Shibpur IIEST and Jadavpur University: দেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি’-কে (IIEST) আইআইটি করতে চায় পশ্চিমবঙ্গ সরকার। শিবপুরের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে আইআইটিকে করতে চেয়ে মর্যাদা দেওয়ার জন্য খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারের কাছে একটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাতে চলেছে রাজ্য। সোমবার কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে স্বয়ং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার এই তথ্য জানিয়েছেন।
অতীতেও একাধিকবার সেই প্রস্তাব উঠেছিল, জানান কেন্দ্রীয় মন্ত্রী

কেন্দ্রীয় মন্ত্রী সোমবার জানান, আইআইইএসটিকে আইআইটি করার প্রস্তাব বহু বছর আগেই উঠেছিল। তবে রাজনৈতিক বা প্রশাসনিক স্তরে মতপার্থক্যের কারণে তৎকালীন রাজ্য সরকার সেই প্রস্তাবে সম্মতি জানায়নি। ফলস্বরূপ, প্রতিষ্ঠানটি আইআইটি-র তকমা থেকে বঞ্চিত হয় এবং পরবর্তীতে এটি কেন্দ্রীয় অর্থায়নে চালিত ‘IIEST’ হিসেবে আত্মপ্রকাশ করে।
তবে রাজ্যে পালাবদলের পরে সরকারের অবস্থান বদলেছে। বর্তমান রাজ্য সরকার অতীতের সেই সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করে এবার শিবপুর আইআইইএসটিকে পূর্ণাঙ্গ আইআইটি রূপে গড়ে তোলার জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব জমা দেওয়ার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ করছে।
সেই পদক্ষেপ নিয়ে কী বলছেন IIEST?
আর রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিবপুর আইআইইএসটির ডিরেক্টর ভি. এম. এস. আর. মূর্তি। তিনি অত্যন্ত আশাবাদী হয়ে জানিয়েছেন, আইআইটির মর্যাদা পেলে এক নয়া উচ্চতায় পৌঁছে যাবে। আইআইটি হওয়ার জন্য প্রয়োজনীয় সমৃদ্ধ ঐতিহ্য, পর্যাপ্ত সম্পদ এবং বিশ্বমানের পরিকাঠামো রয়েছে। শিক্ষাবিদদের মতে, এই তকমা পেলে ওই প্রতিষ্ঠান আরও বেশি কেন্দ্রীয় অনুদান পাবে এবং দেশ-বিদেশের সেরা প্রতিভাদের আকর্ষণ করতে সক্ষম হবে।
{{/usCountry}}আর রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিবপুর আইআইইএসটির ডিরেক্টর ভি. এম. এস. আর. মূর্তি। তিনি অত্যন্ত আশাবাদী হয়ে জানিয়েছেন, আইআইটির মর্যাদা পেলে এক নয়া উচ্চতায় পৌঁছে যাবে। আইআইটি হওয়ার জন্য প্রয়োজনীয় সমৃদ্ধ ঐতিহ্য, পর্যাপ্ত সম্পদ এবং বিশ্বমানের পরিকাঠামো রয়েছে। শিক্ষাবিদদের মতে, এই তকমা পেলে ওই প্রতিষ্ঠান আরও বেশি কেন্দ্রীয় অনুদান পাবে এবং দেশ-বিদেশের সেরা প্রতিভাদের আকর্ষণ করতে সক্ষম হবে।
{{/usCountry}}যাদবপুরের ‘ইনস্টিটিউট অফ এমিনেন্স’ তকমা নিয়েও বড় আপডেট
তারইমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়েও বড় খবর শুনিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ‘ইনস্টিটিউট অফ এমিনেন্স’ তকমা দেওয়া এবং সেই সংক্রান্ত বিশেষ কেন্দ্রীয় তহবিল বরাদ্দের প্রস্তাব ইতিমধ্যেই কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে। কেন্দ্র এই বিষয়ে অত্যন্ত সহানুভূতির সাথে বিবেচনা করছে এবং খুব দ্রুতই একটি ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।