Rain Forecast in West Bengal: রবিবাসরীয় বৃষ্টিতে ভিজতে পারে বাংলার বহু এলাকা! আবহাওয়ার পূর্বাভাস রইল

বাংলার একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবারও। কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, তার হদিশ দিচ্ছে পূর্বাভাস।

Published on: Jun 6, 2026, 21:29:08 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভ্যাপসা গরমের মাঝে হঠাৎই স্বস্তির বৃষ্টি এসেছে। তবে এর মেয়াদ কি সপ্তাহান্তেও থাকবে? সেই প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। এরই মাঝে স্বস্তির কথা শোনাল আবহাওয়া দফতর।

বৃষ্টির পূর্বাভাস রইল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
বৃষ্টির পূর্বাভাস রইল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ছুটে আসছে রাজ্যে। তার জেরে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির উপযোগী পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে, উত্তর-পূর্ব উত্তরপ্রদেশের উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার উপরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। তার প্রভাবেই সাগর থেকে ছুটে আসছে জলীয়বাষ্প।

উত্তরবঙ্গের আবহাওয়া

আগামী ৭ দিন উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলবে। রবিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বহু জায়গায়। বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সোমবার ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে। এছাড়াও উত্তরের বাকি জেলাতেও হতে পারে বৃষ্টি। উত্তরবঙ্গের পাহাড় ও বাকি জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমানে রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টা ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা রয়েছে। রবিবাসরীয় বৃষ্টিতে কলকাতা সহ বাকি জেলাগুলিও ভিজতে পারে। এছাড়াও সোম ও মঙ্গলবার ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More