BJP Candidate's House Attacked: ভোটবঙ্গে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে আঙুল
BJP Candidate's House Attacked: আজ বুথ পরিদর্শনের পরে দুপুর নাগাদ নিজের বাড়ি ফেরেন বিজেপি প্রার্থী শ্রুতিশেখর গোস্বামী। আর তারপরই কিছু দুষ্কৃতী তাঁর বাড়িতে হামলা চালায়। বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরে প্রশাসনকে জানালে তাঁর বাড়িতে বাহিনী পাঠানো হয়।
BJP Candidate's House Attacked: নির্বাচন চলাকালীন নবদ্বীপে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে, আজ বুথ পরিদর্শনের পরে দুপুর নাগাদ নিজের বাড়ি ফেরেন বিজেপি প্রার্থী শ্রুতিশেখর গোস্বামী। আর তারপরই কিছু দুষ্কৃতী তাঁর বাড়িতে হামলা চালায়। বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরে প্রশাসনকে জানালে তাঁর বাড়িতে বাহিনী পাঠানো হয়। পরে জমায়ত সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কেন্দ্রীয় বাহিনী। এর আগে সকালের দিকে নবদ্বীপের ৩৩ নং বুথে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছিল ঘাসফুল শিবিরের বিরুদ্ধে।

এই ঘটনা নিয়ে বিজেপি প্রার্থী বলেন, 'হামলাকারী সবাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। ওঁত পেতে ছিল, কখন আমি বাড়িতে ঢুকবো। তবে হামলা হওয়ার সঙ্গে সঙ্গেই নবদ্বীপ থানায় ফোন করি। ভারপ্রাপ্ত আধিকারিক তখনই কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দেয় আমার বাড়িতে।' এদিকে তাঁর বাড়িতে হামলা হলেও মোটের ওপর ভোট নির্বিঘ্নে কেটেছে বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, 'নবদ্বীপ বিধানসভা এলাকায় দু’একটি বিক্ষিপ্ত গণ্ডগোল হলেও সুষ্ঠু ও নির্বাচন কমিশনের রীতি মেনেই চলছে ভোট।'
এদিকে আজ সকালে বাসন্তীতে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। রিপোর্ট অনুযায়ী, কাঁঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি প্রার্থীর গাড়িতে ভাঙচুর করা হয়। বিজেপির অভিযোগ, শিমুলতলা ৭৬ নম্বর বুথ দখলের চেষ্টা করা তৃণমূল কংগ্রেস। এই আবহে খবর পেয়ে সেখানে যান বিজেপি প্রার্থী। তখন তাঁর ওপর চড়াও হয় তৃণমূল কংগ্রেস। তাঁকে ঘিরে জয় বাংলা স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। গাড়িতে ভাঙচুর করা হয়। তাঁকে মারধর এবং তাঁর নিরাপত্তারক্ষীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় এফআইআরের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এর আগে প্রথম দফার নির্বাচনও মোটের ওপর শান্তিপূর্ণ হয়েছিল। তবে সেদিনও বিজেপির কুমারগঞ্জের প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। আবার আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ির ওপর হামলার ঘটনা ঘটেছিল।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


