WB Health Scheme: বকেয়া DA-র সঙ্গে এই ঘোষণাও করা হোক, বাজেটের আগে বড় দাবি শিক্ষক সংগঠনের
WB Health Scheme: বাজেটে ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম’ চালু করার ঘোষণা হোক - এমনই দাবি তোলা হল। আগামী ২২ জুন রাজ্য বাজেট পেশ করার কথা আছে। বিজেপি সরকারের প্রথম বাজেট ঘিরে অনেক প্রত্যাশা তৈরি হয়েছে।
WB Health Scheme: বাজেটে ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম’ চালু করার দাবি তুলল পশ্চিমবঙ্গের শিক্ষক মহল। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছেন, ‘বিগত রাজ্য সরকারের কাছে বারবার দাবি জানিয়ে কোনও সুফল হয়নি। তাই বর্তমান রাজ্য সরকারের কাছে আগামী ২২ জুন রাজ্য বাজেটে বকেয়া মহার্ঘ ভাতা ও সপ্তম বেতন কমিশনের পাশাপাশি কর্মরত এবং অবসরপ্রাপ্ত সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী, লাইব্রেরিয়ানের জন্য দীর্ঘদিনের দাবি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম (WBHS) চালু করার আবেদন জানাচ্ছি। গত ২৯ মে নবান্নে গিয়ে আমরা নতুন সরকারের মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব এবং অর্থ সচিবের কাছে লিখিতভাবে এই আবেদন তুলে ধরেছি। আমরা চাই রাজ্য বাজেটে তার প্রতিফলন ঘটবে।’
২২ জুন বাজেট পেশ করবে শুভেন্দু অধিকারী সরকার
বাজেটে ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম’ চালু করার দাবি তোলা হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফফি)
{{^htLoading}} {{/htLoading}}
এমনিতে আগামী ২২ জুন রাজ্য বাজেট পেশ করার কথা আছে। বিজেপি সরকারের প্রথম বাজেট ঘিরে অনেক প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষত পঞ্চম বেতন কমিশনের আওতায় প্রাপ্ত বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) নিয়ে বড় কোনও ঘোষণা করা হবে আশায় বুক বাঁধছেন শিক্ষক-সহ রাজ্য সরকারি কর্মচারীরা। তাছাড়াও সপ্তম বেতন কমিশন কবে থেকে কার্যকর হবে, সে বিষয়েও কোনও ডেডলাইন নির্ধারণ করা হতে পারে বলে আশাবাদী তাঁরা।
সেই আবহে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালু করার দাবি জানালেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিমা প্রকল্প। ২০০৮ সালে মূলত রাজ্য সরকারি কর্মচারী এবং তাঁদের পরিবারের চিকিৎসা খরচের বোঝা কমাতে এটি চালু করা হয়েছিল। ২০১৪ সালে পরিধি বাড়িয়ে সেই প্রকল্পের আওতায় আনা হয়েছিল রাজ্য সরকারের পেনশনভোগীদেরও (অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী)।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/WB Health Scheme: বকেয়া DA-র সঙ্গে এই ঘোষণাও করা হোক, বাজেটের আগে বড় দাবি শিক্ষক সংগঠনের
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe