...
...
Next Story

SSC Recruitment Latest Notification: ১৪০ জনের নাম কাটা গেল তালিকা থেকে, বাদ ১৬ প্রার্থী- নিয়োগ নিয়ে ৩ বিজ্ঞপ্তি SSC-র

নবম-দশম শ্রেণি ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ সংক্রান্ত তিন বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। তাতে ১৪০ জনের নাম কাটা যাওয়ার ঘোষণা করা হল। বাদ দেওয়া হল ১৬ প্রার্থীকে। শূন্যপদ পালটানোর ঘোষণা করা হল।

Published on: Mar 13, 2026, 20:59:34 IST
Advertisement

কয়েক মিনিটেই নিয়োগ সংক্রান্ত তিন নোটিশ জারি করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রথম তালিকায় দাগি যোগ্য প্রার্থীদের কথা বলা হয়েছে। দ্বিতীয় তালিকায় একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কাউন্সেলিংয়ের আগেই শূন্যপদ পরিবর্তন সংক্রান্ত বিষয় জানিয়েছে কমিশন। আর তৃতীয় তালিকায় ক্যাটেগরি আপডেটের কথা বলা হয়েছে এসএসসির তরফে। তবে যে খবরের অপেক্ষায় ছিলেন প্রার্থীরা, সে বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি। অর্থাৎ একাদশ-দ্বাদশ শ্রেণির দ্বিতীয় দফার কাউন্সেলিং কবে ও কাদের হবে এবং নবম-দশম শ্রেণির ভেরিফিকেশন কবে ও কাদের হবে, সে বিষয়ে কিছু জানায়নি এসএসসি।

SSC-র প্রথম তালিকায় কী আছে?

ওই তালিকায় ১৬ জনের নাম দেওয়া হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, যে ১৬ জনের নাম দেওয়া হয়েছে, তাঁদের নাম দাগি অযোগ্য তালিকায় ছিল অথবা ১৪ জানুয়ারি প্রকাশিত হওয়া ওএমআরের নম্বরের হেরফের তালিকায় ছিল। ওই প্রার্থীরা এসএসসি একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ, নবম-দশম শিক্ষক নিয়োগ, গ্রুপ 'সি' বা ক্লার্ক নিয়োগ বা গ্রুপ ‘ডি’ নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

SSC-র দ্বিতীয় তালিকায় কী আছে?

দ্বিতীয় তালিকার বিষয়ে কমিশনের তরফে জানানো হয়েছে, সাঁওতালির ক্ষেত্রে শূন্যপদের কিছুটা হেরফের করা হয়েছিল কাউন্সেলিংয়ের আগে। যে বিষয়টি কাউন্সেলিংয়ের আগেই প্রার্থী-সহ সবপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে এসএসসির তরফে।

SSC-র তৃতীয় তালিকায় কী আছে?

তৃতীয় তালিকার বিষয়ে কমিশনের তরফে জানানো হয়েছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ক্যাটেগরি 'এডিট' করার সুযোগ দেওয়া হয়েছিল। সেইমতো নবম-দশম শ্রেণির প্রাথমিক ইন্টারভিউ তালিকায় নতুন করে ১৬৫ জন প্রার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাদ পড়েছেন ১৪০ জন প্রার্থী।

SSC একাদশ-দ্বাদশের কাউন্সেলিংয়ের সম্ভাব্য সূচি

২) ২৭ মার্চ থেকে ২৮ মার্চ।

৩) ৬ এপ্রিল থেকে ১১ এপ্রিল।

৪) ১৭ এপ্রিল এবং ১৮ এপ্রিল।

৫) ২০ এপ্রিল থেকে ২৫ এপ্রিল।

৬) ২৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল।

৭) ৪ মে থেকে ৮ মে।

আরও পড়ুন: WB 7th Pay Commission: পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশনের বিজ্ঞপ্তি জারি কবে হবে? বাজেটে ঘোষণা করা হয়

SSC নবম-দশমের ভেরিফিকেশন ও ইন্টারভিউয়ের সম্ভাব্য সূচি

১) ২৩ মার্চ থেকে ২৫ মার্চ।

২) ২৭ মার্চ থেকে ২৮ মার্চ।

৩) ৬ এপ্রিল থেকে ১১ এপ্রিল।

৪) ১৭ এপ্রিল এবং ১৮ এপ্রিল।

৫) ২০ এপ্রিল থেকে ২৫ এপ্রিল।

৬) ২৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল।

৭) ৪ মে থেকে ৮ মে।

৮) ১১ মে থেকে ১৫ মে।

৯) ১৮ মে থেকে ২৩ মে।

আরও পড়ুন: WB Train and National Highways Project: নয়া ট্রেন, ৪২০ কিমি জাতীয় সড়ক- বাংলাকে ১৮,৬৮০ কোটি টাকার 'উপহার' মোদীর, কী কী?

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe