WB Rain forecast till 13th July: বর্ষার জোরালো ইনিংস, আগামী পাঁচ দিন ঝড়-বৃষ্টির সতর্কতা বাংলাজুড়ে

বর্তমানে মৌসুমী অক্ষরেখা ছত্তিশগড়, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এই আবহে বৃহস্পতিবার থেকেই কলকাতা-সহ একাধিক জেলায় আকাশ মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে ঝিরঝিরে থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে।

Published on: Jul 9, 2026, 12:35:22 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

WB Rain forecast till 13th July: আগামী পাঁচ দিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে উত্তরবঙ্গের একাধিক জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত ঝড়-বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ফলে সপ্তাহের শেষভাগে ভিজতে চলেছে প্রায় গোটা রাজ্য।

আগামী পাঁচ দিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। (PTI)
আগামী পাঁচ দিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। (PTI)

আবহাওয়াবিদদের মতে, বর্তমানে মৌসুমী অক্ষরেখা ছত্তিশগড়, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এর জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। সেই কারণেই দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার থেকেই কলকাতা-সহ একাধিক জেলায় আকাশ মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে ঝিরঝিরে থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে।

কলকাতায় বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশের দেখা মিলেছে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি। মেঘলা আবহাওয়া এবং বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতার কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে পূর্বাভাস।

অন্যদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। শুক্রবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।

ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। পাশাপাশি নদ-নদীর জলস্তরও বাড়তে পারে। নিচু এলাকায় জল জমার সম্ভাবনা থাকায় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাহাড়ি রাস্তায় যাতায়াতের ক্ষেত্রেও পর্যটকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

তবে মঙ্গলবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির প্রবণতা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ততদিন পর্যন্ত রাজ্যবাসীকে ছাতা ও রেনকোট সঙ্গে রেখেই বাইরে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More