WB Vote 2nd Phase Updates: উত্তর দমদমে ইভিমে তৃণমূলের বোতামে কালি, রাসবিহারীতে কংগ্রেস এজেন্টকে ঢুকতে বাধা
WB Vote 2nd Phase Updates: সকাল সকাল দক্ষিণ কলকাতায় কংগ্রেস এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এদিকে উত্তর দমদমের ২০৭ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের বোতামে কালি লাগানো রয়েছে বলে অভিযোগ ওঠে।
WB Vote 2nd Phase Updates: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১৪২টি আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ। আজ দক্ষিণবঙ্গে মোট ৪১ হাজার একটি বুথে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে। এই আবহে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে দ্বিতীয় দফার ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে দক্ষিণবঙ্গে। এর মধ্যে কলকাতাকে মোট ৩৫১টি সেক্টরে ভাগ করে ২২ হাজার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে মোতায়েন করা হয়েছে। এছাড়া টহলদারিতে থাকবেন অন্তত ১২ হাজার পুলিশ। অপরদিকে রাজ্যের দ্বিতীয় দফার ভোট হচ্ছে এমন জেলাগুলির হাইরাইজ ও গেটেড কমপ্লেক্সের প্রবেশপথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে নির্দেশ দেওয়া হয় রাজ্যের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারকে।

এতকিছু সত্ত্বেও সকাল সকাল দক্ষিণ কলকাতায় কংগ্রেস এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দাবি করা হয়, রাসবিহারী কেন্দ্রে নাকি তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা 'গুন্ডামি' করছে। রাসবিহারী কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হয়েছেন আশুতোষ চট্টোপাধ্যায়। এদিকে এখানে তৃণমূলের হয়ে লড়ছেন দেবাশীষ কুমার। আর বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন সাংবাদিক স্বপন দাশগুপ্তকে। বামেদের তরফ থেকে এখানে সিপিআই (এমএল) লিবারেশন প্রার্থী করেছে মানস ঘোষকে।
এদিকে দমদম ও নিটাউনে ভোট শুরুতে বিলম্ব। উত্তর দমদমের ২০৭ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের বোতামে কালি লাগানো রয়েছে বলে অভিযোগ ওঠে। আবার মক পোলিংয়ের সময়ই ইভিএমে সমস্যা দেখা দেয় উত্তর দমদমের ১০ নম্বর বুথে। এদিকে সকাল ৭টায় শুরু হওয়ার কথা থাকলেও সময়মতো ভোটগ্রহণ শুরু হয়নি রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের আদিত্য একাডেমির ২২ নম্বর বুথে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


