...
...
Next Story

WB Poilce New Recruitment Notification: পরের মাসেই ৯,০০০ নতুন পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি! ৬৫০ ক্লার্কেরও চাকরি, আসছে ধামাকা

WB Poilce New Recruitment Notification: নভেম্বরের শেষ সপ্তাহে পুলিশে ৯,০০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

Published on: Oct 12, 2026, 15:02:54 IST
Advertisement

WB Poilce New Recruitment Notification: আগামী মাসেই পুলিশে ৯,০০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে গ্রুপ 'সি' বা ক্লার্ক পদে ৬৫০ জনকে নিয়োগেরও বিজ্ঞপ্তি প্রকাশের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, বিভিন্ন জটের কারণে যে সব নিয়োগ প্রক্রিয়া থমকে ছিল, সেগুলি শেষ করা হচ্ছে ধাপে-ধাপে। পাশাপাশি নতুন করেও পুলিশে নিয়োগে করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

নভেম্বরের শেষ সপ্তাহে পুলিশে ৯,০০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
নভেম্বরের শেষ সপ্তাহে পুলিশে ৯,০০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা আজ নিয়োগ দিয়ে থামব না। কলকাতা পুলিশের ৩০০ এসআই ইতিমধ্যে নির্বাচিত হয়ে গিয়েছে। কলকাতা পুলিশের ৪,০০০ (কনস্টেবল নিয়োগের) রেজাল্ট আমরা ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করে দেব। কলকাতা পুলিশ আবার এখানে একটা আয়োজন করবে জানুয়ারিতে - ৪,০০০ (জনকে নিয়োগের)। সেদিনও দেখা হবে।’

সেই রেশ ধরে মুখ্যমন্ত্রী এটাও জানান যে পুরনো নিয়োগ প্রক্রিয়া যেমন শেষ করা হবে, তেমনই তাঁর সরকারের আমলেও নতুন করে চাকরি দেওয়া হবে। তাঁর কথায়, ‘হ্যাঁ, এগুলো তো সব আগে থেকে চলছিল। জটিলতা আমি কাটিয়েছি। নতুন নিয়োগ করতে হবে। ৯,০০০ পুলিশের নতুন নিয়োগের নোটিফিকেশন নভেম্বরের শেষ সপ্তাহে করবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। আমি শেষ মন্ত্রিসভার বৈঠকে। এ তো হল পুলিশ।’

(বিস্তারিত পরে আসছে)

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks