West Bengal Police: রাজ্য পুলিশে ফের রদবদল, এবার নন্দীগ্রামের আইসিকে সরানো হল, কোন পদ পেলেন?
শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার আসার পর এবার নন্দীগ্রামের আইসিকে সরানো হল।
রাজ্যে নতুন সরকার আসার পর এবার রাজ্য পুলিশে রদবদল। ভোটের আগে, রাজ্য পুলিশে বেশ কিছু রদবদল হয়েছিল। এরপর পশ্চিমবঙ্গে নতুন সরকার আসতেই রদবদল করা হল পুলিশের একাধিক পদস্থদের।

নন্দীগ্রামের আইসি-কে পদ থেকে সরানো হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ইনস্পেক্টরকেও বদলানো হয়েছে। এই দুটি পদেই নতুন আধিকারিক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। শুভব্রত নাথ, দীর্ঘদিন নন্দীগ্রাম থানার আইসি হিসাবে দায়িত্বে ছিলেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, তাঁকে সিআইডির ইনস্পেক্টর পদে বদলি করা হয়েছে। ফলত তিনি এবার থেকে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের বেশ গুরুত্বপূর্ণ ওই পদ সামলাবেন শুভব্রত নাথ। অন্যদিকে, নন্দীগ্রাম থানার আইসি করা হয়েছে অজয়কুমার মিশ্রকে। বারাকপুর কমিশনারেটের আইসি পদে কর্মরত ছিলেন তিনি। বুধবার জারি করা এই বিজ্ঞপ্তি অনুসারে, দুই পুলিশ কর্তাকে বৃহস্পতিবার সকাল থেকেই নিজ নিজ দায়িত্বভার সামলাতে হবে। জানা যাচ্ছে, এই বদলি রুটিন বদলি।
বৃহস্পতিবার সকাল ৯ টায় ওই অফিসারদের নিজ নিজ নতুন পদে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ভোটের আগে, রাজ্যের একাধিক পুলিশ কর্তার বদলি হয়েছিল। শীর্ষ স্তর থেকে শুরু করে জেলায় জেলায় বিভিন্ন আধিকারিককে বদলি করা হয়েছিল কমিশনের তরফে। সদ্য বাংলার শাসনভার গিয়েছে বিজেপি শাসিত সরকারের হাতে। তারপর রাজ্য পুলিশে এই রদবদল। প্রসঙ্গত, নন্দীগ্রামে আসতে চলেছে উপনির্বাচন। তার আগে, সেই এলাকার পুলিশে রদবদল বেশ তাৎপর্যপূর্ণ বিষয় বলে মনে করছেন অনেকে। যদিও ব্যারাকপুর কমিশনারেট ও নন্দীগ্রামের পুলিশে এই রদবদল কেন, তা নিয়ে স্পষ্ট করে কিছু প্রকাশ্যে আসেনি।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


