...
...
Next Story

WB Madhyamik Result Declared: প্রকাশিত হল ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল, ৬৯৮ পেয়ে প্রথম হলেন অভিরূপ ভদ্র

WB Madhyamik Result: পর্ষদের তরফ থেকে জানানো হয়, এবার মেধাতালিকায় ১৩১ জন আছেন। এবছর উত্তর দিনাজপুর থেকে ১৪ জন মেধাতালিকায় আছেন। এবারের পরীক্ষায় প্রথম হয়েছেন রায়গঞ্জ সারদা বিদ্যামন্দিরের অভিরূপ ভদ্র।

Published on: May 8, 2026, 10:07:01 IST
Advertisement

WB Madhyamik Result: প্রকাশিত হল ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯ লক্ষ ৫৯ হাজার ৭৫৩। পর্ষদের তরফ থেকে জানানো হয়, এবার মেধাতালিকায় ১৩১ জন আছেন। এবছর উত্তর দিনাজপুর থেকে ১৪ জন মেধাতালিকায় আছেন।

প্রকাশিত হল ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। (HT_PRINT)
প্রকাশিত হল ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। (HT_PRINT)

এবারের পরীক্ষায় প্রথম হয়েছেন রায়গঞ্জ সারদা বিদ্যামন্দিরের অভিরূপ ভদ্র। তিনি পেয়েছেন ৬৯৮ নম্বর পেয়েছেন ৯৯.৭১ শতাংশ। দ্বিতীয় হয়েছেন বীরভূমের প্রিয়তোষ মুখোপাধ্যায়ি। তিনি পেয়েছেন ৬৯৬। দ্বিতীয় স্থানে বীরভূমের প্রিয়তোষ মুখোপাধ্যায়, প্রাপ্ত নম্বর ৬৯৬। আর ৬৯৫ পেয়ে তৃতীয় স্থান পেয়েছে ৩ জন, দক্ষিণ ২৪ পরগনার সৌর জানা, পূর্ব মেদিনীপুরের অঙ্কন কুমার জানা এবং বাঁকুড়ার মৈনাক মণ্ডল।

মাধ্যমিকের রেজাল্টের সব আপডেট দেখুন এখানে: https://www.hindustantimes.com/india-news/wbbse-wb-madhyamik-result-2026-live-updates-west-bengal-10th-results-direct-link-toppers-how-to-check-wbresults-nic-in-101778205865492.html

এবছর ৯০ শতাংশের বেশি নম্বর পাওয়া পরীক্ষার্থীদের হার ১.৪৬ শতাংশ। ৮০-৯০ শতাংশ পেয়েছে ২.৮৯ শতাংশ পরীক্ষার্থী। এবারের সর্বোচ্চ পাশের হার কালিম্পং (৯৫.১০ শতাংশ)। দ্বিতীয়তে আছে পূর্ব মেদিনীপুর (৯৪.৮২ শতাংশ) এবং তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে কলকাতা (৯২.৩১ শতাংশ) এবং পশ্চিম মেদিনীপুর (৯১.০৪ শতাংশ)। এবছর সার্বিক ভাবে পাশের হার ৮৬.৮৩ শতাংশ।

পর্ষদের তরফ থেকে জানানো হয়, ৮ মে বিকেল থেকেই স্কুলে স্কুলে পাওয়া যাবে মার্কশিট। এদিকে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে গিয়ে রেজাল্ট দেখা যাবে অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in অথবা wbresults.nic.in-এ।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe