WB 1st Phase Vote Counting Live Update: বিধানসভা নির্বাচনে প্রথম দফার ১৫২টি আসনগুলিতে গেরুয়া ঝড়, জানুন জেলাভিত্তিক ফল

WB 1st Phase Vote Counting Live Update: উত্তরবঙ্গ এবং রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং দুই মেদিনীপুর জেলাতেও ভোট হয়েছিল সেদিন। এই সব জেলায় কোন দলের দখলে ক'টি আসন?

Published on: May 4, 2026, 05:57:52 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

WB 1st Phase Vote Counting Live Update: গত ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হয়েছিল। ১৬ জেলার মোট ১৫২টি আসনে সেই দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। উত্তরবঙ্গ এবং রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে সেই দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং দুই মেদিনীপুর জেলাতেও ভোট হয়েছিল সেদিন।

উত্তরবঙ্গ এবং রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই জেলার ভোট ফলাফলের লাইভ আপডেট রইল এখানে। (Shyamal Maitra)
উত্তরবঙ্গ এবং রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই জেলার ভোট ফলাফলের লাইভ আপডেট রইল এখানে। (Shyamal Maitra)

২০২৬ বিধানসভা নির্বাচন জেলাভিত্তিক লাইভ ফলাফল:

  • প্রথম দফায় কোচবিহারের ৯টি আসনে ভোটগ্রহণ হয়। আসনগুলি হল- মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ। কোচবিহার জেলার ৯টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ২টি আসন পেয়েছিল ২০২১ সালের নির্বাচনে এবং বিজেপি জয়ী হয়েছিল ৭টি আসনে। আর ২০২৪ সালের লোকসভা ভোটের নিরিখে এই জেলায় ৫টি আসনে এগিয়ে ছিল তৃণমূল। বিজেপি এগিয়ে ছিল ৪টি আসনে।

২০২৬ সালের বিধানসভা ভোটে কোচবিহার জেলার লাইভ ফলাফল:

প্রাথমিক ট্রেন্ডে কোচবিহারের ৭টি আসনে এগিয়ে বিজেপি, ২টিতে এগিয়ে তৃণমূল।

  • আলিপুরদুয়ারে ৫টি আসনে ভোট হয় প্রথম দফায়। আসনগুলি হল- কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট। আলিপুরদুয়ারের ৫টি আসনের সবকটিতেই বিজেপি জয়লাভ করেছিল ২০২১ সালে। ২০২৪ সালের লোকসভা ভোটের নিরিখে এই জেলার ৫টি আসনেই এগিয়ে ছিল বিজেপি।

২০২৬ সালের বিধানসভা ভোটে আলিপুরদুয়ার জেলার লাইভ ফলাফল:

সব আসনে এগিয়ে বিজেপি।

  • জলপাইগুড়ির সাতটি আসনেই ভোটগ্রহণ হয় ২৩ এপ্রিল। আসনগুলি হল- ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল, নাগরাকাটা। জলপাইগুড়িতে ৭টি আসনের মধ্যে তৃণমূল ৩টি এবং বিজেপি ৪টি আসন পেয়েছিল ২০২১ সালে। ২০২৪ সালের নিরিখেও এই জেলায় তিনটি আসনে এগিয়ে ছিল তৃণমূল, ৪টিতে এগিয়ে ছিল বিজেপি।

২০২৬ সালের বিধানসভা ভোটে জলপাইগুড়ি জেলার লাইভ ফলাফল:

প্রাথমিক ট্রেন্ডে জলপাইগুড়িতে ৭টি আসন এগিয়ে বিজেপি।

  • দার্জিলিং এবং কালিম্পং জেলা মিলিয়ে ছ'টি আসনে ভোটগ্রহণ হয় প্রথম দফায়। এই দুই জেলার ছটি আসনগুলি হল- কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া। দার্জিলিং জেলার ৫টি আসনের সবকটিতেই জয়ী হয়েছিল বিজেপি। আর কালিম্পংয়ে তৃণমূলের জোটসঙ্গীর জয় হয়েছিল। ২০২৪ সালের লোকসভা ভোটের নিরিখে এই দুই জেলার সবকটি বিধানসভা আসনেই এগিয়ে ছিল বিজেপি।

২০২৬ সালের বিধানসভা ভোটে দার্জিলিং এবং কালিম্পং জেলার লাইভ ফলাফল:

দার্জিলিং জেলার ৫টি আসনেই এগিয়ে বিজেপি।

  • উত্তর দিনাজপুর জেলায় ৯টি আসনেও ভোট হয় প্রথম দফায়। সেই আসনগুলি হল - চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার। উত্তর দিনাজপুরে ৯টি আসনের মধ্যে তৃণমূল ৭টি এবং বিজেপি ২টি আসন পেয়েছিল ২০২১ সালে। ২০২৪ সালের লোকসভা ভোটের নিরিখে এই জেলার ৪টি করে আসনে এগিয়ে ছিল বিজেপি এবং তৃণমূল আর একটি আসনে এগিয়ে ছিল কংগ্রেস।

২০২৬ সালের বিধানসভা ভোটে উত্তর দিনাজপুর জেলার লাইভ ফলাফল:

৭ আসনে এগিয়ে তৃণমূল, ২ আসনে এগিয়ে বিজেপি।

  • প্রথম দফায় দক্ষিণ দিনাজপুরে ৬টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই আসনগুলি হল - কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর। দক্ষিণ দিনাজপুরের ৬টি আসনে রমধঅযে তৃণমূল ও বিজেপি ৩টি করে পেয়েছিল গত বিধানসভা নির্বাচনে। ২০২৪ সালের লোকসভা ভোটেও এই জেলার ৬টি আসনের মধ্যে ৩টি ছিল বিজেপির ঝুলিতে, ৩টি তৃণমূলের ঝুলিতে।

২০২৬ সালের বিধানসভা ভোটে দক্ষিণ দিনাজপুর জেলার লাইভ ফলাফল:

প্রাথমিক ট্রেন্ডে দক্ষিণ দিনাজপুর জেলায় ৫টি আসনে এগিয়ে বিজেপি, ১টিতে এগিয়ে তৃণমূল কংগ্রেস।

  • মালদা জেলার ১২টা আসনে ভোট হয় প্রথম দফায়। সেই আসনগুলি হল - হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মানিকচক, মালদা, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর। মালদা জেলার ১২টি আসনের মধ্যে বিজেপি আগেরবার জিতেছিল মাত্র ৪টিতে, আর তৃণমূল পেয়েছিল ৮টি আসন। ২০২৪ সালের লোকসভা ভোটের নিরিখে এই জেলার ৬টি আসনে এগিয়ে ছিল বিজেপি, ৫টিতে এগিয়ে ছিল কংগ্রেস।

২০২৬ সালের বিধানসভা ভোটে মালদা জেলার লাইভ ফলাফল:

প্রাথমিক ট্রেন্ডে মালদায় ৪টি আসনে এগিয়ে বিজেপি। মালদার ৬টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস।

  • এরপর মুর্শিদাবাদের যে ২২টি আসনে ২৩ এপ্রিল ভোটগ্রহণ হয়েছিল, সেগুলি হল - ফরাক্কা, সামসেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, খড়গ্রাম, বড়ঞা, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গি। মুর্শিদাবাদ জেলায় ২২টির মধ্যে ২০টিতেই জয়ী হয়েছিল গত বিধানসভা ভোটে। মাত্র ২টি আসনে জিতেছিল বিজেপি। ২০২৪ সালের লোকসভা ভোটের নিরিখে এই জেলার ১৩টি আসনে এগিয়ে ছিল তৃণমূল, কংগ্রেস এগিয়ে ছিল ৪টি আসনে, ২টি আসনে এগিয়ে ছিল সিপিএম এবং ৩টি আসনে এগিয়ে ছিল বিজেপি।

২০২৬ সালের বিধানসভা ভোটে মুর্শিদাবাদ জেলার লাইভ ফলাফল:

  • এরই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলায় ১৬টি আসে ভোট হয় প্রথম দফায় -তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা। পূর্ব মেদিনীপুর জেলার ১৬টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ৯টি এবং বিজেপি পেয়েছিল ৭টি আসন। আর ২০২৪ সালের লোকসভা ভোটে ১৫টি আসনে এগিয়ে ছিল বিজেপি, ১টিতে এগিয়ে ছিল তৃণমূল।

২০২৬ সালের বিধানসভা ভোটে পূর্ব মেদিনীপুর জেলার লাইভ ফলাফল:

  • পশ্চিম মেদিনীপুর জেলায় ১৫টি আসনগুলি হল- দাঁতন, কেশিয়াড়ি, খড়্গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, খড়্গপুর, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতা, শালবনি, কেশপুর এবং মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের ১৫টি আসনের মধ্যে ১৩টি তৃণমূলের দখলে ছিল এবং বিজেপি জয়ী হয়েছিল মাত্র ২টিতে। এই জেলার ১৫টি আসনে তৃণমূল এগিয়ে ছিল ২০২৪ সালে, ১টিতে এগিয়ে ছিল বিজেপি।

২০২৬ সালের বিধানসভা ভোটে পশ্চিম মেদিনীপুর জেলার লাইভ ফলাফল:

প্রাথমিক ট্রেন্ডে ১টি আসনে এগিয়ে বিজেপি।

  • ঝাড়গ্রাম জেলায় ৪টি আসনে প্রথম দফায় ভোটগ্রহণ হয়। আসনগুলি হল- নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, বিনপুর। ঝাড়গ্রামের ৪টি আসনের সবকটিতেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল ২০২১ সালে। ২০২৪ সালেও এই জেলার সব আসনে তৃণমূলই এগিয়ে ছিল।

২০২৬ সালের বিধানসভা ভোটে ঝাড়গ্রাম জেলার লাইভ ফলাফল:

প্রাথমিক ট্রেন্ডে এই জেলায় ১টি আসনে এগিয়ে বিজেপি।

  • পুরুলিয়া জেলার ৯টি আসনে প্রথম দফায় ভোটগ্রহণ হয়। আসনগুলি হল- বান্দোয়ান, বলরামপুর, বাঘমুণ্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পাড়া, রঘুনাথপুর। পুরুলিয়া জেলার ৯টি আসনের মধ্যে তৃণমূল ৩টি এবং বিজেপি ৬টি আসন পেয়েছিল ২০২১ সালের ভোটে। ২০২৪ সালে ৩টি আসনে এগিয়ে ছিল বিজেপি আর ৬টিতে এগিয়ে ছিল তৃণমূল।

২০২৬ সালের বিধানসভা ভোটে পুরুলিয়া জেলার লাইভ ফলাফল:

পুুরুলিয়ায় প্রাথমিক ট্রেন্ডে ১টি আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল এগিয়ে ২টি আসনে।

  • বাঁকুড়া জেলায় মোট ১২টি আসনে প্রথম দফাতেই নির্বাচন হয়। আসনগুলি হল- শালতোড়া, ছাতনা, রানিবাঁধ, রায়পুর, তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী। গত বিধানসভা ভোটে বাঁকুড়া জেলার ১২টি আসনের মধ্যে বিজেপি ৮টি আসনে জয়ী হয়েছিল এবং তৃণমূল পেয়েছিল ৪টি আসন। আর লোকসভা ভোটের নিরিখে ৬টি আসনে এগিয়ে ছিল বিজেপি, ৬টিতে তৃণমূল।

২০২৬ সালের বিধানসভা ভোটে বাঁকুড়া জেলার লাইভ ফলাফল:

প্রাথমিক ট্রেন্ডে এই জেলায় বিজেপি এগিয়ে ৯টি আসনে, ৩টি আসনে এগিয়ে তৃণমূল।

  • পশ্চিম বর্ধমান জেলার যে ৯টি আসনে প্রথম দফায় নির্বাচন হয়, সেগুলি হল- পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি। পশ্চিম বর্ধমান জেলার ৯টি আসনের মধ্যে তৃণমূল ৬টি এবং বিজেপি ৩টি আসন পেয়েছিল ২০২১ সালে। ২০২৪ সালের লোকসভা ভোটেও সংখ্যাটা একই ছিল দুই দলের জন্য।

২০২৬ সালের বিধানসভা ভোটে পশ্চিম বর্ধমান জেলার লাইভ ফলাফল:

প্রাথমিক ট্রেন্ডে এই জেলায় ৪টি আসনে এগিয়ে বিজেপি, ৫টিতে এগিয়ে তৃণমূল কংগ্রেস।

  • বীরভূম জেলার ১১টি আসনে প্রথম দফায় নির্বাচন হয়। সেই আসনগুলি হল- দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ুরেশ্বর, রামপুরহাট, হাঁসন, নলহাটি এবং মুরারই। গত বিধানসভা নির্বাচনে বীরভূম জেলার ১১টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১০টিতে জয়লাভ করেছে এবং বিজেপি জয়ী হয়েছিল মাত্র ১টি আসনে। আর লোকসভা ভোটে এই জেলার সব আসনেই এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস।

২০২৬ সালের বিধানসভা ভোটে বীরভূম জেলার লাইভ ফলাফল:

প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, বীরভূমে ৭টি আসনে এগিয়ে বিজেপি, ৪টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More