Bengal Pension Scheme Money: পেনশন, বিধবা-সহ ৩ মাসিক ভাতা বাড়ছে ৫০০ টাকা! কবে থেকে ব্যাঙ্কে ঢুকবে অর্থ?
Bengal Pension Scheme Money: বার্ধক্য (পেনশন), বিধবা ভাতা-সহ তিন মাসিক ভাতা বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দফতর। কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT-র বিরুদ্ধে টাকা ঢুকবে?
Bengal Pension Scheme Money: বার্ধক্য (পেনশন), বিধবা এবং বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। সোমবার রাজ্যের নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দফতরের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী অগস্ট থেকে বার্ধক্য, বিধবা এবং বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতা বেড়ে ১,৫০০ টাকা করা হচ্ছে। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের (ডিবিটি) মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি সেই টাকা পাঠাবে রাজ্য সরকার। আর আগামী সেপ্টেম্বর থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

'৩ সামাজিক প্রকল্পের ভাতা বৃদ্ধি', ঘোষণা মুখ্যমন্ত্রীর
সোমবার রাতে তিনি বলেছেন, ‘পশ্চিমবঙ্গের জনগণ যে আশা, ভরসা ও বিশ্বাস নিয়ে একটি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করেছেন, সেই প্রত্যাশা পূরণ করাই আমাদের সরকারের অঙ্গীকার। সেই লক্ষ্যেই আজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি (NSAP) এবং রাজ্য সরকারের সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পসমূহের আওতাভুক্ত উপভোক্তাদের মাসিক আর্থিক সহায়তা ১,০০০ টাকা থেকে বৃদ্ধি করে ১,৫০০ টাকা করার নির্দেশ জারি করা হয়েছে।’
সেপ্টেম্বর থেকে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্য়াকাউন্টে ঢুকবে
সেইসঙ্গে তিনি বলেছেন, ‘এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা ও বিশেষভাবে সক্ষমরা আরও শক্তিশালী সামাজিক সুরক্ষার আওতায় আসবেন এবং তাঁদের জীবনযাত্রা আরও স্বস্তিদায়ক হবে। আগামী অগস্ট মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং ১ সেপ্টেম্বর থেকে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্ধিত মাসিক পেনশনের অর্থ সরাসরি পৌঁছে দেওয়া হবে।’
জনগণের পাশে সরকার, বার্তা শুভেন্দুর
সেই রেশ ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘জনগণের কল্যাণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজ্যের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এই লক্ষ্যেই আমাদের সরকারের নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


