হয়ে না পড়েন, সেজন্যই সেই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি জরুরি নির্দেশিকা রাজ্যের সমস্ত জেলার বিদ্যালয় পরিদর্শকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সকালে ক্লাস নেওয়ার অনুমতি

পাহাড়ি এলাকা বাদে রাজ্যের সমস্ত জেলায় পাঠানো স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, যেখানে যেখানে তীব্র গরম থাকবে, সেখানে স্কুল সকালে করে নেওয়া যেতে পারে। আপাতত দু'সপ্তাহের জন্য সকালে ক্লাস নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর।
তাপমাত্রা ৩৬ ডিগ্রি, কিন্তু মনে হচ্ছে ৪৭ ডিগ্রির মতো
এমনিতে এখন প্রবল গরম চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তাপমাত্রা খাতায়কলমে বেশি না হলেও আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় গরম হচ্ছে। বেলা বাড়তেই কষ্ট হচ্ছে মানুষের। এখন কলকাতার তাপমাত্রা যেমন বলা হচ্ছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সেটাই ৪৭ ডিগ্রির মতো অনুভূত হচ্ছে। একইভাবে কৃষ্ণনগরের আসল তাপমাত্রা এখন ৩৬ ডিগ্রি হলেও গরমটা লাগছে ৪৬ ডিগ্রির মতো। সেই পরিস্থিতিতে পড়াশোনায় ক্ষতি যাতে না হয়, সেটার উপরে জোর দিয়েছে পড়ুয়াদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে বিকাশ ভবন সূত্রে খবর।
গরম কি কমবে আগামিদিনে?
{{/usCountry}}গরম কি কমবে আগামিদিনে?
{{/usCountry}}তারইমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আরও গরম বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সর্বোচ্চ তাপমাত্রা দুই-তিন ডিগ্রি বাড়তে পারে। পরবর্তী কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রার তেমন হেরফের হবে না। শুধু তাই নয়, সেরকম বৃষ্টিরও পূর্বাভাস নেই আগামী ৮ জুন পর্যন্ত। একেবারে অল্পবিস্তর বৃষ্টি হবে। ফলে গরম থেকে রেহাই মেলার এখনই কোনও আশা দেখা যাচ্ছে না।