WB Rain Forecast on 22 June: সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গে বজ্রবৃষ্টির সতর্কতা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির দাপট অব্যাহত
দক্ষিণবঙ্গের হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
সকাল থেকেই মেঘলা আকাশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৬২.১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দপ্তরের মতে, বিহার থেকে পশ্চিমবঙ্গের উপকূল পর্যন্ত বিস্তৃত সক্রিয় নিম্নচাপ অক্ষরেখার জেরেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে। সোমবারও রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গের হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদদের মতে, বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে, তাই প্রয়োজন ছাড়া খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রপাতের ঝুঁকি তুলনামূলক বেশি। অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আপাতত বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও বুধবার থেকে ফের ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস। কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির কারণে আর্দ্রতা বেশি থাকলেও তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গে এখনও বৃষ্টির দাপট অব্যাহত। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে নদী ও জলাধারগুলির জলস্তর বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। যদিও আগামী দু-একদিন বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, তবে শুক্রবার থেকে ফের বৃষ্টির ব্যাপকতা বাড়ার সম্ভাবনা রয়েছে। তখন একাধিক জেলায় নতুন করে কমলা সতর্কতা জারি হতে পারে। সব মিলিয়ে, সপ্তাহের শুরুতেই বৃষ্টিভেজা আবহাওয়া বজায় থাকছে গোটা বাংলায়। দক্ষিণবঙ্গে বজ্রপাত এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


