Cancelled Trains in Howrah-Sealdah: ৪৯ লোকাল ট্রেন বাতিল হাওড়া-শিয়ালদায়, চলবে না ২ মেমুও, কোনগুলি? রইল পুরো তালিকা

Cancelled Trains in Howrah-Sealdah: ৪৯টি লোকাল ট্রেন বাতিল থাকছে হাওড়া এবং শিয়ালদা শাখায়। চলবে না দুটি মেমু এক্সপ্রেসও। কোন কোন ট্রেন বাতিল থাকছে? রইল পুরো তালিকা। জেনে নিন যে কোন লাইনে কোন ট্রেনগুলি চলবে না?

Published on: Apr 30, 2026, 20:49:51 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Cancelled Trains in Howrah-Sealdah: বিভিন্ন অংশে কাজের জন্য হাওড়া এবং শিয়ালদা শাখায় ৫১টি ট্রেন বাতিল করা হল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ২ মে (শনিবার) হাওড়া শাখায় ২৬টি লোকাল ট্রেন বাতিল থাকছে। আগামী রবিবার (৩ মে) হাওড়ায় বাতিল থাকবে ১১টি লোকাল ট্রেন। সেইসঙ্গে আগামী ৪ মে (সোমবার) এবং ৫ মে (মঙ্গলবার) মিলিয়ে মোট চারটি ট্রেন বাতিল করা হয়েছে হাওড়া শাখায়। আবার ৩ মে শিয়ালদা শাখায় চারটি লোকাল ট্রেন বাতিল থাকছে। ৩ মে শিয়ালদা শাখায় বাতিল থাকছে ছ'টি লোকাল ট্রেন।

হাওড়া ও শিয়ালদায় ৫১টি ট্রেন লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
হাওড়া ও শিয়ালদায় ৫১টি ট্রেন লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

২ মে হাওড়া শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল?

১) কাটোয়া – হাওড়া: ৩৭৯১৮, ৩৭৯২০, ৩৭৯২২

২) কাটোয়া – ব্যান্ডেল: ৩৭৭৪৪, ৩৭৭৪৬, ৩৭৭৪৮

৩) হাওড়া – কাটোয়া: ৩৭৯১৩, ৩৭৯১৫, ৩৭৯১৭

৪) হাওড়া – ব্যান্ডেল: ৩৭৭৪৭, ৩৭৭৪৯, ৩৭৭৫১

৫) হাওড়া – ব্যান্ডেল: ৩৭২৮৩, ৩৭২৮৫, ৩৭২৮৭, ৩৭২৮৯, ৩৭২৯১

৬) হাওড়া – তারকেশ্বর: ৩৭৩৪৯, ৩৭৩৫১

৭) হাওড়া – বর্ধমান: ৩৭৮৫৭

৮) ব্যান্ডেল – হাওড়া: ৩৭২৮৬, ৩৭২৮৮, ৩৭২৯০

৯) গোঘাট – হাওড়া: ৩৭৩৮২, ৩৭৩৮৪

১০) বর্ধমান – হাওড়া: ৩৭৮৫৪

আরও পড়ুন: WB school shines in ISC-ICSE Result: ISC-তে দেশে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ICSE-তে তৃতীয় ২ জন- ঝড় তুলল পানিহাটির স্কুল

৩ মে হাওড়া শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল?

১) হাওড়া – ব্যান্ডেল: ৩৭২১১, ৩৭২১৩

২) হাওড়া – গোঘাট: ৩৭৩৭১, ৩৭৩৭৩

৩) হাওড়া – তারকেশ্বর: ৩৭৩১১

৪) হাওড়া – বর্ধমান: ৩৭৮১১, ৩৭৮১৩, ৩৭৮১৫

৫) ব্যান্ডেল – হাওড়া: ৩৭৮১২, ৩৭৮১৪, ৩৭৮১৬

আরও পড়ুন: ISC Topper on Lefist Politics: ‘আমি বামপন্থী’, বললেন ISC-তে প্রথম হওয়া বাংলার মেয়ে, পরে যোগ দিতে চান রাজনীতিতে

২ মে শিয়ালদা শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল?

১) কাটোয়া – শিয়ালদা: ৩১১১২

২) শিয়ালদা – কাটোয়া: ৩১১১১

৩) শিয়ালদা-ডানকুনি লোকাল: আপ ৩২২৪৯ এবং ডাউন ৩২২৫২

আরও পড়ুন: WB Toppers in ISC Exam 2026 Result: ISC পরীক্ষায় দেশে প্রথম বাংলার কমপক্ষে ৩ পড়ুয়া! ২ জনই মেয়ে, ৪০০-তে ৪০০ পেয়েছেন

৩ মে শিয়ালদা শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল?

১) শিয়ালদা-হাবরা লোকাল: আপ ৩৩৬৫১ এবং ডাউন ৩৩৬৫২

২) শিয়ালদা-ডানকুনি লোকাল: আপ ৩২২১১, আপ ৩২২১৩, ডাউন ৩২২১২, ডাউন ৩২২১৪

৪ মে ও ৫ মে কোন কোন ট্রেন বাতিল থাকবে?

১) হাওড়া-গোঘাট লোকাল: ৩৭৩৮৯ (৪ মে)

২) গোঘাট-হাওড়া লোকাল: ৩৭৩৮৪ (৪ মে)

৩) বর্ধমান-হাওড়া মেমু প্যাসেঞ্জার: ৬৩৫০২ (৪ মে)

৪) হাওড়া-বর্ধমান মেমু প্যাসেঞ্জার: ৬৩৫০১ (৫ মে)

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More