WB Primary Teachers Transfer Update: বছরশেষে শিক্ষকদের 'ধাক্কা' মমতা সরকারের! বড় সিদ্ধান্ত নিল স্কুলশিক্ষা দফতর

বছরশেষে শিক্ষকদের 'ধাক্কা' দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার! বড় সিদ্ধান্ত নিল স্কুলশিক্ষা দফতর। রাজ্যের তরফে আপাতত যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে শুধুমাত্র বলা হয়েছে প্রাথমিক শিক্ষকদের কথা। যদিও আশঙ্কা, অচিরেই রাজ্যের মাধ্যমিক স্তরের শিক্ষকদের ক্ষেত্রেও একইরকম বিজ্ঞপ্তি জারি করা হবে।

Published on: Dec 25, 2025, 17:02:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

উৎসশ্রী পোর্টালের মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের সাধারণ বদলি বন্ধ রাখার মেয়াদ বাড়ানো হল। রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষকদের সাধারণ বদলি বন্ধ রাখা হচ্ছে। তবে মিউচুয়াল ট্রান্সফার বা আপস বদলির বিষয়টি বহাল রাখা হচ্ছে বলে স্কুলশিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে। রাজ্যের তরফে আপাতত যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে শুধুমাত্র বলা হয়েছে প্রাথমিক শিক্ষকদের কথা। যদিও সংশ্লিষ্ট মহলের আশঙ্কা, অচিরেই রাজ্যের মাধ্যমিক স্তরের শিক্ষকদের ক্ষেত্রেও একইরকম বিজ্ঞপ্তি জারি করা হবে।

বছরশেষে শিক্ষকদের 'ধাক্কা' মমতা সরকারের! বড় সিদ্ধান্ত নিল স্কুলশিক্ষা দফতর। (ছবিটি প্রতীকী)
বছরশেষে শিক্ষকদের 'ধাক্কা' মমতা সরকারের! বড় সিদ্ধান্ত নিল স্কুলশিক্ষা দফতর। (ছবিটি প্রতীকী)

উল্লেখ্য, রাজ্যের সরকারি এবং সরকার-পোষিত স্কলের শিক্ষকদের বদলির সুবিধার্থে উৎসশ্রী পোর্টাল চালু করা হয়। কিন্তু বছরখানেক পার হতে না হতেই সেই পোর্টালের মাধ্যমে বদলির বিষয়টি বন্ধ হয়ে যায়। রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষকের অভাবের জেরে সেই সিদ্ধান্ত নেওয়া হয়। তারইমধ্যে ২০২৫ সালের গোড়ার দিক থেকে মিউচুয়াল ট্রান্সফার চালু করার পথে হাঁটে স্কুলশিক্ষা দফতর। তবে বন্ধ রাখা হয় সাধারণ বদলি। আর বছর শেষ হওয়ার আগে সাধারণ বদলির মেয়াদ আরও বাড়িয়ে দেওয়া হল।

আরও পড়ুন: WB Winter Weather Forecast: বড়দিনে ‘বড়’ কামড় শীতের! ৮-র নীচে নামল বাংলার অনেক জায়গার পারদ, ঠান্ডা বাড়বে?

আর রাজ্যের সেই সিদ্ধান্ত নিয়ে উষ্মাপ্রকাশ করেছেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী। তিনি জানিয়েছেন, ২০২৫ সালের গোড়ার দিক থেকে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার চালু করা হয়েছিল। কিন্তু স্রেফ খাতায়কলমে সেটা চালু ছিল। শেষ এক বছরে মিউচুয়াল ট্রান্সফার করা হয়নি। অবিলম্বে নিদেনপক্ষে মিউচুয়াল ট্রান্সফার চালু করার দাবি জানিয়েছেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক।

আরও পড়ুন: Singur New Project: সিঙ্গুরে নয়া অধ্যায়! ৫০০ কোটি টাকা বিনিয়োগের প্রকল্পে অনুমোদন মমতা-মন্ত্রিসভার

তাঁর কথায়, ‘মিউচুয়াল ট্রান্সফার ছাড়া জেনারেল ট্রান্সফার বন্ধ রাখার নোটিশ জারি করে দেওয়া হল। অথচ এ বছরের প্রথম থেকে মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া চালুর কথা নোটিশ দিয়ে চালুর কথা বলা হলেও বাস্তবে তা চালু করা হয়নি। যেটা চালু রয়েছে, সেটাই বাস্তবায়িত হয়নি। অতি দ্রুত বাস্তবে তা চালু করা হোক।’

আরও পড়ুন: JU Hijab Row: 'পরীক্ষার সময় হিজাব খুলতে বলা হয়', বিতর্ক যাদবপুরে, অধ্যাপক বললেন ‘চিটিং হচ্ছিল’

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More