ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ, রাস্তা থেকে তৃণমূল কাউন্সিলরকে ধরল পুলিশ
আটক তৃণমূল কাউন্সিলরের নাম মহম্মদ ইনাম। তিনি টিটাগড় পুরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর। তাঁর বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতেই তৃণমূল নেতাকে ধরে পুলিশ।
আজ রাজ্য জুড়ে তৃণমূলের বাহুবলকে ভোঁতা করতে তৎপর ছিল পুলিশ থেকে কেন্দ্রীয় বাহিনী। এই আবহে জায়গায় জায়গায় পঞ্চায়েত সদস্য থেকে কাউন্সিলরদের ধরে নিয়ে গিয়েছে পুলিশ। টিটাগড়েও তৃণমূল কাউন্সিলরকে রাস্তা থেকে ধরে নিয়ে যায় পুলিশ। জানা যায়, আটক তৃণমূল কাউন্সিলরের নাম মহম্মদ ইনাম। তিনি টিটাগড় পুরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর। তাঁর বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতেই তৃণমূল নেতাকে ধরে পুলিশ।

জানা গিয়েছে, পুলিশ যখন তৃণমূল কাউন্সিলরকে আটক করে, সেই সময় দলীয় কর্মীদের সঙ্গে রাস্তায় বসেছিল মহম্মদ ইনাম। থানায় নিয়ে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। ভোটের দিনই তৃণমূল কাউন্সিলর গ্রেফতার হওয়ায় একটা রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। রিপোর্ট অনুযায়ী, ভোটারদের প্রাভাবিত করা এবং হুমকি দেওয়ার যে অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠে গিয়েছে, তা নিয়ে জেরা করা হয় ইনামকে।
এদিকে আজ মিনাখাঁ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাড়োয়া থেকে গ্রেফতার করা হয় এক এক তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্যকে। ধৃত তৃণমূল নেতার নাম রউফ মোল্লা। জানা গিয়েছে, হাড়োয়া থানার অন্তর্গত কুলটি পঞ্চায়েতের ৭৪ নম্বর বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্য তিনি। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, ভোটের আগের রাতে তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছিলেন। আবার ধনেখালি বিধানসভার দশঘড়া ২ নম্বর পঞ্চায়েতের ৯০ নম্বর বুথ এলাকায় ইভিএম দেখিয়ে ভোটারদের প্রাভাবিত করার অভিযোগ উঠেছে দশঘড়া ২ নম্বর পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূল নেতার বিরুদ্ধে। আটক তৃণমূল নাম অরূপ ঘোষ।
অপরদিকে রাস্তার মোড়ে চেয়ার নিয়ে বসে ছিলেন বর্ধমানের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে তাঁকে সেখান থেকে তুলে দেয়। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, কাউন্সিলর যে চেয়ারে বসে ছিলেন, তাতে লাঠি দিয়ে মারছেন এক পুলিশকর্মী। পরে সেই পুলিশকর্মীই সেই চেয়ারটিকে রাস্তায় লাথি মেরে ভেঙে দেন।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


