WB Strong Room Controversy: EVM সুরক্ষিত, TMC-র কারচুপির অভিযোগের পরে জবাব কমিশনে, 'পাহারায়' শাখাওয়াতে মমতা?

WB Strong Room Controversy: স্ট্রংরুমে কারচুপি? বৃষ্টির মধ্যেই শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে পৌঁছালেন মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি বিকেলেই বলেছিলেন যে প্রয়োজনে পাহারা দিতে নামবেন। তারইমধ্যে নেতাজি ইন্ডোরে তুমুল ঝামেলা।

Published on: Apr 30, 2026, 21:48:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

WB Strong Room Controversy: স্ট্রংরুমে ইভিএমের কারচুপি হতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করল তৃণমূল কংগ্রেস। তা নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উত্তেজনা ছড়িয়েছে। ধরনায় বসেছেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এবং শ্যামপুকুরের শাসক দলের প্রার্থী শশী পাঁজা। সেখানে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাচ্ছেন বলে ঘাসফুল শিবিরের তরফে জানানো হয়েছে। যিনি ইতিমধ্যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের স্ট্রংরুম (যেখানে ইভিএম রাখা হয়েছে) শেখাওয়াত মেমোরিয়াল স্কুলে পৌঁছে গিয়েছেন। বৃষ্টির মধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন। নির্বাচন কমিশনের তরফে দাবি করা হয়েছে, ইভিএম যে সুরক্ষিত আছে, তা সব প্রার্থীকেই দিয়ে দেওয়া হয়েছে।

বৃষ্টির মধ্যেই শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে পৌঁছালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে তুমুল ঝামেলা। (বাঁ-দিকের ছবি তৃণমূল সূত্রে প্রাপ্ত, ডানদিকের ছবিটি ফাইল)
বৃষ্টির মধ্যেই শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে পৌঁছালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে তুমুল ঝামেলা। (বাঁ-দিকের ছবি তৃণমূল সূত্রে প্রাপ্ত, ডানদিকের ছবিটি ফাইল)

‘বাংলার গণতন্ত্র কি আজ বিপন্ন?' নিশানা তৃণমূলের

তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, ‘বাংলার গণতন্ত্র কি আজ বিপন্ন? নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে অত্যন্ত উদ্বেগজনক খবর আসছে। অভিযোগ উঠছে, সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের অনুপস্থিতিতেই ব্যালট বক্স খোলার বেআইনি চেষ্টা চালাচ্ছে বিজেপি এবং নির্বাচন কমিশনের একাংশ। মানুষের রায় কি তবে অন্ধকারে বদলে দেওয়ার ষড়যন্ত্র চলছে?’

আরও পড়ুন: Cancelled Trains in Howrah-Sealdah: ৪৯ লোকাল ট্রেন বাতিল হাওড়া-শিয়ালদায়, চলবে না ২ মেমুও, কোনগুলি? রইল পুরো তালিকা

দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার বার্তা তৃণমূলের

সেইসঙ্গে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, 'বাংলার মানুষের পবিত্র রায়কে নিয়ে কোনও ছিনিমিনি বরদাস্ত করা হবে না। প্রতিটি ভোট পাহারা দেওয়া হবে শেষ রক্তবিন্দু পর্যন্ত। নির্বাচন কমিশন আর বিজেপির এই অশুভ আঁতাত আমরা ভেস্তে দেবই! সজাগ থাকুন, সতর্ক থাকুন। গণতন্ত্র লুঠ হতে দেবেন না!'

আরও পড়ুন: Kolkata Metro-IIT Madras MoU: বিশেষ প্রযুক্তি নিয়ে IIT-র সঙ্গে মউ কলকাতা মেট্রোর, পালটাবে দেশের গণপরিবহণের ছবি

সব সুরক্ষিত ও সিল আছে, স্পষ্ট করল কমিশন

যদিও নির্বাচন কমিশনের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে যে সমস্ত ইভিএম সুরক্ষিত আছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সাতটি বিধানসভায় স্ট্রং রুম রয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রার্থী, নির্বাচনী এজেন্ট এবং সাধারণ পর্যবেক্ষকের উপস্থিতিতে যথাযথভাবে বন্ধ ও সিল করা হয়েছে। সর্বশেষ স্ট্রংরুম সিল করা হয় ভোর ৫ টা ১৫ মিনিটের দিকে। ইভিএম থাকা সমস্ত স্ট্রংরুম নিরাপদে সুরক্ষিত এবং তালাবদ্ধ রয়েছে।

আরও পড়ুন: WB school shines in ISC-ICSE Result: ISC-তে দেশে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ICSE-তে তৃতীয় ২ জন- ঝড় তুলল পানিহাটির স্কুল

সেইসঙ্গে কমিশনের তরফে জানানো হয়েছে, একই চত্বরের মধ্যে পোস্টাল ব্যালটের জন্য একটি পৃথক স্ট্রংরুম রয়েছে, যেখানে বিধানসভা-ভিত্তিক ভোট দেওয়া ব্যালট, যার মধ্যে ভোটকর্মী এবং ইটিবিপিএস থেকে প্রাপ্ত ব্যালটও রয়েছে। সমস্ত পর্যবেক্ষক এবং রিটার্নিং অফিসারদের (আরও) জানানো হয়েছিল। রিটার্নিং অফিসাররা পরবর্তীতে ইমেলের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে অবহিত করেন। বিকেল ৪ টা থেকে স্ট্রংরুম চত্বরের করিডোরে পোস্টাল ব্যালটগুলো আলাদা করার কাজ করা হয় এবং মূল স্ট্রংরুমগুলো সব সময় নিরাপদে সিল করা ছিল।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More