WBCHSE: ৩ নম্বর পেলেও পাশ! উচ্চ মাধ্যমিকের মান উন্নয়নে বিশেষ পদক্ষেপ সংসদের
WBCHSE: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ড. পার্থ কর্মকার জানিয়েছেন, এবারের উচ্চ মাধ্যমিকের পরিসংখ্যান ভিত্তিক বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে ফলাফল বিশ্লেষণ করবে সংসদ। প্রতিটা স্কুলের পোর্টালে তাদের যে ফলাফল হয়েছে তার বিশ্লেষণের ব্লকস্প্লটের মাধ্যমে তুলে ধরা হবে।
WBCHSE: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতেই খুশির হাওয়া রাজ্যের শিক্ষা মহলে। এ বছর অভাবনীয় সাফল্য পেয়েছে ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ড. পার্থ কর্মকার। আর সেখানেই শিক্ষার মান উন্নয়নের চেষ্টায় সংসদের একাধিক পদক্ষেপের ঘোষণা করেছেন তিনি। ড. পার্থ কর্মকার জানালেন, দুটো নিয়মেরে কথা।
উচ্চ মাধ্যমিকের মান উন্নয়নে বিশেষ পদক্ষেপ সংসদের (সৌজন্যে টুইটার)
প্রথম, ৯/১ নিয়ম। কোনও বিষয়ে কেউ যদি সর্বোচ্চ ৩ নম্বরের জন্য ফেল করে, তাহলে যে সাবজেক্টে ওই ছাত্র বা ছাত্রী সর্বোচ্চ নম্বর পেয়েছে, সেখান থেকে ৩ নম্বর কেটে নিয়ে, যে সাবজেক্টে ওই ছাত্র ব ছাত্রী ফেল করছে, সেখানে যোগ করে তাকে পাশ করানো হয়। এটা নিয়ম। এটাই হল ৯/১ নিয়ম। দ্বিতীয়টি, ৯/২ নিয়ম। উচ্চ মাধ্যমিকে ২ টো ভাষা থাকে। এরপর থাকে ৩ টে কম্পলসারি ইলেকটিভ সাবজেক্ট আর শেষে থাকে ১ টা অপশনাল ইলেকটিভ সাবজেক্ট। মোট ৬ টা বিষয়। এর মধ্যে সেরা ৫ টা নিয়ে হয় উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। কোনও ছাত্র বা ছাত্রী যদি অপশনাল ইলেকটিভ সাবজেক্টে পাশ করে ও ১ টি কম্পলসারি ইলেকটিভ সাবজেক্টে ফেল করে তাহলে ৯/২ নিয়ম দিয়ে সাবজেক্টগুলোকে বদলে দেওয়া হয়।
এছাড়াও এই নিয়ম অনুযায়ী সংসদ যে সব বদল করে দেয়, কোনও ছাত্র বা ছাত্রী সেই বদল মানতে না চাইলে, অর্থাৎ আগামী বছর আবার পরীক্ষা দিতে চাইলে তাকে তার মার্কশিট ও সার্টিফিকেট সারেন্ডার করতে হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ড. পার্থ কর্মকার আরও জানালেন যে, এবারের উচ্চ মাধ্যমিকের পরিসংখ্যান ভিত্তিক বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে ফলাফল বিশ্লেষণ করবে সংসদ। প্রতিটা স্কুলের পোর্টালে তাদের যে ফলাফল হয়েছে তার বিশ্লেষণের ব্লকস্প্লটের মাধ্যমে তুলে ধরা হবে। এদিন ড. পার্থ কর্মকার বলেন, 'ব্লকস্প্লট এমন এক পরিসংখ্যান চিত্র যা রাজ্যের কয়েক লক্ষ ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরকে সংক্ষিত আকারে তুলে ধরবে।' অর্থাৎ এর মাধ্যমে খুব ভাল বা খুব খারাপ নম্বরকে হিসাব করতে পারবে। এর মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের চেষ্টায় সংসদ। পাশাপাশি, এই পদক্ষেপের ফলে পড়ুয়ারা তাদের মানোন্নয়নের অতিরিক্ত সুযোগ পাবে বলে মনে করা হচ্ছে।
Home/Bengal/WBCHSE: ৩ নম্বর পেলেও পাশ! উচ্চ মাধ্যমিকের মান উন্নয়নে বিশেষ পদক্ষেপ সংসদের